Admission Desk BD

Admission Desk BD বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য নিয়মিত আপডেট, সাজেশন ও প্রস্তুতির সহায়তা পেতে পেজটি ফলো করুন। আমরা আছি আপনার Admission যাত্রার পাশে✨

🙂
14/08/2026

🙂

14/08/2026

ছাত্রদলের নতুন সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, সেক্রেটারি শ্যামল মালুম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমান উল্লাহ আমান

দুই অভিজ্ঞ নেতৃত্ব—এক নজরে তুলনামূলক চিত্র
13/08/2026

দুই অভিজ্ঞ নেতৃত্ব—এক নজরে তুলনামূলক চিত্র

13/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট -

▪️ঢাকা বাদে ইতিমধ্যে ৪ বিভাগে পরীক্ষা অনুষ্ঠানের জন্য উপ-কমিটি হয়েছে। সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা।

▪️দাবি উঠেছে রংপুরকেও বিবেচনায় আনার।

▪️ইতিমধ্যে কাজ শুরু করেছে উপ-কমিটিগুলো। গতকাল ভর্তি পরীক্ষা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মিটিং করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের প্রতিনিধি দল।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী র‍্যাগিং-এর শিকার হয়েছেন৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
13/08/2026

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী র‍্যাগিং-এর শিকার হয়েছেন৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ২০২৫-২৬ সেশনের এক শিক্ষার্থীকে তাদের ইমিডিয়েট সিনিয়ররা আজকে র‍্যাগ দেওয়ার ফলে তার এই অবস্থা হয়েছে।

অসুস্থ জানার পরেও তারা র‍্যাগিং চালিয়েই যায়। ৪৫ মিনিট পর সেই শিক্ষার্থীকে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ক্লাস শুরু ১২ নভেম্বর।Follow:- SCB
12/08/2026

১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ক্লাস শুরু ১২ নভেম্বর।

Follow:- SCB

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আ...
12/08/2026

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

11/08/2026

গুচ্ছ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হবে

11/08/2026

🔰একনজরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন তথ্যঃ

▫জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

✒️ভর্তি পরীক্ষার সময়সূচি:
▫️ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট- A-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
▫️ চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
▫️ কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
▫️ বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর ভর্তি পরীক্ষা ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
▫️সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।

✅সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
⚠️ সব ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে।
✅ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে।
❌সেকেন্ড টাইম নেই।

📌আবেদনকারীদের যোগ্যতা:
▫️২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

🔹বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A-এ আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

🔹কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

🔹বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

🔹সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

🔹চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

⛔ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

ধন্যবাদ

11/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

Address

Rangpur
5470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admission Desk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share