মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ

মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ, School, Dhap, Hajipara, Rangpur.

আদিব হুজুর দা.বা. এর সরাসরি ছাত্রদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত মাদানী নেসাব ও জেনারেল শিক্ষার সমন্বিত কারিকুলামে পরিচালিত আধুনিক ও যুগোপযোগী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিদিন বাদ যোহর দস্তরখানের আমলের (খানা) আগ পর্যন্ত শিক্ষার্থীরা এভাবেই গোল হয়ে বসে আদিব হুজুর দামাত বারাকাতুহুমের পুষ...
13/09/2026

প্রতিদিন বাদ যোহর দস্তরখানের আমলের (খানা) আগ পর্যন্ত শিক্ষার্থীরা এভাবেই গোল হয়ে বসে আদিব হুজুর দামাত বারাকাতুহুমের পুষ্প সমগ্র থেকে কুরআনের আলো ও হাদিসের আলো অংশ থেকে তালিম শুনছে। আলহামদুলিল্লাহ।

11/09/2026
11/09/2026

🌿 দাওয়াতি সফর | বানিয়াপাড়া

মাহাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ, হাজীপাড়ার উদ্যোগে পরিচালিত সাপ্তাহিক দাওয়াতি সফরের অংশ হিসেবে গত ২১ আগস্ট ২০২৬ আমরা গিয়েছিলাম রংপুর সদরের বানিয়াপাড়ায়, আমাদের প্রিয় তালিবুল ইলম সিফাত ই লাবিবের বাসায়।

এই দাওয়াতি সফরের অন্যতম উদ্দেশ্য হলো—তালিবুল ইলমদের পরিবারের সঙ্গে মতবিনিময় করা, তাদের পড়াশোনা, আখলাক ও সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং পরিবারকে দ্বীনি পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করা।

এর পাশাপাশি এলাকার সর্বসাধারণের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুরুষদের উদ্দেশ্যে জুমার মসজিদে আলোচনা এবং এলাকার নারীদের উদ্দেশ্যে পর্দার ব্যবস্থা রেখে বিশেষ নসিহতের আয়োজন করা হয়।

🎙️ এ ভিডিওতে রয়েছে এলাকার নারীদের উদ্দেশ্যে পেশকৃত বিশেষ নসিহত।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, এর মাধ্যমে মানুষের জীবনে হেদায়েত, আমল ও আত্মশুদ্ধির পথ সুগম করে দিন। আমিন।

#দাওয়াতি_সফর #মাহাদুল_উলামা #দ্বীনি_নসিহত #নারীদের_নসিহত #তালিবুল_ইলম #ইসলামিক_আলোচনা #বানিয়াপাড়া

11/09/2026

গত শনিবার ২৯ আগস্ট ২০২৬ ইং বাদ মাগরিব মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বীনি মজলিসের অত্যন্ত প্রাণবন্ত একটি অংশ ছিল এই ‘প্রশ্নোত্তর পর্ব’।

উপস্থিত ভাই ও তালিবুল ইলমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে সম্মানিত আলোচকের চমৎকার সব শরয়ী সমাধান ও দিকনির্দেশনা রয়েছে এই সেশনে। সম্পূর্ণ প্রশ্নোত্তর পর্বটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

📍 স্থান: ধাপ, হাজীপাড়া, ১৬ নং ওয়ার্ড, রংপুর সদর।
📞 যোগাযোগ: 01792-342766

09/09/2026

কুরআনকে জীবনের পথপ্রদর্শক বানাই ✨

আলহামদুলিল্লাহ, গত ২৯ আগস্ট ২০২৬ ইং তারিখে মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ আয়োজিত ২য় সাপ্তাহিক ইসলাহী মজলিসের ইসলামী বয়ানের ভিডিওটি আজ আপনাদের জন্য প্রকাশ করা হলো।

দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে কুরআনের দিকনির্দেশনা কতটা জরুরি এবং কীভাবে কুরআনকে জীবনের একমাত্র গাইড হিসেবে ধারণ করবেন—তা নিয়েই এ গুরুত্বপূর্ণ আলোচনা।

পুরো বয়ানটি শুনুন এবং শেয়ার করে দ্বীনি বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান!

জরুরী নোটিশ ⚠️
09/09/2026

জরুরী নোটিশ ⚠️

📌 আপনাদের প্রিয় মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে প্রতি শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিতব্য সাপ্তাহিক ইসলাহী...
05/09/2026

📌 আপনাদের প্রিয় মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে প্রতি শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিতব্য সাপ্তাহিক ইসলাহী মজলিস ও প্রশ্নোত্তর পর্বের আজ ৩য় প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

📌 আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার, বাদ মাগরিব অনুষ্ঠিতব্য এ সপ্তাহের মজলিসে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— মুফতি আব্দুর রহমান রহমানী, নায়েবে মুহতামিম, শরিফিয়া দারুল উলুম, রংপুর। আলোচ্য বিষয়- নবীজির জীবন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ

📌 বিশেষ দ্রষ্টব্য: ইসলাহী মজলিসে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও পৃথক ব্যবস্থাপনায় পর্দার সাথে মজলিসে উপস্থিত থাকার ব্যবস্থা রাখা রাখ হয়েছে। নারীরা পর্দার সাথে উপস্থিত হয়ে মাদ্রাসার গেস্ট রুমে বসে আলোচনা শুনতে পারবেন। ইনশাআল্লাহ।

📍 স্থান: মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ, ধাপ, হাজীপাড়া, ১৬ নং ওয়ার্ড, রংপুর সদর
🗓️ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার
🕰️ সময়: বাদ মাগরিব থেকে এশা
📞 যোগাযোগ: +8801745773014

গত শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ইং বাদ মাগরিব মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে মাদ্রাসার তালিবুল ইলম, স্থানীয...
05/09/2026

গত শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ইং বাদ মাগরিব মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে মাদ্রাসার তালিবুল ইলম, স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত ও আত্মশুদ্ধিমূলক পরিবেশ তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ

মজলিসের সম্মানিত আলোচক উপস্থিত জনসাধারণ ও তালিবুল ইলমদের গুরুত্বপূর্ণ নসিহত করেন এবং আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতামণ্ডলীর নানা প্রশ্নের শরয়ী সমাধান দিয়ে সংশয় দূর করেন।

📍 স্থান: মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ, ধাপ, হাজীপাড়া, ১৬ নং ওয়ার্ড, রংপুর সদর
🗓️ তারিখ: ২৯ আগস্ট ২০২৬, শনিবার
🕰️ সময়: বাদ মাগরিব
📞 যোগাযোগ: 01792342766

আপনাদের প্রিয় মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে প্রতি শনিবার বাদ মাগরিব আয়োজিত সাপ্তাহিক ইসলাহী মজলিস...
29/08/2026

আপনাদের প্রিয় মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে প্রতি শনিবার বাদ মাগরিব আয়োজিত সাপ্তাহিক ইসলাহী মজলিস ও প্রশ্নোত্তর পর্বের আজ দ্বিতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ।

আজ ২৯ আগস্ট ২০২৬ ইং, রোজ শনিবার, বাদ মাগরিব অনুষ্ঠিতব্য এ সপ্তাহের মজলিসে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— মুফতি আব্দুর রহমান রহমানী, নায়েবে মুহতামিম, শরিফিয়া দারুল উলুম, রংপুর। আলোচ্য বিষয়- কুরআনকে জীবনের পথপ্রদর্শক বানাই

বিশেষ দ্রষ্টব্য: এ সপ্তাহ থেকে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও পর্দার সাথে মজলিসে উপস্থিত থাকার ব্যবস্থা করা হয়েছে। নারীরা পর্দার সাথে উপস্থিত হয়ে মাদ্রাসার গেস্ট রুমে বসে আলোচনা শুনতে পারবেন। ইনশাআল্লাহ।

আমরা নিজেরা উপস্থিত হই এবং আমাদের স্ত্রী সন্তান, পরিবার, ভাই, বন্ধু ও পরিচিতজনদেরও সঙ্গে নিয়ে আসি। আপনার উপস্থিতিতে পূর্ণতা পাবে এই দ্বীনি আয়োজন। আসুন, কিছু সময় দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আখিরাতের পাথেয় সংগ্রহ করি।

📍 স্থান: মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ, ধাপ, হাজীপাড়া, ১৬ নং ওয়ার্ড, রংপুর সদর
🗓️ তারিখ: ২৯ আগস্ট ২০২৬, রোজ শনিবার
🕰️ সময়: বাদ মাগরিব থেকে এশা

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সফল ও বরকতময়ভাবে সম্পন্ন হলো সাপ্তাহিক ইসলাহী মজলিস।গতকাল (শ...
23/08/2026

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সফল ও বরকতময়ভাবে সম্পন্ন হলো সাপ্তাহিক ইসলাহী মজলিস।

গতকাল (শনিবার, ২২ আগস্ট ২০২৬ ইং) বাদ মাগরিব মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ প্রাঙ্গণে মাদ্রাসার তালিবুল ইলম, স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত ও আত্মশুদ্ধিমূলক পরিবেশ তৈরি হয়।

মজলিসে দুজন বরেন্দ্র আলেমে দ্বীন অত্যন্ত মূল্যবান ইসলাহী নসিহত পেশ করেন এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। তাদের আলোচনায় আত্মশুদ্ধি, ঈমানি জিন্দেগি গঠন এবং দৈনন্দিন জীবনে দ্বীন পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। উপস্থিত শ্রোতামণ্ডলীর নানা প্রশ্নের শরয়ী সমাধান দিয়ে সংশয় দূর করেন।

উল্লেখ্য, প্রতি শনিবার বাদ মাগরিব আমাদের এই ইসলাহী মজলিস নিয়মিত অনুষ্ঠিত হয়। আগামী মজলিসেও আপনার উপস্থিতি ও আন্তরিক দাওয়াত একান্ত কাম্য।

🏫 মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ
📍 ধাপ, হাজীপাড়া, ১৬ নং ওয়ার্ড, রংপুর সদর।
📞 +8801792342766

#সাপ্তাহিক_ইসলাহী_মজলিস #মাহাদুল_উলামা #দ্বীনি_মজলিস #রংপুর #ইসলামিক_আলোচনা

Address

Dhap, Hajipara
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when মা'হাদুল উলামা লিত তালিম ওয়াত তারবিয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share