Rangpur Ideal Madrasah

Rangpur Ideal Madrasah সন্তান আপনার, নৈতিকতা সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের

12/06/2026

📣📣 নিয়োগ বিজ্ঞপ্তি:

প্রতিষ্ঠান: রংপুর আইডিয়াল মাদ্রাসা
(শিক্ষার্থী সংখ্যা: ৩০০+)

🌿 সহকারী প্রধান শিক্ষক:

♦️ যোগ্যতা:

★ যে কোনো বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাস। কামিল/দাওরা পাস প্রার্থীদের অগ্রাধিকার।

★ কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন দায়িত্বে থাকা প্রার্থীদের অগ্রাধিকার।

★ প্রার্থী যে বিষয়েই লেখাপড়া করুক না কেন, তার কম-বেশি সব বিষয়েই জ্ঞান থাকা জরুরি।

★ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষককে যাবতীয় কাজে সহযোগিতা করার যোগ্যতা-দক্ষতা থাকতে হবে। অথবা প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে প্রতিষ্ঠান পরিচালনার নেতৃত্ব যোগ্যতা থাকতে হবে।

★ একজন সৎ, আল্লাহভীরু, ডেডিকেটেড পুরুষ।

বেতন: আলোচনা সাপেক্ষে (সম্মানজনক) [ক্রমান্বয়ে বেতন বাড়তে থাকবে ইংশাআল্লাহ]

🌿 অফিস ও আইটি অফিসার :

♦️ যোগ্যতা:

★ যে কোনো বিষয়ে স্নাতক।

★ কম্পিউটার পরিচালনায় পারদর্শী।

★ বিভিন্ন অফিসিয়াল কাজে পারদর্শী।

★ ইসলামী জীবন-যাপনে অভ্যস্ত একজন সৎ পুরুষ।

বেতন: আলোচনা সাপেক্ষে

🌿 নৈশপ্রহরী:

♦️ যোগ্যতা:

★ কমপক্ষে ৫ম শ্রেণি পাস।

★ একজন সৎ, বিশ্বস্ত, আল্লাহভীরু পুরুষ।

বেতন: আলোচনা সাপেক্ষে

🔷🔷

২ ও ৩ নং পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তাই উক্ত পদগুলোতে আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৫/০৬/২৬ (সোমবার) এর মধ্যে মাদ্রাসার প্রধান শিক্ষক বরাবর সিভি জমা দানের জন্য বলা হলো।

আপনি চাইলে প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বারেও সিভি পাঠাতে পারবেন। প্রতিষ্ঠানের নাম্বার: 01738-024527 (হোয়াটসঅ্যাপ)

🔷🔷

১ নং পদে আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০/০৬/২৬ এর মধ্যে মাদ্রাসার প্রধান শিক্ষক বরাবর সিভি জমা দানের জন্য বলা হলো। তবে আমরা এর মধ্যে কোনো যোগ্য প্রার্থী পেয়ে গেলে যে কোনো মূহুর্তে নিয়োগ দিতে পারি। তাই আপনি চাইলে আপনার সিভিটি সবার আগে জমা দিন।

তবে যোগ্য প্রার্থী না পাওয়া পর্যন্ত আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। সেক্ষেত্রে চাইলে আপনি আপনার সিভিটি জমা দিয়ে রাখতে পারেন।

✅ সকল পদের ক্ষেত্রে:

আপনি যদি যোগ্য না হন, তাহলে অযথা সিভি জমা দিয়ে নিজের কষ্ট বাড়ায়েন না। কোনো পরিচয় দিয়ে কাজ হবে না।

আর যদি মেধাবী/যোগ্য হন, তাহলে যোগ্যতা-অভিজ্ঞতা অনুযায়ী আপনি রংপুর আইডিয়াল মাদ্রাসা পরিবারের সদস্য হতে পারবেন ইংশাআল্লাহ, কোনো পরিচয় লাগবে না।

📕 আমাদের স্বপ্নের এ বিদ্যাপীঠের জন্য আপনাদের সবার কাছে দু'আ চাই।

সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন। তাহলে আমরা + প্রার্থীরা উপকৃত হবো ইংশাআল্লাহ।

আমাদের ঠিকানা: টেক্সটাইল মোড় (পর্যটন মোটেলের নিকটে), আর.কে. রোড, রংপুর।

যোগাযোগ: 01738-024527

11/06/2026

৩য় শ্রেণির শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে হামদে বারি তা'য়ালা।

আল্লাহর রহমে ভরা এ পৃথিবী
দেখে যেন মনে হয় ফ্রেমে বাঁধা ছবি।

কথা ও সুর: বিশিষ্ট শিল্পী, সংগঠক জনাব মোঃ আবুল হোসাইন

মাহফুজ অর রশীদ মাহিন, রংপুর আইডিয়াল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। ইদানিং দেখা যায়, কিশোর বয়সের ছেলেরা খুব একটা ভালো কাজ নি...
06/06/2026

মাহফুজ অর রশীদ মাহিন, রংপুর আইডিয়াল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।

ইদানিং দেখা যায়, কিশোর বয়সের ছেলেরা খুব একটা ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় না। এদের কেউ হয়তো মেতে থাকে বাসায় মোবাইলে ভিডিও-রিলস দেখা নিয়ে, কেউবা ব্যস্ত থাকে ভিডিও গেমস নিয়ে, অনেকের হয়তো সময় কাটে ভালো কিছু নিয়েই তবে সেটি দুনিয়াকেন্দ্রিক।

কিন্তু আমাদের মাহিন মহান আল্লাহর ৯৯টি নাম অর্থসহ খুব সুন্দর করে লেখার পিছনে সময় দিয়েছে। সে সুন্দর করে লেখার চেষ্টা করেছে সাইয়্যেদুল ইসতেগফার।

আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সবসময়ই এভাবে উৎসাহিত করি, উৎসাহিত করে যেতে চাই। মহান আল্লাহ প্রিয় শিক্ষার্থীর নেক চিন্তাকে কবুল করুন, আমীন।

রংপুর আইডিয়াল মাদ্রাসা অসংখ্য ভালো মানুষ তৈরি করতে সক্ষম হোক, আল্লাহুম্মা আমীন। 🤲

(কিছু জায়গায় হয়তো সে ভুল করেছে, ভুল-ত্রুটি মার্জনীয়)

আমরা সকলের সুস্বাস্থ্য, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন কামনা করছি।তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া-মিংকুম, ঈদ মুবারক 🌙
28/05/2026

আমরা সকলের সুস্বাস্থ্য, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন কামনা করছি।

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া-মিংকুম, ঈদ মুবারক 🌙

22/05/2026

নার্সারি লিলি শাখার মিষ্টি মেয়ে সানিহা তাসনিম নেহা আম্মুর সাধারণ জ্ঞান পর্ব। ❤️

ছোট্ট এই মানুষগুলোকে আমরা যত শেখাতে পারব, আমাদের হৃদয় ততই প্রশান্ত হবে ইংশাআল্লাহ।

মহান আল্লাহ সানিহা আম্মুসহ আমাদের সকল শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে দিন, আমীন। 🤲

দেশের আকাশে দেখা গেছে জিলহজ্জ মাসের চাঁদ 🌙 আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ❤️জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলসমূহ 👇
18/05/2026

দেশের আকাশে দেখা গেছে জিলহজ্জ মাসের চাঁদ 🌙 আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ❤️

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলসমূহ 👇

15/05/2026

গ্রেড নার্সারির একটি সেকশনে শিক্ষকের ভূমিকায় প্রিয় শিক্ষার্থী রাশদান নামীর ❤️

ALOHA Bangladesh আয়োজিত-18th National Abacus and Mental Arithmetic Competition 2026 -এর Level-2  তে চ্যাম্পিয়নদের অন্যতম...
04/04/2026

ALOHA Bangladesh আয়োজিত-

18th National Abacus and Mental Arithmetic Competition 2026 -এর Level-2 তে চ্যাম্পিয়নদের অন্যতম হয়েছে রংপুর আইডিয়াল মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী আদিলা আসফি তানিশা।

তানিশা মা-মণিকে অভিনন্দন 🥀🌹

আমরা প্রিয় শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তার দুনিয়া ও পরকাল উভয়কালীন জীবন কল্যাণময় করে দিন, আমীন। 🤲

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী আদিলা আসফি তানিশা রংপুর আইডিয়াল মাদ্রাসায় গ্রেড প্লে থেকে অধ্যয়ন করে আসছে।

Address

Textile Mor(near Waktia Mosque), RK Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Ideal Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rangpur Ideal Madrasah:

Shortcuts

Share

Category