CCV

CCV

Share

❤️❤️

Photos from Lepley Create's post 07/08/2025

দারুণ

Photos from CCV's post 02/06/2025

🌱 নতুন জীবন, নতুন আশার শুরু! 🌱

আজকে আমার বাগানের ছোট্ট সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্লাস্টিক কাপেই গজিয়ে উঠেছে অসংখ্য সবুজ চারা। একটু যত্ন আর ভালোবাসা পেলে এরাও একদিন হবে বড়ো, সবল গাছ। 💚

নিজ হাতে বীজ বপন করে চারা গজাতে দেখা – এটা এক অন্যরকম শান্তি। পৃথিবীটাকে একটু সবুজ করে তুলতে চাইলে, নিজের একটা ছোট্ট সবজি বা মাইক্রোগ্রিনস গার্ডেন শুরু করুন। শুরুটা হতে পারে এক কাপ মাটি আর কয়েকটা বীজ দিয়েই! 🌿

#সবুজস্বপ্ন

Photos from CCV's post 22/12/2024

শীতে পিঠা পুলি খাওয়ার দারুণ এক সময়। বছরের এই সময়টাতে আমরা বাসায় পিঠার আয়োজন করে থাকি।

আজকে ছিলো ভাজা নারকেল পুলি পিঠা। এই পিঠা বানানো খুবই সহজ। প্রথম এ নারকেল কুরিয়ে নিয়ে তাতে দুধ, চিনি /গুড়, এলাচ দারচিনি, তেজপাতা দিয়ে পুর বানিয়ে নিতে হবে। পুর বানানো শেষ এ রুটি পিঠা বানানোর জন্য যে আটার ডো বানাই সেভাবে বানিয়ে নিতে হবে। এর পর রুটির মতো করে একটু মোটা রুটি বানিয়ে নিজের পছন্দ মতো সেপে কেটে ভিতর এ পুর দিয়ে সুন্দর ডিজাইন বানিয়ে নিতে হবে। এরপর করাই গরম করে এতে পিঠা গুলো ভেজে নিতে হবে। রেডি আমাদের ভাজা নারকেল পুলি পিঠা। এটা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন। 😋😋

#পিঠাকথন

Photos from CCV's post 15/12/2024

বছরের শেষ জলপাই মাখা না খেলে কি চলে। তাই বাজার থেকে কাঁচা জলপাই কিনে দুপুরের রোদে বসে মাখিয়ে খেলাম আহ্ কি শান্তি।

জলপাই মাখার সম্পুর্ণ রেসিপি নিচে দেওয়া হলো। আশা করি সবার ভালো লাগবে

Photos from CCV's post 13/12/2024

#আর্টকথণ🌿

আমি নিজের এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি। ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে করা এই কাজ।মনের মাধুরি মিশিয়ে দিলেই হয়ে যায়।
আমি চেষ্টা করি আমার কাজটা যাতে অন্য কারো সাথে না মিলে। ইউনিক বলে একটা ব্যপার থাকে যেটা সবসময়ই আমার মাথায় থাকে।
সব থেকে বড়ো কথা মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলেই সেটা সত্যি অনেক বেশি ভালো হয়। এই যে ছবিতে কলকা আর্ট এর কাজগুলো নিজে হাতে করেছি প্রথমে মনে হয়ছিলো এই কাজ আমার দ্বারা সম্ভব না বাপু। যখন মাথায় গেঁথে নিলাম আমি পারবো। তখন সত্যি সত্যি আমি কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছি।আমার তখন বিশ্বাস হচ্ছিল না এই কাজ আমি করেছি। নিজেই নিজেকে বাহবা দিলাম।উই আর এ জিনিয়াস ☺️।
এরপর থেকে আমি আর কোনো কাজেই ভয় পাই না। কাজগুলো কে নিজের মাইন্ড এ সেট-আপ করে নিলেই আমার সব কাজ সহজ হয়ে যায়।

13/11/2024

চা☕☕

আমি চা প্রিয় মানুষ। এক কাপ লাল চা আমার দিনের সকল ক্লান্তি দুর করে দেয়। দুধ চা আমি কেন জানি খেতে পারি না। মায়ের হাতে বানানো চা আমার সব থেকে বেশি পছন্দের।
মায়ের হাতে সত্যি জাদু আছে। শশুর বাড়ি ফিরে আসার আগ মুহূর্তে মায়ের হাতের চা না খেলে কেমন ছটফট লাগে আমার। এবার ও বাড়ি ফেরার আগে এক কাপ চা খেয়ে ফেরা হয়েছে আমার। এ বাড়িতে আমাকেই চা বানাতে হয় সবার জন্য। ঠিক সেই সময় আমার মায়ের বানানো চা এর কথা বেশি মনে পরে। চা খেতে খেতে মায়ের সাথে কতো কথাই না বলা হয়।

মায়ের বানানো চা এর রেসিপি -
- ২ কাপ পানি
- আদা,দারচিনি,তেজপাতা,লেবু।

পানি ফুটিয়ে নিতে হবে এরপর আদা, দারচিনি, তেজপাত দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে।পছন্দ মতো লিকার দিলেই হবে। এরপর কাপে এক চামচ চিনি লেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই তৈরি। আমার মায়ের বানানো চা ☕

Photos from CCV's post 06/11/2024

ভাপা পিঠা সমাচার
শীতের অন্যতম জনপ্রিয় পিঠা,খেতে ভারি মজা😋

08/08/2024

With Lepley Create – I just got recognized as one of their top fans! 🎉

30/06/2024
Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Rangpur