Icon Dreams School and College

Icon Dreams School and College

Share

Icon Dreams School & College
Excellence in Education | Residential Facilities
Modern Learning • Discipline • Moral Development.Rangpur,Bangladesh.

03/06/2026

⬛শোক বার্তা⬛

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আইকন ড্রিমস স্কুল অ্যান্ড কলেজের সেকেন্ডারি সেকশনের একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মোঃ রেজওয়ানুল করিম স্যারের সম্মানিত পিতা আজ রাত ৯:১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করে দেওয়ার প্রার্থনা করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক বহন করার ধৈর্য, শক্তি ও তাওফিক দান করুন।
🤲 মরহুমের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

28/05/2026

ক্ববুল করো হে দয়াময়...🤲🤲

27/05/2026

ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র ও মহিমান্বিত দিন উপলক্ষে আইকন ড্রিমস স্কুল অ্যান্ড কলেজ-এর পক্ষ থেকে সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং আমাদের পরিবার, সমাজ ও দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করুন।

🕌🌃 ঈদ মোবারক 🕌🌃

15/05/2026

আইকন ড্রিমস স্কুল অ্যান্ড কলেজের কল্পবিহারী,অত্র বিদ্যায়তনের স্বপ্নদ্রষ্টা ও সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,
অধ্যক্ষ মোঃ রাশেদ উজ জামান–এর শুভ জন্মদিনে আইকন পরিবারের পক্ষ থেকে জানাই সীমাহীন ভালোবাসা, অন্তহীন শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো আবেগময় দোয়া। 💛

আপনার দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম ও স্বপ্নময় চিন্তার আলোয়
অত্র প্রতিষ্ঠান এগিয়ে চলেছে সাফল্যের পথে।
আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু, সুখ ও কল্যাণে পরিপূর্ণ রাখুন।
আপনার স্বপ্ন আরও বহুদূর ছড়িয়ে পড়ুক জ্ঞান ও আলোর দীপ্তিতে। 🤲

🎁💛শুভ জন্মদিন স্যার❤️🎁

10/05/2026

সম্মানিত মায়েরা ভালোবাসা গ্রহণ করুন💛

10/05/2026

সোনামণিরা মাকে খুব ভালবাসে।❤️❤️

Photos from Icon Dreams School and College's post 05/05/2026

🎓আজকের অনুপ্রেরণামূলক মুহূর্ত🎓

আজ বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম মহোদয় দশম শ্রেণির তিন সেকশনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের মনোযোগী অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, নৈতিকতা চর্চা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এ ধরনের দিকনির্দেশনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📌 শিক্ষার্থীরা সকলেই তাঁর এই আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

01/05/2026

International Labour Day, also referred to as May Day, is celebrated every year on 1st May. This day is celebrated for the remembrance of hardworking and dedicated people around the world. International Labour Day-a.k.a. International Workers' Day or May Day-has grown into a forceful symbol of solidarity, social justice, and the continuous struggle for workers' rights. Let's look at its date, expected theme, and the fascinating variations in its observance worldwide as we count down to International Labour Day 2026.

Labour Day's history dates back to the late 19th-century American labour movement. American workers called for an eight-hour workday on May 1, 1886, when they went on a nationwide strike. The movement came to a turning point in the Haymarket Affair in Chicago when a peaceful rally was marred by violence after someone included a bomb, killing police officers and civilians. This event served as a rallying call for workers' rights and gave rise to declaring May 1 as International Workers' Day across most nations.

Photos from Icon Dreams School and College's post 29/04/2026

গত ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম।
তাঁর শুভ যোগদান উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম
Higher Institute of Economics 'Karl Marx' Sofia, Bulgaria থেকে ইকোনমিকসে বিএসসি, এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন
মুন্সিগঞ্জ মহিলা কলেজ–এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে।
তাঁর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সরকারিকরণ লাভ করে। পরবর্তীতে তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া–এর ইকোনমিকস বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে উন্নীত হন।
সেখান থেকেই তিনি সম্মানজনক অবসর গ্রহণ করেন।

অবসরোত্তর সময়ে তিনি
রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি–এ প্রো-ভাইস চ্যান্সেলর,
এবং
পুন্ড্রো ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি–এর
প্রো-ভাইস চ্যান্সেলর ও পরবর্তীতে ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি সমানভাবে সমৃদ্ধ,বাংলাদেশ বেতার ও
বাংলাদেশ টেলিভিশন–এর
নিবন্ধিত গীতিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর রচিত গানের সংখ্যা ১৩০০-এরও বেশি।

বিদ্যালয় তাঁর নেতৃত্বে আরও সমৃদ্ধ ও অগ্রসর হবে, অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রাশেদ উজ জামান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকগণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Want your school to be the top-listed School/college?

Telephone

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00