Digital Marketing.Helps

Digital Marketing.Helps

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Marketing.Helps, Lalmonirhat, Rangpur.

15/02/2022

নতুন ফ্রিল্যান্সারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা! আশা করি মেনে চললে উপকার হবে।
>> প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, তাই হতাশ না হয়ে ধৈর্য্য ধরে বিড (Bid) করে যেতে হবে।
>> প্রথম দিকে আপনার কাজের ভাল পোর্টফলিও তৈরি করুন এবং চেষ্ঠা করুন প্রথম কাজটি তুলনামূলক কম মূল্যে বিড করার তাহলে কাজ পাবার সম্ভাবনা বেশি হবে।
>> সম্ভব হলে বিড করার পূর্বেই যদি কাজটি সম্পন্ন করে ক্লায়েন্টে দেখানো যায় এবং আপনার কাজটি যদি সে পছন্দ করে তাহলে নিশ্চিতভাবে প্রজেক্টটি আপনাকেই দিবে।
>> কোন কাজ না পারলে সেই প্রজেক্টে কখনই বিড করা উচিত নয়। অনেকেই না বুঝে বিড করে থাকেন এবং ভাবেন কাজটি পেলে অন্য কারো সাহায্য নিয়ে সম্পন্ন করে ফেলবেন। কাজ না জেনে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়।
>> ইন্টারনেটে অসংখ্য ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, চেষ্টা করবেন যাতে পরিপূর্ণভাব সেই কাজে আগে দক্ষ হয়ে তারপর কাজের জন্য আবেদন করা।
>> সাধারণত যে সকল কাজ তুলনামূলকভাবে একটু কঠিন এবং যে সকল কাজে কম বিড পড়ে, সেধরনের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করে নিন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করে নিন।
>> বলাই বাহুল্য আউটসোর্সিং এর কাজ করতে ইংরেজীতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত প্রজেক্টের চাহিদা বুঝা এবং সে অনুযায়ী ক্লায়েন্টের সাথে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা প্রয়োজন।
>> একটি প্রজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে কখনই কাজ শুরু করা উচিত নয়। ক্লায়েন্ট তাদের চাহিদা বিড রিকোয়েস্টের সাথে সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব তাদেরকে প্রশ্ন করুন। তারপর প্রজেক্টের রিকোয়ারমেন্ট আপনার নিজের ভাষায় বায়ারকে লিখে জানান। এতে বায়ারের চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন এবং কাজ করার সময় আপনার পরিশ্রম অনেকখানি কমে যাবে। প্রশ্ন করলে বায়ার খুশি হয় এবং আপনার আগ্রহ সম্পর্কে নিশ্চিত হতে পারে।
>> সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ শেষ হবার পর পর ক্লায়েন্টকে দেখান।
>> ডেডলাইন সময় শেষ হবার পূর্বেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করুন এবং ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিন।
>> ক্লায়েন্টের কাছে কাজ পাঠানোর পূর্বে ভাল করে রিকোয়ারমেন্ট আরেকবার দেখে নিন এবং সম্পূর্ণ কাজ ভাল করে পরীক্ষা করুন।
>> সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ রেটিং পাওয়া যায়। ভাল রেটিং পেলে পরবর্তী কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।
>> ভাল রেটিং পাবার উপায় হচ্ছে – সঠিকভাবে কাজটি করা, সময়মত কাজটি শেষ করা, ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
>> রেটিংদেবার পূর্বে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিন যে সে আপনার কাজে সম্পূর্ণ খুশি কিনা এবং আপনাকে সর্বোচ্চ রেটিং দিতে যাচ্ছে কিনা।
>> কাজে এবং কথাবার্তায় সবসময় সৎ থাকতে হবে। কখনও ভুল তথ্য প্রদান করা যাবে না। কোন কারনে কাজ করতে না পারলে বিষয়টি ক্লায়েন্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশিভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টের কাছ থেকে যথাযথ সহায়তা পাওয়া যায়।

13/02/2022

দিন দিন বেড়েই যাচ্ছে ফ্রিল্যান্সার সংখ্যা। তার সাথে বাড়ছে ফ্রিল্যান্সিং সফলতা-ব্যার্থতা। আসলে মানুষের জীবনটাই সফলতা-ব্যার্থতা নিয়ে গঠিত। আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। অনেকেই ফ্রিল্যান্সিং করতে এসেই টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লাগে। ফ্রিল্যান্সিং এসে টাকা ইনকামের জন্য তাড়াহুড়ো করলে কখনো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে ফ্রিল্যান্সিং নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে। বিশেষ করে আপনি যেই সেক্টরে কাজ করেন ঐ সেক্টর নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য কিছু টিপস আজকে শেয়ার করবো। মেনে চলতে পারলে ইনশাআল্লাহ সফল হবেন।
১. কঠোর পরিশ্রম।
ফ্রিল্যান্সিং সফলতা পাওয়া একমাত্র উপায় হচ্ছে কঠোর পরিশ্রম। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে প্রচুর পরিমাণ কাজ করতে হবে। ফ্রিল্যান্স যে সেক্টর কাজ করেন ঐ সেক্টর মাস্টারি অর্জন করতে হবে। আপনাকে কাজে অভিজ্ঞ হতে হবে।
২. প্রচুর রিসার্চ।
ফ্রিল্যান্সিং সফল হওয়ার আরেকটি প্রধান শর্ত হচ্ছে প্রচুর রিসার্চ। বিশেষ করে আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন ঐ সেক্টরের সব কিছু আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে। আপডেট বিষয় গুলো নিয়ে ধারনা রাখতে হবে।
৩. সময় নির্ধারণ।
ফ্রিল্যান্সারদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় নির্ধারণ। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে সময় প্রচুর দরকার হয়। আপনি যদি ডিজিটাল মার্কেটার অথবা ওয়েব ডিজাইনার হোন তাহলে আপনি জানবেন যে কোন কাজটা করতে কত সময় লাগে। তাই আপনাকে সময় নির্ধারণ করে কাজ করতে হবে। কোন সময় কোন কাজটা করবেন তা আগে নোট করে রাখতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ফ্রিল্যান্সিং সফল হওয়া যাবে।
৪. নিজস্ব ব্রেন্ড তৈরি।
আপনি যদি ছোট খাট একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার এখনই উচিত ছোট-খাটো একটি ব্রেন্ড বা এজেন্সি তৈরি করা। আপনার একটি ফেসবুক পেইজ, একটি ওয়েবসাইট এবং একটি ইউটিউব চ্যানেল থাকা দরকার। যেখানে আপনি আপনার কাজে সার্ভিস এবং আপনার কাজের পোর্টফোলিও গুলো সাজিয়ে রাখবেন। ক্লাইন্ট আপনার পোর্টফোলিও দেখে আপনার সার্ভিস নিতে আগ্রহ হবে। নিজস্ব ব্রেন্ড ঘরে তুলুন। আপনার নিজস্ব আইডেন্টিটি সবার সাথে তুলে ধরুন। আপনার ব্রেন্ড আপনার সার্ভিসকে অনলাইন প্রচার প্রচারণা করুন। তাহলে আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং সফলতা অর্জন করতে পারবেন।
৫. সোশ্যাল মিডিয়া এক্টিভ থাকা।
ফ্রিল্যান্সিং সব গুলো কাজ কম্পিউটার ও ইন্টারনেট মাধ্যমে করা হয়। ক্লাইন্ট পাওয়ার জন্য সোশ্যাল হতে পারে একটি ভালো মাধ্যম। আপনি যে ধরনের সার্ভিস দিবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি এবং একটা অডিয়েন্স তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়া সম্ভাবনা তত বেশি থাকবে। একটি ফেসবুক পেইজ বা ওয়েবসাইট খুলে সেখানে আপনার সার্ভিস সম্পর্কে লেখালেখি করতে পারেন। এতে ক্লাইন্ট পাবার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার কাজের পোর্টফোলিও গুলো আপনার ওয়েবসাইট সাজিয়ে রাখেন। ক্লাইন্ট দেখে পছন্দ হলে এমনিতে কাজ দিবে।
৬. অন্যের প্রতি নির্ভরশীল না হওয়া।
ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, এখানে সব কাজ আপনাকে করতে হবে। তাই অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে সব কাজ নিজে করতে হবে। নতুন কিছু শিখতে হলে ইউটিউব গুগল সার্চ দিয়ে শিখতে হবে। অন্য কেউ শিখিয়ে দিবে এই আশা বসে থাকা যাবে না।
৭. গুগল থেকে সমস্যা সমাধান বের করা।
ফ্রিল্যান্সারদের প্রতিটা সময় নতুন কিছু শিখতে হয়। আপনি যদি ফ্রিল্যান্সিং সফল হতে চান তাহলে আপনাকে গুগল সার্চ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। কোনো সমস্যা হলে গুগলে মধ্যে সার্চ করে তার সমাধান জানতে হবে। তাই গুগল সার্চ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে।
৮. নতুনত্ব তৈরি করা।
ক্রিয়েটিভ মানুষদের আমরা সবাই পছন্দ করি। ফ্রিল্যান্সিং সফলতা পাওয়ার আরেকটি উপায় হচ্ছে creativity. আপনার কাজের সাথে যদি বাকি সব ফ্রিল্যান্সদের কাজের ধরন বা সার্ভিস কোয়ালিটি একই রকম হয় তাহলে আপনার কাজ পাওয়া সম্ভাবনা কম থাকবে। আপনাকে ফ্রিল্যান্সিং যেকোনো কাজে নতুনত্ব আনতে হবে। ক্লাইন্টকে অতিরিক্ত কিছু সার্ভিস দিবেন, কাজের কোয়ালিটি আপডেট করবেন। যা আপনাকে ফ্রিল্যান্সিং সফলতা অর্জনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

28/10/2021

SEO কি?
এস ই ও (SEO) শব্দের অর্থ Search Engine Optimization. এটা আসলে এমন একটা কৌশল যার মাধ্যমে গুগল থেকে ফ্রিতে ব্লগ এবং অনন্য সাইটে ভিজিটর্স (Visitors) নিয়ে আসতে পারি। কোনো মানুষ যখন আপনার ব্লগ আর্টিকেলে জড়িত রয়েছে এমন কিছু লিখে গুগলে সার্চ দিবে তখন "গুগল সার্চ ইঞ্জিন" আপনারটা আর্টিকেলটাকে দেখাবে।
এর মাধ্যমে আপনি প্রচুরসংখ্যক ট্রফিক বা ভিজিটর্স পাবেন। আপনি Google ছাড়াও Yahoo Bing থেকেও ট্রপিক বা ভিজিটর্স পাবেন। আর এর ফলে ব্লগ সাইট গুগলে রেংক (Rank) পাবে।

25/10/2021

ফাইভারে অর্ডার ডেলিভারী দেওয়ার সময় সুন্দর একটি টেক্সট দিয়ে ৫ স্টার রেটিং পাওয়া যেতে পারে। আমরা অনেকেই বলে থাকি, ফাইভারে ক্লাইন্টের থেকে রিভিও চাওয়া যায় না, কথা টা একদম ঠিক। সরাসরি রিভিও চাওয়া যায় না, কিন্তু আমরা ঘুরিয়ে পেচিয়ে কিন্তু বলতে পারি- নিচের এক্সাম্পলটি দেখুনঃ
Fiverr Order Delivery Text:
Great News, I have just completed the task. Let's have a look on it.
If there anything else to do just let me know, I will do that for you.
I would be very happy to have a feedback from you about the work I have done. I will be your helping hand for any future tasks. Thank You 🙂
এভাবে লিখলে ইনশাআল্লাহ ৮০/৯০ % কাজে রিভিও পাওয়া পসিবল। এপ্লাই করুন আর রিভিও জিতুন 🙂
Copy.

25/10/2021

বায়ার রিকোয়েস্ট নিয়ে কিছু উপদেশ দেই নিজের অল্পজ্ঞান থেকে, (যা কিছুটা নিজের এবং কিছুটা গত কয়েকবছরে এদিক সেদিক থেকে বা উপলদ্ধি থেকে সংগ্রহ করা)
১. শুরুটা অবশ্যই ফর্মাল করা উচিত, যেমনঃ Thank you for your detailing post.
2. এক লাইনে নিজের গল্প শেষ করা, I'm Moin, working as wordpress developer since 2017 here on fiverr/local market
3. তার সমস্যা টা তাকেই বোঝানো , It seems you need a custom website developed using......
4. তাকে একটু সাজেশন/সমাধান দিয়ে বুঝিয়ে দেয়া আপনি তার জন্য বেস্ট I think we can do this this and this.
5. কনভার্শন থট ইম্পলিমেন্ট করা I think we can discuss few more point on inbox, it will help to get desire quality. Also I will able to show my portfolio, I hope you will get something interesting there.
৬। ধন্যবাদ দিয়া দেন
৭। নিজের নাম এবং কাজ রিলেটেড স্পেসিফিক একটা টাইটেল দেন,
Moin Ahmed
Wordpress theme ডেভেলপার
এভাবে ফরম্যাট ফলো করে প্রপোজাল পাঠালে আর তা ক্লায়েন্ট এর চোখে পড়লে ৯৫% কনভার্শন হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।
আর এই ফরম্যাট টা ডিজাইন, ওয়েব বা যেকোনো নিশেই ডিটেইলড ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে ট্রাই করা যায়।
এই ফরম্যাটে আগামী ৩০ টি বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দেখতে পারেন আশা করি ফলাফল পেয়ে যাবেন, ধন্যবাদ ৷
Copy post

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address

Lalmonirhat
Rangpur
5530