MadCoder

MadCoder

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MadCoder, Education Website, Rangpur.

15/04/2024

**◼️ কেন React JS শিখবো ?**

বর্তমান সময়ে JavaScript এর অনেক **Library** এবং **Frameworks** আছে। যেমন: jQuery, React.js, D3.js, Underscore.js, Anime.js, Bideo.js, Chart.js ইত্যাদি। এতো এতো **Library** এবং **Frameworks** এর মধ্যে কেনই বা React JS শিখবো?

আসুন জানা জাক কিছু তথ্য:

⚫ আমরা যখন কোন ওয়েব সাইট তৈরি করি তখন সেই এক একটি Page এর জন্য এক একটি html file তৈরি করি। এবং সেই Page গুলোর জন্য একটি CSS file তৈরি করি সেই খানেই সকল Design Related code লেখা হয়। যখন সময়ের সাথে সাথে Project টি বড় হতে থাকে তখন এটিকে Maintain করা অনেক কঠিন হয়ে পরে।

এখানেই হলো React JS এর আসল মজা ! কেননা React JS সম্পূর্ণ ওয়েব সাইটকে অনেক গুলো Component এ পৃথক পৃথক করে। আর প্রতিটি Component Re-usable হয়। অর্থাৎ এক একটি Component একাধিক জায়গায় ব্যবহার করা যায়। Component শব্দটি হয়তো অপরিচিত মনে হচ্ছে? কোন ব্যাপার না! আমি বুঝিয়ে বলছি …

আপনার সম্পূর্ণ শরীরকে যদি ওয়েব সাইটের সাথে তুলোনা করা হয় তাহলে আপনার হাত, পা, মাথা, নাক, মুখ এক একটি Component অর্থাৎ আপনি এই সকল Component (হাত, পা, মাথা, নাক, মুখ) নিয়েই একটা মানুষ।

⚫ Flexibility হচেছ এর বিশেষ একটি বৈশিষ্ট্য। একবার এটি শিখে গেলে যে কোন জায়গায় আপনি এটি লেখা শুরু করতে পারবেন। ওয়েব এর জন্য ওয়েবসাইট, মোবাইলের জন্য App, Desktop এর জন্য Software বানাতে পারবেন। যা Windows এবং mac এও run করবে।

বর্তমান সময়ের সব চাইতে জন প্রিয় ওয়েব সাইট যেগুলো React Js দিয়ে তৈরি তার মধ্যে অন্যতম হলো:

*Facebook *Instagram *Netflix *Khan Academy *AirBnb *Whatsapp *Dropbox *Codecademy

⚫ React js স্বাধারণত আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা আলাদা আলাদা অংশ বা Component কে ক্লায়েন্ট-সাইড এবং সার্ভার-সাইট উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে দেয়। যা সর্বপরি Development Process কে Boost করে। React js আমাদের virtual DOM offer করে এবং Server site rendering করে । যা আমাদের complex program কেও অনেক fast run করাতে সাহায্য করে।

আরও অনেক কারন, যার মধ্যে এটি শেখা সহজ, Code বোঝা সহজ, Debug করা সহজ, **SEO-friendly Library, support etc…**

*আমার জানা কথাগুলোই আপনাদের সাথে share করলাম। যদি আমার জানার মধ্যে কোন ভুল হয় ধরিয়ে দিবেন।*

12/04/2024

◼️ React Js কি ?

React Js এর নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। কারন এই Library এতোটাই Popular যে অনেকে JavaScript এর নাম না জানলেও React Js এর নাম ঠিকই জানে। তাহলে ভেবে দেখুন এই React Js কতোটা Popular !

আসুন, এই React Js নিয়ে কিছু তথ্য আপনার সামনে আলোচনা করি। যদি আপনি আগ্রহী হন এবং React Js শিখবেন বলে মন স্থির করে থাকেন তাহলে আশা করি এই খানে কিছুটা সময় ব্যায় করলে নিরাস হবেন না।

React Js হলো JavaScript এর একটি Library, বাংলা ভাষায় বলতে গেলে এটি JavaScript এর থেকেই উৎপত্তি। যদি React Js জানার বা শেখার অনেক বেশি আগ্রহ থাকে তাহলে JavaScript সম্পর্কে ভালো রকমের ধারনা থাকতে হবে। কারন বর্ণমালা না জানলে শব্দ বা বাক্য কোনটাই তৈরি করা সম্ভব না।

◼️ React Js এর কাজ কি ? কেন ব্যবহার হয় ?

Google এর মধ্যে যখন কোন কিছু লিখে Search করা হয়, তখন আমাদের সামনে যে সকল Result আসে, সেই Result গুলোর যে কোন একটা Link এর মধ্যে ক্লিক করলে আমাদের Smart Device এর মধ্যে যা প্রথমেই আমাদের সামনে আসে সেইটাকেই বলা হয় Front-end part । আর এই React Js দিয়ে শুধু মাত্র Front-end part এর কাজ করা হয়।

কিছু অতীতের কথা স্বরণ করিয়ে দেই আপনাকে, একটা সময় ছিল যখন Cricket খেলার তথ্য জানার জন্য cricbuzz ওয়েব সাইটে গিয়ে দেখতাম যে কতো বলে কতো wicket গেছে। আর একটু পর পর ওয়েব পেজটা Reload করে দেখতাম পরের বলে কি হলো… ওই একটি Section বা একটি Data এর Update জানার জন্য সম্পূর্ন ওয়েব সাইটটিকে Reload করা লাগতো। কতোটা বিরক্তিকর ছিলো অনেক সময় Reload দেওয়ার পর দেখতাম যে তখনও নতুন কোন Update হয়নি।

React Js এর কাজটা এইখানেই। সম্পূর্ণ ওয়েব সাইটটিকে কতোগুলো আলাদা আলাদা Components এর মধ্যে ভাগ করে রাখে। এবং যেই জায়গাটা Update হয় শুধু মাত্র সেই Component টিকেই Re-render করে। যা আমরা বর্তমান সময়ে দেখতে পাই cricbuzz ওয়েব সাইটে। শুধু এই সাইট না এই Technology এখন প্রায় 80% এর উপর ওয়েব সাইটে ব্যবহার করা হয়। facebook, YouTube, instagram এর জলন্ত উদাহরন।

◼️ এই Technology শেখার জন্য পূর্ব শর্ত কি ?

⚫ ওয়েব ডিজাইন এর জন্য স্বাধারনত যা প্রয়োজন HTML, CSS (Responsive Design),
⚫ এবং JavaScript এর Core Concept খুব ভালো ভাবে জানা।
⚫ React is Nothing Without JavaScript.

06/03/2024

React Js Road Map

01/03/2024

Welcome to my page! I'm sharing my skills and knowledge in web development. As a Computer Science & Engineering student at the National University, I'm expanding my skillset beyond my studies by learning Web Design & Development and familiarizing myself with JavaScript. I'm currently exploring React JS, a popular JavaScript library, to further enhance my capabilities.

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rangpur
5450