Carmichael College, Rangpur

Carmichael College, Rangpur

Share

Welcome to Carmichael College. This is an educational institution in Rangpur City, Bangladesh. Carmichael College is a living history and heritage of Rangpur.

Carmichael College is one of the few educational institutions in undivided Bengal that has achieved great fame. Founded in 1916, the college has a rich and glorious history. Since its inception, the college has been making a significant contribution to the education and culture of the Rangpur region.

Photos from Carmichael College, Rangpur's post 23/12/2019

কারমাইকেল কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠান সূচি (ছবিতে) ও অনুষ্ঠান সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার উত্তর।

১. রেজিষ্ট্রেশন করিনি,অনুষ্ঠানে কি থাকতে পারবো?
উত্তর : অনুষ্ঠান সবার জন্য উম্মুক্ত এমনকি সবাই এক সাথে চেয়ারে বসে অনুষ্ঠান দেখতে পারবেন। সমস্ত জিএল মাঠ সামিয়ানার নিচে চেয়ার দিয়ে সাজানো থাকবে।

২. আমি রেজিষ্ট্রেশন করেছি,কিন্তু ডকুমেন্টস এবং ফোন নম্বর হারিয়ে ফেলছি আমি কি করবো?
উত্তর : কোন সমস্যা নাই সবকিছুই পাবেন একদম ঝামেলাহীনভাবে। অনুষ্ঠানের পূর্বে কলেজ প্রশাসন রেজিস্ট্রেশনকৃত সকলের তালিকা নিয়ে বুথ খুলে বসবে আপনার সঠিক তথ্য প্রদানের মাধ্যমে টি-শার্ট, ব্যাগ ইত্যাদি বুঝে পাবেন।

৩. সাংস্কৃতিক অনুষ্ঠান কয়দিন হবে?
উত্তর : ২দিন। পাশাপাশি আলোচনা পর্বও থাকবে।

৪. প্রথমদিন কাদের পরিবেশনা থাকছে?
উত্তর : প্রথমদিন বেলা ৩ টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। কয়েকজন সনামধন্য বেতার ও টিভি চ্যানেল শিল্পীর পরিবেশনা এবং দলীয় নৃত্যের পর ৫.৪৫ মিনিটে মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ডদল 'জলের গান'।

৫. ২য় দিন কাদের পরিবেশনা থাকছে?
উত্তর : ২য় দিন বেলা দশটায় শুরু হয়ে চলবে দিনব্যাপি অনুষ্ঠান। বিভিন্ন সংগঠনের পাশাপাশি দেশের সনামধন্য বেতার ও টিভি চ্যানেল তারকাদের নাচ,গান পরিবেশনার করবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ব্যান্ড দল 'এলআরবি'।

18/12/2019

কারমাইকেল কলেজ-এ স্বাগতম।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

Video Credit : ©RCL- Rangpur City Life

17/12/2019

অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে কারমাইকেল কলেজ-এর “গৌরবোজ্জল শতবর্ষ” অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে।
অনুষ্ঠানের সমর্থনে এই ফ্রেমটি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে ব্যবহার করতে Try It অপশনে ক্লিক করুন।

যাদের মোবাইলে Try It অপশন আসতেছে না তারা লিংকে ক্লিক করুন : www.facebook.com/fbcameraeffects/tryit/153640098574104/

ধন্যবাদ।

17/12/2019

শতবর্ষপূর্তি উদযাপন
___________________

+880 4445699999 এই নাম্বার থেকে নিম্নোক্ত বার্তাটি নিবন্ধনকারীরা পাবেন :

'The centennial anniversary of Carmichael College will be held on 29 December and the extended cultural programme on 30 December 2019. You are invited.

'Principal'

24/10/2019

শতবর্ষপূর্তি উদযাপন : কারমাইকেল কলেজ, রংপুর

❑ অবশেষে উদযাপিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ, রংপুরের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিন বছর বিলম্বে অনুষ্ঠানটি হতে যাচ্ছে। আসছে ২৯ ডিসেম্বর, ২০১৯, (রবিবার) কারমাইকেল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনে নিবন্ধনকৃত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আমন্ত্রিত। আগ্রহী নতুন শিক্ষার্থীদেরও নিবন্ধনের সুযোগ থাকছে ২৬ ‌ অক্টোবর, ২০১৯ পর্যন্ত। আগ্রহীরা কলেজের ক্যাশ শাখায় নগদ ১৫০০ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন।

—প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন
অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।

25/10/2017

কারমাইকেল কলেজ এর “গৌরবোজ্জল শতবর্ষ” অনুষ্ঠান পিছিয়ে গেছে।
অনুষ্ঠানের সমর্থনে এই ফ্রেমটি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে ব্যবহার করতে Try It অপশনে ক্লিক করুন।
ধন্যবাদ।

25/10/2017

শতবর্ষ উদযাপন বিষয়ক আপডেট
_______________________________
● শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আবারও পিছিয়ে গেলো।
● শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখোমুখি অধ্যক্ষ।
● আগামীকাল নতুন ও চূড়ান্ত তারিখ ঘোষণার অঙ্গীকার অধ্যক্ষের।
● চলতি বছরের ডিসেম্বরের ১৪ তারিখের মধ্যেই ২ দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

23/10/2017

কারমাইকেল কলেজ এর “গৌরবোজ্জল শতবর্ষ” অনুষ্ঠানের সমর্থনে এই ফ্রেমটি আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে ব্যবহার করতে Try It অপশনে ক্লিক করুন।
ধন্যবাদ।

12/10/2017

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৬-এর ফলাফলে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "কারমাইকেল কলেজ, রংপুর" তৃতীয় সেরা কলেজ নির্বাচিত হয়েছে। কারমাইকেল কলেজের প্রাপ্ত স্কোর ৬৪.০৫।
এই আনন্দে কলেজের কমেটি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও ছাত্র/ছাত্রী সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

25/08/2017

Carmichael College, Rangpur
Photo Credit : T M Masum Billah / TM Photography

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Carmichael College, Lalbug
Rangpur
5400