10/06/2026
রংপুরের কনটেন্ট ক্রিয়েটর ভাই-বোনদের প্রতি সম্মানের সাথে বলছি—
কনটেন্টের নামে অশ্লীলতা, অশালীন নাচ বা নিম্নমানের কথাবার্তা কখনো প্রতিভার পরিচয় নয়। ভিউ আর ফলোয়ারের জন্য যদি নিজের ব্যক্তিত্ব, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা বিসর্জন দিতে হয়, তাহলে সেটা সফলতা নয়, বরং ব্যর্থতা।
রংপুরের মাটি প্রতিভার জন্য পরিচিত, অশ্লীলতার জন্য নয়। আসুন, এমন কনটেন্ট তৈরি করি যা পরিবার নিয়ে বসে দেখা যায়, যা মানুষকে কিছু শেখায়, অনুপ্রাণিত করে এবং আমাদের অঞ্চলকে গর্বিত করে।
কয়েক দিনের ভাইরাল হওয়ার চেয়ে, বছরের পর বছর মানুষের সম্মান অর্জন করাটাই একজন প্রকৃত কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় সাফল্য।"
— একজন রংপুরের কনটেন্ট ক্রিয়েটর। ❤️💚