Deep Learning Pathshala

Deep Learning Pathshala

Share

Deep Learning PATHSHALA (DLP) is your premier hub for Class 8, 9 &10 and job prep. Join DLP for conceptual learning and expert guidance to reach your goals.

We simplify complex topics and ensure quality teaching for your exam success and a bright career.

11/05/2026

জবা শুধু সুন্দরই নয়, বিজ্ঞানের ভাষায় এটি একটি 'সম্পূর্ণ' ফুল! 🌺 এর প্রতিটি স্তবক আর প্রজনন বৈশিষ্ট্য একে করেছে অনন্য। রিলটি শেষ পর্যন্ত দেখে শিখে নাও জবার সব বিশেষ নাম!বিস্তারিত কমেন্টে :

03/05/2026

বড় সংখ্যার হিসাব কি তোমায় মাঝে মাঝে গোলমাল করে দেয়? এক কোটি মানে কত মিলিয়ন? কিংবা 'জলধি' মানে ১০-এর পাওয়ার কত? 🧐
​অনেকেই আমরা দেশীয় পদ্ধতিতে গুনতে অভ্যস্ত, আবার আন্তর্জাতিক হিসাব বুঝতে গিয়ে কিছুটা হিমশিম খাই। তাই তোমাদের কনফিউশন দূর করতে আজকের এই বিশেষ চার্ট! 📊
​এই ভিডিওতে আমরা জানব:
✅ ১০-এর বিভিন্ন ঘাত বা পাওয়ার।
✅ দেশীয় পদ্ধতিতে তাদের নাম (লক্ষ, কোটি, অর্বুদ, জলধি)।
✅ আন্তর্জাতিক পদ্ধতিতে তাদের পরিচিতি (মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন)।

⁉️ বলতো দেখি, ১ ট্রিলিয়ন লিখতে ১-এর পর কয়টি শূন্য দিতে হয়? কমেন্টে জানাও!"⏩
⁉️ ১১১১১১১১১১১১১
সংখ্যাটিকে কথায় লিখ। (দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে)
উত্তর সহ বিস্তারিত কমেন্টে ➡️

♾️​গণিতের এমন সব মজার এবং দরকারি তথ্য সহজভাবে শিখতে আমাদের সাথেই থাকো!

01/05/2026

এসএসসি ও সমমানের পরীক্ষায় ব্যবহারের জন্য অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা

17/09/2025

পর্ব: ৩। "AR Basic School" প্রাইভেট প্রোগ্রাম থেকে GPA 5 প্রাপ্ত একজন শিক্ষার্থীর কিছু কথা

14/09/2025

পর্ব: ১। "AR Basic School" প্রাইভেট প্রোগ্রাম থেকে
Golden GPA 5 প্রাপ্ত একজন শিক্ষার্থীর কিছু কথা

Photos from Deep Learning Pathshala's post 13/09/2025

AR BASIC SCHOOL থেকে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫। সবার জন্য শুভকামনা রইল।

Photos from Deep Learning Pathshala's post 12/09/2025

আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা খুব সুন্দর ভাবে সম্পন্ন হল।

পর্ব:১ Part :1.সমকোণী ত্রিভুজ একটি বিস্ময়কর! অসাধারণ ত্রিভুজ! 23/06/2023

⭕⭕⭕ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ⭕⭕⭕

🔹 গণিত 🔹

⭕ সাধারণত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় বর্তমানে মোট ৮০ নম্বরের মধ্যে প্রায় ২০ নম্বর বারাদ্দ থাকে গণিতে এবং এই MCQ গুলো basic ও কিছুটা সহজ advance টাইপের প্রশ্ন হয়।


📣 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: ২০২০ এ আসা ৫৭ টি MCQ 📢

⁉️ নিজেকে যাচাই করার জন্য এই MCQ গুলোর উত্তর বের করে,কমেন্টে দেওয়া উত্তরগুলো সাথে মিলিয়ে নিতে পারেন -



৷৷।।।।।।।।।।।।। মডেল :০১ ।।।।।।।।।।।।।।।।

সময়: ১ ঘন্টা পূর্ণমান :৫৭

🔎 প্রথম পর্যায়: ২২/৪/২০২২ (১-২০

১। 2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
(ক) 10
(খ) 15
(গ) 20
(ঘ) 12

২। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
(ক) ৭
(খ) ৫০
(গ) ৫১
(ঘ) ৬০

৩ . 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 6
(খ) 3
(গ) 4
(ঘ) 5

৪. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০
(খ) ৬০
(গ) ৭০
(ঘ) ৮০

৫ . ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক). ০১
(খ) ১
(গ) ২
(ঘ). ১

৬. ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃক্তের অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
(ক) ১৯৬
(খ) ৯৮
(গ) ৯৬
(ঘ) ১৯২

৭. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১
(খ) ৩৯
(গ) ৭১
(ঘ) ৪১

৮. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার ?
(ক) ৭২০
(খ) ১২০০
(গ) ৫০০
(ঘ) ৬০০

৯. চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮
(খ) ৯৮৯৯
(গ) ৯৯৯৯
(ঘ) ৯১৯৯

১০. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি ?
(ক) ১০ : ২৪
(খ) ১০ : ১৬
(গ) ৭ : ১১
(ঘ) ১২ : ১৮

১১. x + y = 12 এবল x - y = 2 হলে xy এর মান কত ?
(ক) ৪৫
(খ) ৩০
(গ) ৪০
(ঘ) ৩৫

১২. প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল কত ?
(ক) ৮১
(খ) ১০০০
(গ) ১০৯
(ঘ) ১০০

১৩. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ - পরবর্তী সংখ্যাটি কত ?
(ক) ৫৯
(খ) ১০১
(গ) ৭৫
(ঘ) ১০২

১৪. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত ?
(ক) ২০০ মিটার
(খ) ৫০০ মিটার
(গ) ৪০০ মিটার
(ঘ) ৩০০ মিটার

১৫. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল ?
(ক) ৫৫৫০
(খ) ৪৭৫০
(গ) ৫০০০
(ঘ) ৫২৫০

১৬. রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে ?
(ক) ৯৭
(খ) ৮৩
(গ) ৮৭
(ঘ) ৯৩

১৭. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে ?
(ক) কোনটিই নয়
(খ) ৫৬
(গ) ৬০
(ঘ) ৩২

১৮. x > y এবং Z < 0 হলে নিচের কোনটি সঠিক ?
(ক) z/x < z/y
(খ) xz yz
(ঘ) x/z > y/z

১৯. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিনগুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
(ক) ২১ মিটার
(খ) ৫৬ মিটার
(গ) ৭ মিটার
(ঘ) ১৪ মিটার

২০. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
(ক) ৯
(খ) ৮
(গ) ৪
(ঘ) ২

🔎 দ্বিতীয় পর্যায় :২০/৫/২০২২(২১-৪০)

২১। যদি a + b + c = 0 হয়, তবে৷ a^3 + b^3 + c^3 এর মান কত?
(ক) 1
(খ) 3abc
(গ) abc
(ঘ) 0

২২। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর ?
(ক) ৮
(খ) ৯
(গ) ৫
(ঘ) ৬

২৩। ৯ কোটি সমান কত ?
(ক) ৯ বিলিয়ন
(খ) ৯ মিলিয়ন
(গ) ৯০ মিলিয়ন
(ঘ) ৯০ বিলিয়ন

২৪। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত ?
(ক) ৫৪
(খ) ৬০
(গ) ৪৪
(ঘ) ৪০

২৫। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার ?
(ক) ২০
(খ) ২৫
(গ) ৩০
(ঘ) ১০

২৬। ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কয়টি আম ভালো আছে ?
(ক) ৯০
(খ) ৮০
(গ) ৮৫
(ঘ) ৯৫

২৭। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
(ক) ২৭
(খ) ২৮
(গ) ২৯
(ঘ) ২৫

২৮। শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো। এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল ?
(ক) ৫০
(খ) ৬০
(গ) ৪০
(ঘ) ৪৮

২৯। কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ের শতকরা কত জন ফেল করল ?
(ক) ১০
(খ) ১৫
(গ) ১২
(ঘ) ১১

৩০। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০, এবং ১২ সাড়িতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে ?
(ক) ৩০০০
(খ) ৩৬০০
(গ) ২৪০০
(ঘ) ১২০০

৩১। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে বইটির মূল্য কত ?
(ক) ২৯
(খ) ২৫
(গ) ২৭
(ঘ) ২৮

৩২। একটি তেল পূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাতটির ওজন কত কেজি ?
(ক) ৮
(খ) ১০
(গ) ১২
(ঘ) ৬

৩৩। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে ?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১১
(ঘ) ১২

৩৪। দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত হবে ?
(ক) ২৬০
(খ) ২৮০
(গ) ২৯২
(ঘ) ৩১২

৩৫। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি. ?
(ক) ১২
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০

৩৬। দুই অংঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অংঙ্কদ্বয়ের পার্থক্য কত ?
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৪

৩৭। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ?
(ক) ৫৩
(খ) ৫৫
(গ) ৫৬
(ঘ) ৫৮

৩৮। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ বাগানের বাইরের চারদিকে ৫ ফুট একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট ?
(ক) ১৪০০
(খ) ১২০০
(গ) ১৬০০
(ঘ) ১৫০০

৩৯। কোন পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮২ ৮৫ ও ৯২ চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয়?
(ক) ৮৬
(খ) ৮৫
(গ) ৯২
(ঘ) ৮৮

৪০।একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৬
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৮

🔎 তৃতীয় পর্যায়:৩/৬/২০২২(৪১-৫৭)

৪১। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি ?
(ক) ৫৫
(খ) ৬৫
(গ) ৭৫
(ঘ) ৪৫

৪২। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। প্রতি মিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার ?
(ক) ২১
(খ) ২০
(গ) ২৪
(ঘ) ২৫

৪৩। নিচের কোন ভগ্নাংশটি ছোট ?
(ক) ১/৩
(খ) ৩/৭
(গ) ২/৫
(ঘ) ৪/৯

৪৪। ভাজক ৭৮, ভাগফল ২৫, এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত ?
(ক) ১৯৭৬
(খ) ১৯৭৮
(গ) ১৯৭০
(ঘ) ১৯৮০

৪৫। ক এর ২৫% যদি খ এবং ২০% এর সমান হয় তবে ক : খ = কত ?
(ক) ৩ : ৪
(খ) ৫ : ২
(গ) ৫ : ৩
(ঘ) ৪ : ৩

৪৬। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত ?
(ক) ১
(খ) ৫/৭
(গ) ২/৭
(ঘ) ১/৭

৪৭। ২×৩×০.৫/১.৫ = কত ?
(ক) ২
(খ) ৪
(গ) ১
(ঘ) ৩

৪৮। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯ । অংকদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত ?
(ক) ৩৬
(খ) ৮১
(গ) ৪৫
(ঘ) ২৭

৪৯। ল্যাটিন ভাষায় 'সেন্টি' অর্থ কী ?
(ক) শতাংশ
(খ) সহস্রাংশ
(গ) পঞ্চমাংশ
(ঘ) দশমাংশ

৫০। এক নটিকেল মাইল সমান কত ফুট ?
(ক) ৭০৮০
(খ) ৪০৮০
(গ) ৫০৮০
(ঘ) ৬০৮০

৫১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে বিভাজ্য সংখ্যা কয়টি ?
(ক) ৪১
(খ) ৪২
(গ) ৪৩
(ঘ) ৪০

৫২। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক -চতুর্থাংশের সমান ১৮ । ছোট সংখ্যাটি কত ?
(ক) ৮০
(খ) ৭৮
(গ) ১২
(ঘ) ৪

৫৩। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
(ক) ১০
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮

৫৪। এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হতো ?
(ক) ৩৫
(খ) ৫০
(গ) ৪৫
(ঘ) ৪০

৫৫। যদি (6x-y,13) = (1,3x + 2y) তাহলে (x,y) = কত ?
(ক) (2,3)
(খ) (3,2)
(গ) (1,5)
(ঘ) (5,1)

৫৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ কত হবে ?
(ক) ৩০
(খ) ১৮
(গ) ২০
(ঘ) ২৫

৫৭। একটি সমান্তর ধারার সাধারন অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত ?
(ক) ৯০
(খ) ১০০
(গ) ১০৫
(ঘ) ১০৮

কয়েকদিনের মধ্যে মডেল :২ দেওয়া হবে।

পর্ব:১ Part :1.সমকোণী ত্রিভুজ একটি বিস্ময়কর! অসাধারণ ত্রিভুজ!

Photos from Abdur Rahman-BSc's post 23/06/2023

🔸🔸🔸 সাজেশন।।।। এসএসসি: ২০২৪ 🔹🔹🔹

⭕⭕ উচ্চতর গণিত ⭕⭕

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷।।।।। অধ্যায় : ৮ ।।।।।।।।।।।।।।।।।।।।।।

➡️ ত্রিকোণমিতি ⬅️


↪️২০২৩ সালে এসএসসি পরীক্ষায় আসা ত্রিকোণমিতির 30 টি MCQ নিচে দেওয়া হল :

⁉️ নিজেকে যাচাই করার জন্য এই এমসিকিউ গুলোর পরীক্ষা দিয়ে কমেন্টে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারেন

21/06/2023

Fill in the gaps :

(a)---Headmaster and (b) ---- secretary was present in the meeting.

A. (a) A, (b) the
B. (a) The, (b) the
C. (a) The, (b) a
D. (a) The, (b) x

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Rangpur
5300