29/04/2026
#জনতা_অগ্রণী_আরসি
ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হেল্পলাইন ডেস্ক।
29/04/2026
#জনতা_অগ্রণী_আরসি
29/04/2026
#রুপপুর_পারমাণবিক_বিদ্যুৎ_কেন্দ্র
ে_পড়তে_পারেন
28/04/2026
ইংরেজির সিলেবাসে যে অংশ থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে (Bank +IBA Based+ Job Solution Based)
IBA Based Exam -20 Marks
১) Synonym -
2) Antonym -
3) Spelling -
4) Idioms -
5) Substitution -
6) Pin point error -
7) Sentence Completion -
8) Sentence Correction -
9) Find the Odd one -
10) Missing word -
11) Analogy -
12) Grammar -
Combined Bank Exams -25 Marks
1) Synonym
2) Antonyms
3) Spelling
4) Idioms
5) Substitution
6) Pin point error
7) Sentence Completion.
8) Analogy
9) Appropriate Preposition
10) Grammar - [Miracle 99 Rules ]
Job Solution Based Exam -15/20/25 Marks.
1) Grammar -
2) Synonym -
3) Antonym -
4) Spelling -
5) Idioms -
6) Substitution
[1-6 : Read Master Book ]
7) Sentence Completion
Book Reference :
1) Grammar : Master /Miracle 99 Rules.
2) Pin point error : TOEFL
3) Synonym + Antonyms :
Word Smart / Bank Previous Vocabulary / Arifur Rahman Bank Vocabulary / One plus Vocabulary ( যেকোন ১ টা বই ভাল করে পড়বেন)
4) Sentence Completion :
⇨GRE Big Book Sentence Completion for IBA
⇨ Previous Sentence Completion from Bank previous Questions (Arifur Rahman Bank Vocabulary)
5) Analogy :
⇨GRE Big book Analogy for IBA
⇨Previous Bank Analogy from Arifur Rahman Bank vocabulary
6) Spelling + Idioms + Substitution + Appropriate Preposition
⇨From Master or
⇨Arifur Rahman Bank Vocabulary
7) Find the odd one + Missing Word
⇨ IBA Based Previous Questions (PDF)
8) Sentence Correction
⇨ PDF from Gmat Club [IBA ]
10) Common Mistake in English
28/04/2026
গুরুত্বপূর্ণ টপিক
26/04/2026
ক্যাশ রিটেন রেজাল্ট প্রকাশিত।
ভাইভা শুরু ৬ মে।
ভাইভা ফরম্যাট পাবেন কমেন্টে।
26/04/2026
25/04/2026
সময় পেলে এই টপিকগুলোর উপর সংক্ষিপ্ত নোট দিব ইনশাআল্লাহ।
24/04/2026
কারেন্ট অ্যাফেয়ার্স -এপ্রিল ২০২৬ সংখ্যা।
দাগানো অংশ সিনিয়র অফিসার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
#সিনিয়র_অফিসার_রিটেন
#বিবি_এডি_রিটেন
প্রতিদিন যে কাজ করলে আপনি রিটেন পরীক্ষায় অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে থাকবেন!
প্রতিদিন একটি করে ইংরেজি আর্টিকেল পড়বেন।
আর্টিকেল পড়ে নিজের মত করে 'Precise ' করে লিখবেন। এতে করে লেখার জড়তা কাটবে।
পত্রিকা থেকে ইকোনমি, নারী, গ্লোবাল ইস্যু, জলবায়ু, নতুন সরকারের গৃহীত কার্যক্রম, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এই সংক্রান্ত আর্টিকেল একবার রিডিং দিবেন।
এরপর খাতায় অন্তত ১/২ পৃষ্ঠা লিখে সেটা চ্যাটজিপিটি/AI কে দেখাতে পারেন। পত্রিকার বাক্য গুলো চেক করবেন। বড় বাক্য কিভাবে হচ্ছে? কি কি ফ্রেজ ব্যবহার করা হচ্ছে তা নোট করতে পারেন।
Word Smart থেকে যে ভোকাবুলারি শিখবেন তা
তা দিয়ে ১ টি Sentence তৈরি করবেন। এতে করে আপনার উক্ত শব্দটি মনে থাকবে এবং Complex Sentence এ বাক্য লিখার অভ্যাস করবেন।
বাক্য লিখতে গেলে প্রথমেই আপনাকে Clause সম্পর্কে জানার পাশাপাশি লেখার প্রাকটিস করতে হবে। সিনিয়র অফিসার কিংবা বিবি এডির রিটেন
পরীক্ষা আসার আগেই প্রতিদিন যদি এ অংশে সময় দিতে পারেন তাহলে আপনার রাইটিং স্কিল ডেভলপ হবে। এ সংক্রান্ত ইউটিউবে অনেক ভিডিও আছে। তবে প্রতিদিন ১ টা করেই কলাম পড়বেন। পুরো পত্রিকার পড়ার দরকার নেই।
প্রতিদিন বিগত রিটেন ম্যাথ সলভ করবেন।
প্যাসেজ সলভ করতে পারেন সপ্তাহে বা প্রতি ৩ দিনে ১ টি করে। হাসান জাহিদ ভাইয়ের প্যাসেজ বই টি থেকে প্রাকটিস করতে পারেন।
বিবি এডি / সিনিয়র অফিসার পরীক্ষায় আর্গুমেন্ট
আসার সম্ভাবনা বেশি। তাই যেকোন বই থেকে প্রতিদিন ১ টা আর্গুমেন্ট এর প্রশ্ন পড়েই না দেখে
লিখুন, পরবর্তীতে উত্তরের সাথে মিল করবেন।
পরীক্ষা আসতে আসতে আপনি আর্গুমেন্ট রাইটিং
এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এটার জন্য
নীলক্ষেত থেকে IELTS এর বই দেখতে পারেন।
রিটেন জিকে পড়ার দরকার নেই। প্রিলির জন্য যে জিকে পড়বেন সেটাই রিটেন জিকে হিসেবে কাউন্ট হবে।
কারেন্ট অ্যাফেয়ার্স -এপ্রিল ২০২৬ এর দাগানো অংশ আগামীকাল রাতে পাবেন ইনশাআল্লাহ।
আজকের ডেইলি স্টার পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ কলাম।
লিংক কমেন্টে।
১০০ টি জিকে প্রশ্নোত্তর পড়তে পারেন।
১) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
উত্তর: প্রথম প্রকাশিত ছোটগল্প 'ভিখারিনী' এটি ১৮৭৪ সালে প্রকাশিত হয়।
২) কতটি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত ও অঞ্চলগুলোরনাম লিখুন।
উত্তর: ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত। দেশগুলো হল- ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।
৩) MRT ও BGMEA এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: MRT এর পূর্ণরূপ Mass Rapid Transit
এবং BGMEA এর পূর্ণরূপ Bangladesh Garment
Manufacturers and Exporters Association.
৪) প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: শশাঙ্ক।
৫) "জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস" কবে পালিত হয়?
উত্তর: ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসাবে পালন করা হয়।
৬) নীতি সুদহার কী?
কেন্দ্রীয় ব্যাংক যে সুদহারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয়, সেটাই হচ্ছে নীতি সুদহার। ইংরেজিতে একে বলে রেপো রেট। অর্থনীতিতে নগদ তারল্যের জোগান দিতে বা অন্যভাবে বলতে গেলে ব্যাংকগুলোর জরুরি প্রয়োজনে অর্থ সরবরাহ করতে মুদ্রানীতির এ হাতিয়ার ব্যবহার করা হয়। নীতি সুদহার বাড়ানো হয় মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য।
৭) বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
উত্তর: ক্যাপ্টেন মনসুর আলী
৮) ঢাকা গেইট নির্মাণ করেন কে?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৬৬০-১৬৬৩ খ্রিস্টাব্দ সময়ে বাংলার মুঘল সুবাদার মীর জুমলা ঢাকা গেইট নির্মাণ করেন।
৯) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কী এবং কতসালে প্রকাশিত হয়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা 'হিন্দুমেলার উপহার' এটি ১৮৭৪ সালে প্রকাশিত হয়।
১০) জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী ও ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং জেনেভা, সুইজারল্যান্ড।
১১) WTO ও OPEC এর পূর্ণরূপ কী?
উত্তর: WTO - World Trade Organization.
OPEC-Organization of the Petroleum Exporting Countries.
১২) 'Gulf Cooperation Council' এর সদস্য দেশ কয়টি ও কী কী?
উত্তর: সদস্য সংখ্যা ৬টি এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।
১৩) বাংলাদেশ কবে 'New Development Bank' এর সদস্য পদ লাভ করে?
উত্তর: বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ২০২১ সালে
New Development Bank এর সদস্য পদ লাভ করে।
১৪) অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং কোন বিষয়ে গবেষণা জন্য নোবেল পুরস্কার অর্জন করেন?
উত্তর: ১৯৯৮ সালে এবং দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
১৫) বাংলাদেশ সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় কে?
উত্তর: বাংলাদেশ সংবিধানের ৬৩ নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের রয়েছে।
১৬) বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য কী ছিল?
উত্তর: ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
১৭) পতুর্গালের রাজধানী ও মুদ্রার নাম কী?
উত্তর: লিসবন এবং ইউরো
১৮) 'নানসিও' কী?
উত্তর: ভ্যাটিকানের পোপ প্রেরিত দূত
১৯) SNMP, NIPORT এর পূর্নরূপ লিখুন।
উত্তর:
SNMP এর পূর্ণরূপ Simple Network Management Protocol.
NIPORT এর পূর্নরূপ National Institute of Population Research and Training.
২০) বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ময়মনসিংহের সদর উপজেলার বেগুনবাড়ি কোকিল গ্রামে।
২১)জাতীয় পরিচয়পত্র (NID) পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে?
উত্তর : ১৬ বছর বয়সে।
২২) বিশ্বের প্রথম নদীর তলদেশে নির্মিত টানেল এর নাম কী এবং এটি কোন দেশে অবস্থিত?
উত্তর: টেমস টানেল (Thames) এবং যুক্তরাজ্যে অবস্থিত।
২৩) পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে এবং কোন মহাদেশকে পৃথক করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কে পৃথক করেছে।
২৪) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হেনরি কিসিঞ্জার
২৫) সম্প্রতি দেশের কোন বন্দর আন্তর্জাতিক স্বীকৃতি 'জিরো অবজারভেশন' লাভ করেছে?
☞চট্টগ্রাম বন্দর
২৬)ব্যাংকিং এ গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ কে ওয়াই সি (Know Your Customer)
২৭) ফিফা দ্য বেস্টে ২০২৫ সালের বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কে?
☞ঊসমান ডেম্বেলে (পিএসজি / ফ্রান্স)
২৮) বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৩০ মে, ১৯৭৭ সালে।
২৯) নিকাশ ঘর কি?
উত্তর: বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে।
৩০) অর্থ মন্ত্রণালয় বিভাগ কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি যথাঃ
১। অর্থ বিভাগ
২। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
৩। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
৪। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
৩০) অর্থ বাজার' (Money Market) এবং 'মূলধন বাজার' (Capital Market) কাকে বলে?
☞অর্থ বাজার (Money Market) হলো স্বল্পমেয়াদী (এক বছরের কম) ঋণ ও বিনিয়োগের বাজার, যেখানে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ ইত্যাদির লেনদেন হয় এবং তারল্য বেশি থাকে,
অন্যদিকে মূলধন বাজার (Capital Market) হলো দীর্ঘমেয়াদী (এক বছরের বেশি) শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির বাজার, যা ব্যবসা ও সরকারের দীর্ঘমেয়াদী তহবিল জোগায় এবং এতে ঝুঁকি ও রিটার্ন উভয়ই বেশি থাকে।
৩১) 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।' গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তর: 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী আব্দুল লতিফ।
৩২) সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেটের কথা বলা হয়েছে?
উত্তরঃ ৮৭ (১)
৩৩) ৪৩তম ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: বাংলাদেশী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
৩৪) বাংলাদেশের প্রথম গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক কোথায় স্থাপন হচ্ছে?
উত্তর : সিরাজগঞ্জে, যমুনা নদীর তীরে।
৩৫)সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট পেইড আপ ক্যাপিটাল কত?
উত্তরঃ ৩৫ হাজার কোটি টাকা
৩৬) টাকা জমা ও উত্তোলন কাজে ব্যবহৃত ATM ও CRM এর পূর্ণরুপ লিখুন।
উত্তর:
ATM : Automated Teller Machine
CRM : Cash Recycling Machine
৩৭) বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : ১০৬ তম। শীর্ষে চীন।
৩৮) আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে?
উত্তর : ৪.৯%
৩৯) জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
☞ ডয়েচে বুন্দেসব্যাংক (Deutsche Bundesbank)
৪০) ২০২৬ সালে বিশ্ব জলবায়ু সম্মেলন COP31 অনুষ্ঠিত হবে কোন দেশে?
☞তুরস্কে।
৪১) "Freedom on the net 2025 " অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
☞৪৭ তম। শীর্ষে আইসল্যান্ড।
৪২) নারী বিশ্বকাপ কাবাডি ২০২৫ এর স্বাগতিক দেশের নাম কি?
☞ বাংলাদেশ
৪৩) 'বুকার পুরস্কার ২০২৫ ' বিজয়ী ডেভিড সালাই এর উপন্যাসের নাম কি?
☞ ফ্লেশ' (Flesh), যা হাঙ্গেরি থেকে লন্ডনে আসা এক অভিবাসীর ভাগ্য, উচ্চাকাঙ্ক্ষা এবং সবকিছু হারানোর এক হৃদয়বিদারক গল্প বলে।
৪৪) ক্রিকেটের ইতিহাসে ১১ তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরিন করেন কোন বাংলাদেশী?
☞ মুশফিকুর রহিম।
৪৫) আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
☞১৯৪৪ সালে।
৪৬) ২০২৫ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের মোট মাথাপিছু জিডিপি কত?
☞ ২৬৭১ মার্কিন ডলার।
৪৭) হিমালয়ের অন্যতম দুর্গম পর্বত "আমা দাবলাম " জয় করেন কোন বাংলাদেশী?
☞ আহসানুজ্জামান তৌকির।
৪৮) ইউরোপীয় ইউনিয়ন (EU) এর নিজস্ব প্রতিরক্ষা জোনের নাম কি?
☞ Permanent Structured Cooperation (PESCO)
৪৯) সম্প্রতি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীরা কোন মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় আক্রান্ত হন?
উত্তরঃ UNISFA (United Nations Interim Security Force for Abyei)
৫০) পূর্ণরুপ লিখুন : LC, SLR
☞LC = Letter of Credit,
☞SLR = Statutory Liquidity Ratio
৫১) বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা?
☞ এল সালভাদর।
৫২) পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
☞ ইস্তাম্বুল।
৫৩) জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় ২০২৪ সালে কোন সংস্থা 'Nature Restoration Regulations " প্রণয়ন করেছে কোন সংস্থা?
☞EU.
৫৪) ২০২৫ সালের শান্তিতে নোবেল জয়ী কে?
☞ মারিয়া করিনা মাচোদা।
৫৫) 'House of Betrayal ' ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত?
☞ পিলখানা হত্যাকান্ড।
৫৬) কোন দেশ থেকে বাংলাদেশ অত্যাধুনিক" ইউরোফাইটার টাইফুন' যুদ্ধবিমান কিনছে?
উত্তরঃ ইতালি
৫৭) AIIB এর সদর দপ্তর কোথায়? এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ AIIB (Asian Infrastructure Investment Bank) এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে। সর্বশেষ ১০৫ তম সদস্যদেশ তানজানিয়া।
৫৮) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
☞সিসমোগ্রাফ
৫৯) বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করে?
☞ ২১ মার্চ ২০১৮
৬০) 'নর্ড স্ট্রিম -২ ' পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত?
☞বাল্টিক সাগর।
৬১) বর্তমান বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
☞ যুক্তরাষ্ট্র
৬২) বর্তমানে দেশে জিআই পণ্য কতটি এবং সর্বশেষ পণ্যের নাম লিখুন।
☞ ৬২ টি এবং শেষ - কালীগঞ্জের তোয়ালে।
৬৩) একটি চেকের পক্ষ কতটি থাকে?
☞একটি চেকের সাধারণত তিনটি পক্ষ থাকে। পক্ষ তিনটি হচ্ছে-
i)আদেষ্টা, আমানতকারি বা প্রস্তুতকারক (ড্রয়ার)
ii)আদিষ্ট বা ব্যাংক (ড্রয়ী), এবং
iii)প্রাপক (পেয়ী) অর্থাৎ ব্যাংক যাকে টাকা দিবে সেই ব্যক্তি।
64) SND Account কি?
☞এসএনডি (SND) অ্যাকাউন্ট বলতে সাধারণত Special Notice Deposit অ্যাকাউন্টকে বোঝানো হয়, যা এক ধরনের সুদ-সমন্বিত ব্যাংক অ্যাকাউন্ট যেখানে টাকা তোলার জন্য নির্দিষ্ট সময় (যেমন ৭ দিন বা ৩০ দিন) আগে ব্যাংককে জানাতে হয় (নোটিশ দিতে হয়), এবং এই অ্যাকাউন্টে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পাওয়া যায়, যা মূলত বড় অঙ্কের টাকা জমা রাখা এবং নির্দিষ্ট সময়ে তোলার জন্য উপযুক্ত।
65) পিএলসি (PLC) এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি?
☞সোনালী ব্যাংক পিএলসি
☞Public Limited Company
66) ত্রয়োদশ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে এবং দেশে মোট ভোটার সংখ্যা কত?
☞ ১২ ফেব্রুয়ারি ২০২৬ এবং মোট ভোটারের সংখ্যা-
১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন৷
67) অর্থনীতিতে নোবেল জয়ী ২০২৫ দের নাম লিখুন?
☞ Joel Mokyr, Philipe Aghion, Peter Howitt
68) ২০২৫ সালের কপ ৩০ এর স্লোগান কি এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়?
☞ স্লোগান : Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)। Mutirão একটি ব্রাজিলীয় পর্তুগিজ শব্দ, যার অর্থ হলো মানুষের স্বেচ্ছাসেবী, সমন্বিত ও একসঙ্গে কাজ করা।
☞১০ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
69) ইলিশের বৈজ্ঞানিক নাম কি?
☞ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হলো Tenualosa ilisha (টেনুয়ালোসা ইলিষা) এবং এটি বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে পরিচিত। এটি হেরিং (herring) গোত্রের একটি সামুদ্রিক মাছ, যা ডিম পাড়ার জন্য নদী ও মোহনায় আসে।
70) ২৩ তম বিশ্বকাপ ফুটবলের মাসকাট কতটি ও কি কি?
☞ ৩ টি, যথা - 'মেপল, জায়ু ও ক্লাচ'।
71) Deepseek এর প্রতিষ্ঠাতার নাম কি?
☞ লিয়াং ওয়েনফেং (চীন)
১৭ জুলাই ২০২৩ (চীনের শহর হাংঝু তে)
72) ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির নাম কি?
☞XAI (সদরদপ্তর: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)
73) SDR এর মূল্য নির্ধারিত হয় কতটি মুদ্রায়? মুদ্রা গুলোর নাম লিখুন।
☞SDR-এর মূল্য পাঁচটি প্রধান মুদ্রার একটি ঝুড়ির (basket) উপর ভিত্তি করে নির্ধারিত হয়:
মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক নির্ধারিত একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ এবং কোনো একক মুদ্রা নয়, বরং এই পাঁচটি মুদ্রার আপেক্ষিক মূল্যের একটি গড় মান।
74) ৭ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কত?
উত্তর: ৪.৮%
75) আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে?
☞৪.৯%
76) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের কতজন শিক্ষককে 'গুণী শিক্ষক সম্মননা' দেওয়া হয়?
☞১২ জন।
77) দেশের কোন আন্তর্জাতিক কোম্পানি সম্প্রতি স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে?
☞বাটা শু
☞ফারিয়া ইয়াসমিন (৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী)
78) জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত বালিশ মিষ্টি কোন জেলার পণ্য?
☞নেত্রকোণা (৫৮তম জিআই পণ্য)
79) বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা সহজ করতে ওপেনএআই নিজেদের কোন প্যাকেজ চালু করেছে?
☞ChatGPT Go
80) জুলাই সনদে মোট অঙ্গীকার আছে কতটি?
☞অঙ্গীকার ৭ টি
☞দফা ৮৪ টি
81) ৩৭ বছর পর বাংলাদেশের কোন দুই সাঁতারু সাঁতারের 'মাউন্ট এভারেস্ট' খ্যাত ইংলিশ চ্যানেল পাড়ি দেন?
উ: মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
82) সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ?
উ: বাংলাদেশ।
83) বিজেআরআই ঘোষিত দেশের সেরা পাটের জাত কোনটি?
উ: সবুজ সোনা খ্যাত 'তোষা পাট-৯।
84) খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের কোন পাঁচ সংস্থা 'গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫' প্রকাশ করেছে?
উত্তর: এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও এবং ইউনিসেফ।
85) প্রতিবছর কবে 'আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস' পালিত হয়?
উ: ১৬ সেপ্টেম্বর।
86) যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিখাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে কয়টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ?
☞২৫ টি।
87) পরিবেশ অধিদপ্তর প্রথমবারের মতো দেশের কোন উপজেলাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করেছে?
☞ সাভার
88) ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র তার কোন অঙ্গরাজ্য রাশিয়ার কাছ থেকে কিনেছিল?
☞ আলাস্কা
৮৯) বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
☞ সিঙ্গাপুর
☞ বাংলাদেশ ১০০ তম।
৯০) বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
☞ঈশ্বরদী
৯১) টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করে কে?
☞ মুশফিকুর রহিম।
৯২) GATT কখন WTO তে রূপান্তরিত হয়?
☞ ১৯৯৫ সালে৷
৯৩) ব্রিকসের সদস্য কত? সর্বশেষ সদস্য কত?
উত্তরঃ ১০ (সর্বশেষঃ ইন্দেনেশিয়া)
৯৪) ২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য
৯৫) ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশের উপর
যুক্তরাষ্ট্রের মোট শুল্কহার কত শতাংশ?
উত্তর: ৩৫%
৯৬) গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ?
উত্তর: ১০%
৯৭) বর্তমান দেশে শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকের সংখ্যা : ৬ টি।
৯৮) ১২ আগস্ট ২০২৫ বাজারে আসা নতুন ১০০ টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় : সুন্দরবন
৯৯) SO Preli এর সময় দেয়া ৫০ টি জিকে একবার রিভিশন করেন। লিংক কমেন্টে।
১০০) গ্রুপের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। রইল।
19/04/2026
ব্যাংক ভাইভা এপ্লিকেশন ফরম্যাট।