আমাদের দলদলিয়া Our Daldalia

আমাদের দলদলিয়া Our Daldalia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের দলদলিয়া Our Daldalia, ৭ নং দলদলিয়া ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম, Rangpur.
(1)

প্রাণঢালা অভিনন্দন, দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জনাব  মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম,  প্রজেক্ট ডিরেক্টর JICA Ba...
22/01/2024

প্রাণঢালা অভিনন্দন, দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম, প্রজেক্ট ডিরেক্টর JICA Bangla (SHEP).. Muhammad Humayoun Kabir

শীতার্ত মানুষের পাশে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্ট, শীতবস্ত্র বিতরণ ২য় পর্ব :  দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৬৫ জন ...
19/01/2024

শীতার্ত মানুষের পাশে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্ট, শীতবস্ত্র বিতরণ ২য় পর্ব : দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৬৫ জন ( শিক্ষার্থী,বয়স্ক মহিলা ও পুরুষ) ব্যক্তির মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।১৬, ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ ও বাছাই করতে সহযোগিতা করেন জনাব মো রেজাউল করিম সরকার রেজা, জনাব সুদর্শন রায়,জনাব আশরাফুজ্জামান পায়েল আলহাজ্ব মো: রাকিবুল হাসান রাশেদ, জনাব মোঃ মাযহারুল ইসলাম রিন্টু ও জনাব মো মাকসুদুর রহমান স্বপন । তাদের সঙ্গে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জনাব মো আবু সুফিয়ান ও মোশাররফ হোসেন মুন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের একজন দাতা সদস্য কম্বল প্রদান করেন। উত্তর দলদলিয়া খাঁ পাড়া হাফেজি মাদ্রাসা এবং কর্পূরা নূরানী ও হাফেজি মাদ্রাসা ও ঠুটাপাইকর ইদ্রিসিয়া জামানিয়া শিশু সনদের প্রত্যেক আবাসিক শিক্ষার্থীদের কম্বল প্রদান করা হয়েছে ।
দলদলিয়ার সামর্থবান ব্যক্তিদের এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানাই।
ছবির মডেল :উপহারপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীগন..

কনকনে শীত : কুড়িগ্রাম ও লালমনিরহাট।
12/01/2024

কনকনে শীত : কুড়িগ্রাম ও লালমনিরহাট।

'এবার ঠান্ডার খুব জোর পড়ছে'

শীতার্ত মানুষের পাশে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্ট  :  উত্তরের তীব্র শীতে কিছুটা উষ্ণতার পরশ দিতে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্...
11/01/2024

শীতার্ত মানুষের পাশে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্ট : উত্তরের তীব্র শীতে কিছুটা উষ্ণতার পরশ দিতে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫০ জন ( শিক্ষার্থী,বয়স্ক মহিলা ও পুরুষ) ব্যক্তির নিকট হুডি, সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়েছে। ১০ ও ১১ জানুয়ারি এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ ও বাছাই করতে সহযোগিতা করেন জনাব মো মাকসুদুর রহমান স্বপন, জনাব মো রেজাউল করিম সরকার রেজা, জনাব সুদর্শন রায়,জনাব আশরাফুজ্জামান পায়েল আলহাজ্ব মো: রাকিবুল হাসান রাশেদ,জনাব মোঃ মাযহারুল ইসলাম রিন্টু, মীর মাহমুদুল হাসান নাঈম । একই সঙ্গে দলদলিয়ার সামর্থবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানাই।
ছবির মডেল :উপহারপ্রাপ্ত স্কুল শিক্ষার্থীগন

শিক্ষাবৃত্তি : ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি ( সরকারি) , রায়গঞ্জ, কুড়িগ্রামে ল্যাব টেকনোলজি বিভাগে অধ্যয়নরত দলদলিয়ার একজন ...
01/01/2024

শিক্ষাবৃত্তি : ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি ( সরকারি) , রায়গঞ্জ, কুড়িগ্রামে ল্যাব টেকনোলজি বিভাগে অধ্যয়নরত দলদলিয়ার একজন মেধাবী শিক্ষার্থীকে তার আবেদনের প্রেক্ষিতে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এক বছরের জন্য প্রতিমাসে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আজ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
এই শিক্ষার্থীর বিষয়ে সার্বিক তথ্য যাচাই করেছেন আলহাজ্ব মো: রাকিবুল হাসান রাশেদ ও মীর মাহমুদুল হাসান নাঈম । তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
হেলথ টেকনোলজি,নার্সিং বিষয়ে দেশে বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা এ বিষয়গুলোতে আগ্রহী হলে ভালো করবে..

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2023

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস- অমর হোক, অমর হোক। শ্রদ্ধা...  ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন ...
14/12/2023

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস- অমর হোক, অমর হোক। শ্রদ্ধা...
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা? (তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)

কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি। আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার? (তিনি তাকে চিনতে পারেন নি। চিনতে পারার কথাও না)

তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন? চিনেছি। (মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)

ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী?

– কলিমউল্লাহ ।

– হ্যাঁ, তাই তো। কলিমউল্লাহ। এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়াদাওয়া করেছ?

– জি না স্যার।

– এসো আমার সঙ্গে চারটা ভাত খাও। আয়োজন খুব সামান্য। ভাত, ডিম ভর্তা। ঘরে আরো ডিম আছে। তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না….

কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না। আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি।

– জরুরী কাজটা কী ?

– মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান।

ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা?

– আমি জানি না। তবে স্যার আপনার ভয়ের কিছু নেই। আমি সঙ্গে আছি।

ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো?

– কথা বলে সময় নষ্ট করতে পারব না। মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব।

– দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই। আমি খুব ক্ষুধার্ত। সকালে নাশতা করিনি।

– ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।

– তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি। আমার সঙ্গে কি কথা বুঝলাম না। সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু’বছর মাষ্টারি করেছি। প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন।

কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে।কর্নেল সাহেব যেভাবে বললেন “স্যারকে একটু নিয়ে আসো”… তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র।

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ। তারা সবাই চিন্তায় অস্থির। ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন। ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না। চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন। তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে।
(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

প্রজেক্ট পরিদর্শন : আজ ১১ ডিসেম্বর, ২০২৩ দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে বানিজ্যিক ভাবে উৎপাদনের জন্য প্রান্তিক কৃষ...
11/12/2023

প্রজেক্ট পরিদর্শন : আজ ১১ ডিসেম্বর, ২০২৩ দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে বানিজ্যিক ভাবে উৎপাদনের জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণকৃত বীজ প্রজেক্টগুলো পরিদর্শন করেন জনাব মাকসুদুর রহমান স্বপন, জনাব রেজাউল করিম রেজা ও জনাব সুদর্শন রায়। তারা এসময় কৃষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মমতবিনিময় করেন ও প্রজেক্টের বিষয় পরামর্শ প্রদান করেন

৫ ডিসেম্বর "আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস"। দলদলিয়া ইউনিয়নের  বিভিন্ন সংগঠনের  সেচ্ছাসেবামূলক কাজে জড়িত সেচ্ছাসেবকদের  অভি...
05/12/2023

৫ ডিসেম্বর "আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস"। দলদলিয়া ইউনিয়নের বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবামূলক কাজে জড়িত
সেচ্ছাসেবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । মহান আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এই দোয়া করি, আমিন।

দলদলিয়া  সমাজকল্যাণ ট্রাস্ট এর  উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা : দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় একটি পরিবার বিশুদ্ধ প...
02/12/2023

দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা :
দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় একটি পরিবার বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল। তারা দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের নিকট একটা টিউবয়েলের জন্য আবেদন করেন। গতকাল সন্ধ্যায় আলহাজ্ব মো রাকিবুল হাসান রাশেদ,জনাব সুদর্শন রায়,জনাব মাকসুদূর রহমান স্বপনের উপস্থিতিতে নাজিম খান বাজার হতে একটি উন্নতমানের আর এফ এল টিউবয়েল ও পাইপ ক্রয় এবং মিস্ত্রি চুক্তি করা হয় ।
আজ (২ ডিসেম্বর,২০২৩) সকালে উপকারভোগীর বাড়িতে টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠুটাপাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক। এসময় সংস্থার পক্ষে জনাব মো আবু সুফিয়ান, জনাব মো মোকলেছুর রহমান, জনাব মো পায়েল, জনাব মাজহারুল ইসলাম রিন্টু ও জনাব তামান্না সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও পানি ব্যবস্থাপনার জন্য উপকারভোগীকে নগদ অর্থ সহায়তা করা হয়।

দলদলিয়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে  ১৫০+  ব্যক্তির নিকট পরীক্ষামূলকভাবে উন্নত জাতের শ...
12/11/2023

দলদলিয়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫০+ ব্যক্তির নিকট পরীক্ষামূলকভাবে উন্নত জাতের শাক-সবজী বীজ প্রদান করা হয়। ট্রাস্টের দক্ষ সেচ্ছাসেবীগণ কৃষক নির্বাচন, নিয়মিত ক্ষেত পরিদর্শন এবং পরামর্শ প্রদান অব্যাহত রেখেছেন।
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের পরীক্ষামূলক প্রকল্প সফলাতার সাথে এগিয়ে চলছে,সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা । প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
ছবি মাকসুদুর রহমান স্বপন।

দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে দলদলিয়া ইউনিয়নের একজন দরিদ্র শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তির সম্পূ...
09/11/2023

দলদলিয়া সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে দলদলিয়া ইউনিয়নের একজন দরিদ্র শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তির সম্পূর্ণ অর্থ এবং তার প্রদত্ত চাহিদা অনুযায়ী বইপত্র কিনে দেয়া হয়েছে।
#দলদলিয়াসমাজকল্যাণট্রাস্ট

Address

৭ নং দলদলিয়া ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম
Rangpur
5611

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের দলদলিয়া Our Daldalia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share