07/04/2026
তরুণদের সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে চান তিনি
Educational Institute
07/04/2026
তরুণদের সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে চান তিনি
16/03/2026
ধরণীবাড়ীকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয়: জনগণের দোয়া ও সহযোগিতা চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল করীম
হ্যালো নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৬
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৭ নং ধরণীবাড়ী ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উলিপুর যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিম। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
রেজাউল করিম বলেন, ধরণীবাড়ী ইউনিয়ন শুধুমাত্র একটি প্রশাসনিক এলাকা নয়, এটি এখানকার মানুষের ইতিহাস, শিকড় এবং আত্মার বন্ধন। কৃষকের পরিশ্রমে ভেজা সোনালি ধানের মাঠ, মসজিদের আজান এবং স্কুলগামী শিশুদের কোলাহলে এই জনপদ একটি সম্ভাবনাময় ও শান্তিপূর্ণ সমাজের প্রতিচ্ছবি বহন করে।
তিনি আরও বলেন, এই ইউনিয়নের পূর্বপুরুষরা অসংখ্য কষ্ট সহ্য করে সমাজকে গড়ে তুলেছেন। তাদের পরিশ্রম, সততা ও ধর্মীয় মূল্যবোধ আজও নতুন প্রজন্মকে পথ দেখায়। ধরণীবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক মুন্সিবাড়ীসহ অনেক পুরোনো নিদর্শন আমাদের অতীতের গৌরবময় ইতিহাসের স্মারক হয়ে আছে।
মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধরণীবাড়ীর মানুষ দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এ অঞ্চলের অনেক বীর সন্তান দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন, যাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সব সময় মানুষের পাশে থাকতে চান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার এবং উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছেন।
রেজাউল করিম বলেন, ধরণীবাড়ী ইউনিয়নকে এগিয়ে নিতে শিক্ষা বিস্তার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালা বলেছেন—“নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।” এই ন্যায়বোধ ও আদর্শকে সামনে রেখেই তিনি ধরণীবাড়ীর উন্নয়নে কাজ করতে চান বলে জানান।
সবশেষে তিনি বলেন, ধরণীবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করার স্বপ্ন তিনি দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।