Shikkha BD

Shikkha BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shikkha BD, Education, Rangpur.

@কথা সত্য!
02/07/2022

@কথা সত্য!

পচা খাবার আর মনুষ্যত্বহীন শিক্ষা উভয়ই মূল্যহীন!! Shikkha BD
15/06/2022

পচা খাবার আর মনুষ্যত্বহীন শিক্ষা উভয়ই মূল্যহীন!!
Shikkha BD

31/05/2022

প্রকৃত বন্ধু যে কোন পরিস্থিতিতে পাশে থাকে!

~কুসংস্কার~ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডা...
31/05/2022

~কুসংস্কার~

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................

পেঁপে খাইছেন ভালো কথা বিচি খাইতে কে বলেছিল.... 😁😁
29/05/2022

পেঁপে খাইছেন ভালো কথা
বিচি খাইতে কে বলেছিল.... 😁😁

27/05/2022

কার ইচ্ছে আছে
সন্তানকে কুরআন
শিক্ষায় শিক্ষিত করে
একজন হাফেজ বানাতে।

26/05/2022

আপনার প্রিয় শায়েখ কে...?
যার বক্তব্য শুনলে আপনার অন্তর ঠান্ডা হয়ে যায়।?

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি ️১। জীবন, ভাগ্য এবং...
25/05/2022

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি।

প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি ️
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করঃ
১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।
২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।
৩। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।
৪। ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তবে ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।
৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা -এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।
৭। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।
৮। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।
৯। তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

ইতি
ভালোবাসা সহ,️
তোমার বাবা।

25/05/2022

কেমন হবে বিচার দিবস-?? 👇👇

১। "সেদিন সকলে একত্রিত হবে।"
______[সূরা আনআম-২২]
২। "দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।"
_________[মিশকাত-৫২৯৮]
৩। "মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।"
________[বুখারি, মুসলিম]
৪। "কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।"
_______[মিশকাত-৫৩০২]
৫। "কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে।"
___________[মিশকাত-৫৩০৩]
৬। "প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।"
_______[বুখারি-৪৭৪১]
৭। "ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।"
______________[বুখারি]
৮। "সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।"
________[বুখারি, মুসলিম]
৯। "দুনিয়াতে যারা আল্লাহ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।"
_______[সূরা কালাম-৪২, ৪৩]
১০। "মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি।"
_______[মিশকাত]
১১। "যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে।"
____________[মিশকাত-৫৩১৫]
১২। "ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।"
___________[সূরা ইয়াসিন-৬৫]
১৩। "হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।"
____________[সূরা নুর-২৪]
১৪। "সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।"
_______[মুসলিম মিশকাত~১৭৭৩]
১৫। "তবে ঐ দিন মু'মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।"
_______[বায়হাকী মিশকাত~৫৫৬৩]

আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক
দান করুক, আমিন🤲🤲

25/05/2022

অন্যর ভুল দেখার পরেও যারা সাবধান হয় না, তাদের যেমন হয়.....

শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক।১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপন...
25/05/2022

শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক।
১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।
২.রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন,প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।
৩.অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান,এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
৪.ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।
৫.নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।
৬.শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।
৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।
৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।
৯.শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।
১০.শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।
১১.আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।
১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন। সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন।
ভালোবাসা দিয়েই...
ভালোবাসা অর্জন করা সম্ভব!🙂

Address

Rangpur
5741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shikkha BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category