𝐇𝐚𝐝𝐢𝐭𝐡 𝐑𝐞𝐦𝐢𝐧𝐝𝐞𝐫

𝐇𝐚𝐝𝐢𝐭𝐡 𝐑𝐞𝐦𝐢𝐧𝐝𝐞𝐫

Share

প্রতিদিন একটি সহিহ হাদিস
� সুন্নাহ ছড়িয়ে দিন
� আল্লাহ আমাদের হিদায়াত দিন

30/04/2026

জাবির ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, "আমি কি ছাগলের মাংস খেয়ে অজু করব?" তিনি বললেন, "ইচ্ছা করলে করতে পারো, না চাইলে নাও করতে পারো।" সে আবার জিজ্ঞেস করল, "আমি কি উটের মাংস খেয়ে অজু করব?" তিনি বললেন, "হ্যাঁ, তুমি উটের মাংস খেয়ে অজু করো।"

যেহেতু অত্র হাদীস স্পষ্ট প্রমাণ করছে যে, উটের গোশত খেলে ওযু নষ্ট হয়ে যাবে। সেহেতু কোন প্রকার মন্তব্য ছাড়াই এ নির্দেশ মেনে নিতে হবে। ওযু অবস্থায় উটের গোশত খেয়ে সালাত আদায়ের ইচ্ছা করলে অবশ্যই পুনরায় ওযু করতে হবে।

উটের আস্তাবলে সালাত আদায়ের নিষেধের কারণ হচ্ছে, উট দুষ্ট প্রকৃতির বিরাট পশু। সালাত আদায়কারীর ক্ষতি সাধন করতে পারে। পক্ষান্তরে বকরীর ঘরে সালাত আদায় করলে ক্ষতি সাধনের আশঙ্কা নেই। (নবাবী)
( সহিহ মুসলিম হাদিস নং ৩৬০ )

➡️🌹 ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং শেয়ার করে সওয়াবের অংশীদার হন।

24/04/2026


NO. - 01
“মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”
(সহিহ বুখারি)
🤲 আল্লাহ আমাদেরকে নিরাপদ বানান।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chikli
Rangpur