হক্ব কথা মিডিয়া

হক্ব কথা মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হক্ব কথা মিডিয়া, Education, Rangpur.

﴿وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا﴾
(সূরা বনী ইসরাইল/আল-ইসরা: ৮১)
অর্থ:
“আর বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।”

▌কিভাবে নিজের হিসাব নিবেন?প্রথমেই ফরজ দিয়ে শুরু করা: যদি ফরজ আমলগুলোতে কোনো ঘাটতি দেখতে পাও, তবে তা পূরণ করো—হয় কাযা আ...
29/09/2026

▌কিভাবে নিজের হিসাব নিবেন?

প্রথমেই ফরজ দিয়ে শুরু করা: যদি ফরজ আমলগুলোতে কোনো ঘাটতি দেখতে পাও, তবে তা পূরণ করো—হয় কাযা আদায় করে নাও, অথবা তা সংশোধন করো।

নিষেধকাজসমূহ: যদি কখনো তোমার নফস, প্রবৃত্তি ও শয়তান তোমাকে এমন কিছু করতে প্রলুব্ধ করে যা আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন, তবে তা পূরণ করো—তওবা ও ইস্তিগফারের মাধ্যমে, আর নেক আমলের মাধ্যমে যা গুনাহ মুছে দেয়।

গাফিল হওয়ার হিসাব নেওয়া: আল্লাহর স্মরণ (যিকর) ও তাঁর দিকে মনোযোগ দেওয়া—এগুলোই একজন মুসলিম ব্যক্তির গাফিলতাকে দূর করে।

অঙ্গ-প্রত্যঙ্গের হিসাব নেওয়া: তোমার দুই পা কোথায় চলেছে? তোমার হাত কী কাজে ব্যবহৃত হয়েছে? তোমার কান কী শুনেছে? অথবা তোমার চোখ কী দেখেছে? ইত্যাদি।

• উৎস: (ইবনুল কাইয়্যিম, ইগাসাতু আল-লাহফান, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৩)
াওয়াহ_মানহাজুস_সালাফ, ❛ইলম অন্বেষণে, সালাফদের পথে❜

একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ লেখার কোন বিধান ইসলামে নেই,  কিন্তু বেশির ভাগ মসজিদে লেখা থাকে
28/09/2026

একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ লেখার কোন বিধান ইসলামে নেই, কিন্তু বেশির ভাগ মসজিদে লেখা থাকে

28/09/2026

শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না

27/09/2026

নামাজের কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি বুঝতাম তাহলে নামাজ বাদ দিতাম না

নিয়মিত নামাজ আদায় করুন
27/09/2026

নিয়মিত নামাজ আদায় করুন

▌দুনিয়ার প্রকৃত বাস্তবতাআবূ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন,“নিশ্চয়ই দুনিয়া ধোঁকাবাজ, এর কোনো নিয়ামত স্থায়ী নয়। এর ব...
27/09/2026

▌দুনিয়ার প্রকৃত বাস্তবতা

আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন,

“নিশ্চয়ই দুনিয়া ধোঁকাবাজ, এর কোনো নিয়ামত স্থায়ী নয়। এর বিপদ-আপদ থেকে কেউ নিরাপদ নয়। যে বেঁচে থাকবে, সে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হবে। যে অনুসন্ধান করে, সে হারানোর বেদনায় ভোগে। আর যে ব্যক্তি বিপদ-আপদের জন্য ধৈর্য প্রস্তুত রাখে না, সে অক্ষম হয়ে পড়ে।”

উৎস: [আস-সবর ওয়াস-সাওয়াব লি-ইবনি আবিদ দুনইয়া, (পৃষ্ঠা ৪২)]

াওয়াহ_মানহাজুস_সালাফ, ❛ইলম অন্বেষণে, সালাফদের পথে❜

27/09/2026

ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন,,??

▌আল্লাহর সন্তুষ্টি ছাড়া সব কিছুই বৃথাসাহল আত-তুসতারী (রহিমাহুল্লাহ) বলেন,الدنيا كلها جهل إلا العلم فيها، والعلم كله وبا...
27/09/2026

▌আল্লাহর সন্তুষ্টি ছাড়া সব কিছুই বৃথা

সাহল আত-তুসতারী (রহিমাহুল্লাহ) বলেন,

الدنيا كلها جهل إلا العلم فيها، والعلم كله وبال إلا العمل به، والعمل كله هباء منثور إلا الإخلاص فيه.

পুরো দুনিয়াই হলো অজ্ঞতা, তবে দুনিয়াতে যে জ্ঞান আছে তা ছাড়া।

আর সমস্ত জ্ঞানই অনর্থক (ক্ষতির কারণ), যদি সে অনুযায়ী আমল করা না হয়।

আর সমস্ত আমলই উড়ে যাওয়া ধূলার মতো, যদি তাতে ইখলাছ (আল্লাহর সন্তুষ্টি) না থাকে।

উৎস: [আল-হিল্‌ইয়াহ লি আবি নু‘ইম আল-আসফাহানী, (খন্ড: ১০; পৃষ্ঠা: ১৯৪)]

াওয়াহ_মানহাজুস_সালাফ, ❛ইলম অন্বেষণে, সালাফদের পথে❜

▌যে ইলম প্রচার করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করেনশাইখ ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেন,نشر العلم وإظهاره وبيانه، من أسباب ...
26/09/2026

▌যে ইলম প্রচার করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন

শাইখ ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেন,

نشر العلم وإظهاره وبيانه، من أسباب المغفرة

“ইলম প্রচার করা, তা প্রকাশ করা এবং ভালোভাবে উপস্থাপন করা। এগুলো ক্ষমা লাভের অন্যতম একটি মাধ্যম।”

উৎস: তাফসীর সূরা আল-বাকারা (২/২৬৯)

▌বিপদে ধৈর্য ধারণের প্রতিদানরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তা‘আলা যার কল্যাণ চান, তিনি তাকে বিপদে ...
26/09/2026

▌বিপদে ধৈর্য ধারণের প্রতিদান

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

“আল্লাহ তা‘আলা যার কল্যাণ চান, তিনি তাকে বিপদে ফেলেন।” (সহিহুল বুখারী)

আল্লাহ তা‘আলা তাঁর মুমিন বান্দাকে একের পর এক বিভিন্ন বিপদের মাধ্যমে পরীক্ষা করেন। একটা বিপদ শেষ হলে আরেকটি বিপদ শুরু হয়। এভাবেই বান্দা পাপমুক্ত ও পরিশুদ্ধ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে। তার পদক্ষেপ তাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যায়।

তখন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন,

“তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে তার প্রতিদান তোমাদের প্রতি শান্তি। সুতরাং পরকালের আবাস কতই না উত্তম!” (সূরা রা‘দ আয়াত নং: ২৪)

শাইখ ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেন,

কখনো কখনো মানুষের মৃত্যুকেও কঠিন করে দেওয়া হয় তার উপর একটি বা দুটি গুনাহ অবশিষ্ট থাকার জন্য। ফলে সে দুনিয়া ত্যাগ করে গুনাহ থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে। আর এটি একটি বড় নিয়ামত। কেননা দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় অনেক হালকা। (শারহু রিয়াদুস সালিহীন)

াওয়াহ_মানহাজুস_সালাফ, ❛ইলম অন্বেষণে, সালাফদের পথে❜

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হক্ব কথা মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category