মুক্তশিখন

মুক্তশিখন muktoshikhon and Education.

প্রাথমিক গণিত ৫ম শ্রেণিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: গসাগু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) ও লসাগু (লঘিষ্ঠ সাধারণ গুণিতক) ১. প্রশ্ন:...
19/11/2025

প্রাথমিক গণিত
৫ম শ্রেণি
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
গসাগু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) ও লসাগু (লঘিষ্ঠ সাধারণ গুণিতক)
১. প্রশ্ন: লসাগু-এর পূর্ণরূপ কী?
উত্তর: লসাগু = লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
২. প্রশ্ন: গসাগু-এর পূর্ণরূপ কী?
উত্তর: গসাগু = গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৩. প্রশ্ন: গুণিতক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা (যেমন ১, ২, ৩...) দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাদের ওই সংখ্যার গুণিতক বলে। যেমন: ৩-এর গুণিতক হলো ৩, ৬, ৯, ১২ ইত্যাদি।
৪. প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?
উত্তর: যে সংখ্যা বা সংখ্যাগুলো দ্বারা কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় (কোনো ভাগশেষ থাকে না), সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে।
৫. প্রশ্ন: লসাগু কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে।
৬. প্রশ্ন: গসাগু কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে।
৭. প্রশ্ন: ৩ ও ৪-এর লসাগু কত?
উত্তর: ৩ ও ৪-এর লসাগু হলো ১২।
৮. প্রশ্ন: ৮ ও ১২-এর গসাগু কত?
উত্তর: ৮ ও ১২-এর গসাগু হলো ৪।
৯. প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল এবং তাদের গসাগু ও লসাগু-এর মধ্যে সম্পর্ক কী?
উত্তর: দুটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের গসাগু × সংখ্যাদ্বয়ের লসাগু।
১০. প্রশ্ন: সকল মৌলিক সংখ্যার গসাগু কত?
উত্তর: সকল মৌলিক সংখ্যার গসাগু হলো ১।
১১. প্রশ্ন: ৪-এর ৫টি গুণিতক লেখো।
উত্তর: ৪, ৮, ১২, ১৬, ২০।
১২. প্রশ্ন: ১৫-এর গুণনীয়কগুলো কী কী?
উত্তর: ১৫-এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৫ এবং ১৫।
১৩. প্রশ্ন: ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কী করতে হয়?
উত্তর: ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত লসাগু করতে হয়।
১৪. প্রশ্ন: বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কী করতে হয়?
উত্তর: বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত গসাগু করতে হয়।
১৫. প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?
উত্তর: গুণনীয়ক। ১৬. প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর: যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১ ইত্যাদি।
১৭. প্রশ্ন: যৌগিক সংখ্যা কাকে বলে?
উত্তর: যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন: ৪, ৬, ৮, ৯, ১০ ইত্যাদি।
১৮. প্রশ্ন: সহমৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক সংখ্যার গসাগু যদি ১ হয়, তবে তাদের পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। যেমন: ৪ ও ৯ হলো সহমৌলিক সংখ্যা।
১৯. প্রশ্ন: সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
উত্তর: সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২।
২০. প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো।
উত্তর: ২, ৩, ৫, ৭।
২১. প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু কত?
উত্তর: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু হলো ১। (যেমন: ৫ ও ৬-এর গসাগু ১)
২২. প্রশ্ন: দুটি ক্রমিক জোড় সংখ্যার গসাগু কত?
উত্তর: দুটি ক্রমিক জোড় সংখ্যার গসাগু হলো ২। (যেমন: ৪ ও ৬-এর গসাগু ২)
২৩. প্রশ্ন: গসাগু করার জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি কী?
উত্তর: ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতি।
২৪. প্রশ্ন: লসাগু করার জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি কী?
উত্তর: মৌলিক গুণনীয়কের সাহায্যে বা সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়া।
২৫. প্রশ্ন: কোনো সংখ্যা অন্য সংখ্যার গুণনীয়ক হলে, তাদের গসাগু কী হবে?
উত্তর: তাদের গসাগু হবে ছোট সংখ্যাটি। (যেমন: ৪ ও ৮-এর গসাগু হলো ৪)
২৬. প্রশ্ন: কোনো সংখ্যা অন্য সংখ্যার গুণনীয়ক হলে, তাদের লসাগু কী হবে?
উত্তর: তাদের লসাগু হবে বড় সংখ্যাটি। (যেমন: ৪ ও ৮-এর লসাগু হলো ৮)
২৭. প্রশ্ন: দুটি সংখ্যার লসাগু যদি তাদের গুণফল হয়, তবে তাদের গসাগু কত?
উত্তর: গসাগু হবে ১। (কারণ সংখ্যাগুলো সহমৌলিক)
২৮. প্রশ্ন: ৩ ও ৫-এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে প্রথম তিনটি কী কী?
উত্তর: ১৫, ৩০, ৪৫।
২৯. প্রশ্ন: যে বৃহত্তম সংখ্যা দ্বারা ৬ এবং ১০-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তা নির্ণয় করতে কী করতে হবে?
উত্তর: সংখ্যাদ্বয়ের গসাগু করতে হবে (উত্তর হবে ২)।
৩০. প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তা নির্ণয় করতে কী করতে হবে?
উত্তর: সংখ্যাদ্বয়ের লসাগু করতে হবে (উত্তর হবে ১২)।

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়েশিক্ষার্থী ভর্তির বয়সসীমা ও নিয়মাবলী(জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং নতুন নীতিমাল...
19/11/2025

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষার্থী ভর্তির বয়সসীমা ও নিয়মাবলী
(জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং নতুন নীতিমালা অনুযায়ী)

প্রাক-প্রাথমিক (১ম বছর)
৪+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০২৩

প্রাক-প্রাথমিক (২য় বছর)
৫+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০২২

প্রথম শ্রেণি
৬+ বছর (৫-৭ বছর)
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০২১

দ্বিতীয় শ্রেণি
৭+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০২০

তৃতীয় শ্রেণি
৮+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০১৯ l

চতুর্থ শ্রেণি
৯+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০১৮

পঞ্চম শ্রেণি
১০+ বছর
সর্বনিম্ন জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০১৭

সঠিক বয়সে শিশুকে বিদ্যালয়ে ভর্তি করুন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন!

*ভর্তির বিস্তারিত নিয়মাবলী এবং বয়স সংক্রান্ত প্রজ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট স্কুল বা শিক্ষা অফিসে যোগাযোগ করুন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে।

সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।    Muktoshikhon
21/04/2023

সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। Muktoshikhon

বাণী
02/04/2023

বাণী

14/01/2023

আপনার গণিত বইতে মোট কতটি অংক রয়েছে?

10/01/2023

শিক্ষাবর্ষ ২০২৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪২টি বিষয়ে পাঠদান করা হবে। ১ম শ্রেণিতে ৭টি, ২য় শ্রেণিতে ৮টি, ৩য় শ্রেণিতে ৯টি, ৪র্থ শ্রেণিতে ৯টি ও ৫ম শ্রেণিতে ৯টি বিষয়।
পাঠ্য বিষয়সমূহ
@১ম শ্রেণি
১। বাংলা
২। ইংরেজি
৩। গণিত
৪। শিল্পকলা
৫। শারীরিক ও মানসিক স্বাস্থ্য
৬। ধর্ম ও নৈতিক শিক্ষা
৭। সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান(সমন্বিত)
@ ২য় শ্রেণি
১। বাংলা
২। ইংরেজি
৩। গণিত
৪। শারীরিক শিক্ষা
৫। পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান
৬। সংগীত
৭। চারু ও কারুকলা
৮। ধর্ম ও নৈতিক শিক্ষা
@৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
১। বাংলা
২। গণিত
৩। ইংরেজি
৪। বিজ্ঞান
৫। বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৬। ধর্ম ও নৈতিক শিক্ষা
৭। শারীরিক শিক্ষা
৮। সংগীত
৯। চারু ও কারুকলা
সূত্র: ক্লাশ রুটিন ২০২৩

06/01/2023

বাসটি এক মিনিটের মধ্যে ছেড়ে যাবে।
-এর ইংরেজি অনুবাদ কী হবে?

29/11/2022

জিপিএ-৫ এবং কিছু প্রশ্ন
২৯/১১/২০২২ খ্রি.
Q. GPA কী? অথবা, What does GPA stand for?
Ans. Grade Point Average
Q. Letter Grade কী?
Ans.কোন বিষয়ে একটি নির্দিষ্ট পরিমাণ নম্বরের বিপরীতে যে Letter ব্যবহার করা হয়, তাই Letter Grade.
Q. GP কী এবং এটি সর্বোচ্চ কত?
Ans. GP এর পূর্ণরূপ হচ্ছে Grade Point. এবং এটি সর্বোচ্চ 5
Q. কত নম্বরের জন্য কোন Letter Grade এবং Grade point কত ?
Ans.
80%-100%=A+=5.00
70%-79%=A=4.00
60%-69%=A-=3.50
50%-59%=B=3.00
40%-49%=C=2.00
33%-39%=D=1.00
0%-32%=F=0
Q. Golden "GPA-5" কী? এবং Golden "A+" কী?
Ans. Golden GPA-5 বা Golden A+ বলতে কিছু নেই। কিছু মানুষ অসচেতনভাবে এমনটা বলেন, এদের মধ্যে শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তিও রয়েছেন।
Q. আমার অমুক 3.27 পেয়েছে। তাহলে সে কী পেয়েছে?
Ans. GPA-3.27 পেয়েছে। "B পেয়েছে বলা সম্পূর্ণ ভুল।
Q. আপনার ছেলে/মেয়ে/নাতি পরীক্ষায় কোন গ্রেড পেয়েছে?
Ans. এভাবে জিজ্ঞাসা করা ভুল।
কোন বিষয়ের প্রাপ্ত গ্রেড জানতে বলতে পারেন, ----পরীক্ষায় বাংলা/ইংরেজি বিষয়ে কোন গ্রেড পেয়েছে?
রেজাল্ট জানতে বলতে পারেন, রেজাল্ট কী? বা পরীক্ষায় জিপিএ কত পেয়েছে?
*সচেতন হউন, সঠিকটা বলার চেষ্টা করুন। ধন্যবাদ।

Address

Bhurungamari, Kurigram
Rangpur
5670

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তশিখন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share