13/06/2026
ইমাম ইবনে হিব্বান (রাহিমাহুল্লাহ) বলেছেন:
والمُعاداة بعد الخلة فاحِشةٌ عظيمة؛ لا
تليق بِالعاقل ارتكابها، فإن دفعه الوقت
إلى ركوبها ترك للصُّلح موضعاً.
"বন্ধুত্বের পর শত্রুতা করা একটি জঘন্য মহাপাপ; কোনো বিবেকবান মানুষের জন্য এতে লিপ্ত হওয়া শোভনীয় নয়। তবে যদি পরিস্থিতি তাকে এদিকে ঠেলে দেয়,( অর্থাৎ শত্রুতা করতেই হয়) তাহলে সে যেন (পুনরায়) মীমাংসার পথ খোলা রাখে।"— রওযাতুল উকালা (১/৯৬)
10/06/2026
ইমাম আহমদ ইবনু হাম্বল (রহিমাহুল্লাহ) বলেছেন:
আমি একাকীত্বকে আমার হৃদয়ের জন্য অধিক উপকারী হিসেবে পেয়েছি।
(আল-আদাবুল ইসলামিয়্যাহ, ২/২৭)
06/06/2026
হাসান বসরি (রহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন যে, "হে আদম সন্তান! তুমি নিজ পা দ্বারা পৃথিবীতে পদচারণা কর, কারণ অচিরেই এটাই হবে তোমার কবর। হে আদম সন্তান! তুমি তোমার মায়ের পেট থেকে পড়ার পর থেকেই ক্রমাগত নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ (অর্থাৎ বয়স কমাচ্ছ)।
কিতাবুয যুহদ: ইমাম আহমদ।
29/05/2026
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা (রহ.) বলেন: "প্রত্যেক নিয়ামতই যে সম্মান বা বিশেষ মর্যাদার নিদর্শন, এমন নয়; আর প্রত্যেক পরীক্ষাই যে শাস্তি-তাও নয়।"
= মাজমূ আল-রাসায়িল ওয়াল-মাসায়িল।
24/05/2026
আস-সা'লাবী রহিমাহুল্লাহ বলেছেন:
নিশ্চয়ই একজন পুরুষ তার সঙ্গী ও মানানসই স্ত্রীর কাছে যে প্রশান্তি ও স্থিরতা লাভ করে, অন্য কোনো কিছুতে তা পায় না। আর একজন 'নেককার নারী' তার স্বামীর প্রতি, তার সন্তানদের প্রতি এবং তার সংসারের প্রতি যে 'স্নেহ-মমতা ও যত্ন' নেয়, অন্য কারও জন্য কেউ ততটা গুরুত্ব দেয় না।
একজন পুরুষের 'ঘর-সংসার ও ভদ্রতা-মার্জিত আচরণের কাজ' প্রায় কখনোই সঠিকভাবে সম্পন্ন হয় না, যদি না তার স্ত্রী 'মুক্তচেতা (উদার), স্নেহময়ী, সৎ ও সচ্চরিত্রা' হন। অন্যথায়, তার সব কাজ 'ছন্নছাড়া হয়ে যায় এবং তার জীবনের ভিত টলে যায়।"
= আল-লাতায়িফ ওয়াল-জারায়িফ: খণ্ড: ১;
পৃষ্ঠা: ১৬৪।
22/05/2026
সুফইয়ান আছ-ছাওরী রাহিমাহুল্লাহ বলেন ;
عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ:
“إِذَا بَلَغَكَ عَنِ الرَّجُلِ بِالْمَشْرِقِ صَاحِبِ سُنَّةٍ، وَعَنِ الآخَرِ بِالْمَغْرِبِ، فَابْعَثْ إِلَيْهِمَا بِالسَّلاَمِ، وَادْعُ لَهُمَا، مَا أَقَلَّ أَهْلَ السُّنَّةِ وَالْجَمَاعَةِ.
যদি তোমার কাছে খবর পৌঁছে যে, পূর্ব প্রান্তে একজন সুন্নতের অনুসারী আছেন এবং পশ্চিম প্রান্তে আরেকজন আছেন, তাহলে তাঁদের উভয়ের নিকট সালাম পৌঁছে দিও এবং তাঁদের জন্য দু‘আ করো। আহলুস সুন্নাত ওয়াল জামা‘আত কতই না কম! কতই না দুর্লভ!
(شرح أصول اعتقاد أهل السنة والجماعة)
20/05/2026
ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন-
পুরুষরা সাধারণত মেয়েদের ব্যাপারে নারীদের তুলনায় বেশি আত্মমর্যাদা (গাইরত) সম্পন্ন হয়। তাই নিজের মেয়েকে নিয়ে একজন পিতার আত্মমর্যাদা (গাইরত) এবং একজন মায়ের আত্মমর্যাদা (গাইরত) কখনোই সমান নয়। এমন অনেক মা আছে, যারা অজান্তেই মেয়েকে তার ইচ্ছা-আকাঙ্ক্ষার দিকে সাহায্য করে বসে।
=জাদুল মাআদ: খণ্ড: ৫, পৃষ্ঠা: ৪৭৪।
18/05/2026
ইবনু রজব আল-হাম্বলী রহিমাহুল্লাহ বলেছেন-"যদি কেবল সে-ই ব্যক্তিই মানুষকে উপদেশ দিত, যে ভুল-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত, তাহলে মুহাম্মাদ (সা.)-এর পর আর কেউই মানুষকে উপদেশ দিত না; কারণ তাঁর পরে আর কারো জন্য নিষ্পাপ (ভুল-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত থাকা) হওয়া সম্ভব নয়।"
লাতায়িফুল মাআরিফ: পৃষ্ঠা: ১৯।