সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী।

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী।

সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী। Education at home and abroad.

18/02/2026

সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ২০২৬ রবিবার থেকে বিদ্যালয় খোলা থাকবে। উল্লেখ্য যে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য গ্রহন ও উপবৃত্তি ফরম গ্রহনের বিদ্যালয় অফিস খোলা থাকবে এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থী জমা দেয় নাই অতিসত্বর তাদের জমা দেয়ার জন্য বলা গেল।

21/10/2025

সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামীকাল ২২-১০- ২০২৫ ইং তারিখ রোজ বুধবার হইতে নিয়মিত শ্রেনি কার্যক্রম চলবে। সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা গেল।

21/10/2025

২২ অক্টোবর থেকে যথাযথ সময়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে🙋‍♂️

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগ...
13/10/2025

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী। কর্মবিরতি শুরু হয়েছে।
#আন্দোলন #এমপিওভুক্ত #বেতন

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ হবে ৫টি বিষয়ের উপর এবং ৪০০ নম্বেরর। ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮ম শ্রেণিতে ...
03/09/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ হবে ৫টি বিষয়ের উপর এবং ৪০০ নম্বেরর। ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮ম শ্রেণিতে অধ্যায়নরত সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
নম্বর বন্টন :
১.বাংলা ১০০ নম্বর
২.ইংরেজি ১০০ নম্বর
৩.গনিত ১০০ নম্বর
৪.বিজ্ঞান + বাবিপ ১০০ নম্বর।

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা/উপস্থিত বক্তৃতা আয়োজন:বিতর্ক প্রতিযোগিতার বিষয ছিল:জলবায়ু পরিবর্ত...
30/07/2025

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা/উপস্থিত বক্তৃতা আয়োজন:
বিতর্ক প্রতিযোগিতার বিষয ছিল:
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র (পক্ষে/বিপক্ষে)।
জয়ী: বিপক্ষ দল।
সেরা বিতার্কিক: অনন্যা রায় (৯ম শ্রেণি)

আগামীকালকে সকল শিক্ষার্থীদের  উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বলা গেল।
29/07/2025

আগামীকালকে সকল শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বলা গেল।

24/07/2025

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ ছাইফুল ইসলাম স্যারের বক্তব্য।

24/07/2025

অভিভাবক সমাবেশে উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ হাবীবুল্লাহ স্যারের বক্তব্য।

24/07/2025

অভিভাবক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রীতম সাহা স্যারের বক্তব্য।

💐💐অভিভাবক সমাবেশ ও এস এস সি ২০২৫ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫💐💐💐স্থান: সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কি...
24/07/2025

💐💐অভিভাবক সমাবেশ ও এস এস সি ২০২৫ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫💐💐💐
স্থান: সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী।
প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২৫ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে (২৩ জুলাই ) সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।

এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক মামুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি প্রীতম সাহা তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময়কে কাজে লাগাতে হবে। সময় থাকতে পড়ালেখায় মনোযোগী হতে হবে। সরকার লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ ও উপদেশমূলক কথা বলেন। বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূরীকরণসহ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,সহকারি শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয় ও সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রীতম সাহা বিদ্যালয় প্রাঙ্গনে গাছ রোপন করেন।

Address

Kishoreganj Road, Parerhat
Rangpur
5320

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সিঙ্গেরগাড়ি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী।:

Shortcuts

Share

Category