ডা. সা'দ বিন আশরাফ

ডা. সা'দ বিন আশরাফ

Share

MBBS (RMU)
Rangpur Medical College. Ex CPSCR'ian (36th Batch)

Helping students fall in love with Biology. Class 9-10, HSC & Medical Admission.

Learn with a medical student, not just for exams — but for life. Diagram, MCQs, Notes & more!

09/04/2026

এইচএসসি-২৬: জীববিজ্ঞানের ভয় হবে জয়! 🧬🎯

​প্রস্তুতি যখন হবে 'মারাত্মক', সাফল্য তখন সুনিশ্চিত। তোমাদের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমি নিয়ে আসছি "Biology Model Test Series"। যারা আমার কাছে অন্তত একদিন হলেও পড়েছো কিংবা পড়ো নি,তাদের সবার জন্য এই সুযোগ!

​🔥 কেন এই কোর্সটি আলাদা?
✅ সহজ রিভিশন: ২৪টি অধ্যায়কে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে যাতে তোমরা চাপমুক্তভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো।
✅ টাইম ম্যানেজমেন্ট: বোর্ড পরীক্ষার চেয়ে কম সময়ে পরীক্ষা নেওয়া হবে, যাতে দ্রুত লেখার অভ্যাস গড়ে ওঠে।
✅ বোর্ড স্ট্যান্ডার্ড MCQ: ২০০ মার্কের বিশেষ MCQ পরীক্ষা (HSC বোর্ড স্টাইল), যা তোমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
✅ ঈদের আগেই শেষ: ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ মে-র মধ্যেই আমরা পুরো সিলেবাস গুছিয়ে নেব।

​📅 শুরু: ১৫ এপ্রিল, ২০২৬
⏰ সময়: দুপুর ১১:৪৫ - ০২:০০ টা
💰 ফি: মাত্র ৬০০/- টাকা (অগ্রিম ও এককালীন)
📍 স্থান: বাতায়ন একাডেমি, কেরানি পাড়া, রংপুর।

​নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে আজই যোগাযোগ করো। রুটিনটি সেভ করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো!

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

28/03/2026

🚫 একটি ব্যথানাশক ওষুধ (Painkiller) যখন জীবন মরণ সংকটের কারণ— Stevens-Johnson Syndrome (SJS)।

​আজকে আমার ডিউটি চলাকালীন এই পেশেন্টটিকে দেখলাম। ইতিহাস শুনলে অবাক হবেন—সাধারণ একটি ব্যথানাশক ওষুধ খেয়ে ওনার এই অবস্থা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় Stevens-Johnson Syndrome (SJS)। এটি একটি বিরল কিন্তু অত্যন্ত মারাত্মক 'Medical Emergency'।

🔰 ​১. SJS আসলে কী?
​সহজ কথায় এটি শরীরের একটি তীব্র অ্যালার্জিক রিয়েকশন। কোনো নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়ায় যখন শরীরের চামড়া এবং মিউকাস মেমব্রেন (যেমন—ঠোঁট, মুখ, চোখ এবং জননাঙ্গ) পুড়ে যাওয়ার মতো জখম হয়ে যায় এবং চামড়া পচে খসে পড়তে থাকে, তাকেই SJS বলা হয়।

🔰​২. কেন হয়?
​প্রায় ৮০-৯০% ক্ষেত্রে এটি কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হয়। বিশেষ করে:
​ব্যথানাশক ওষুধ: (যেমন—NSAIDs)।
​অ্যান্টিবায়োটিক: (যেমন—Sulfa drugs, Penicillin)।
​খিঁচুনির ওষুধ: (যেমন—Carbamazepine, Phenytoin)।
​অন্যান্য: ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ (Allopurinol)।

🔰​৩. বুঝবেন কীভাবে? (উপসর্গ)
​শুরুটা হয় সাধারণ জ্বরের মতো:
​তীব্র জ্বর এবং শরীর ব্যথা।
​ঠোঁট, মুখ বা চোখের ভেতর ক্ষত বা ঘা (Ulceration)।
​শরীরের বিভিন্ন স্থানে লালচে ছোপ বা ফোস্কা।
​চামড়া আলগা হয়ে উঠে আসা (যেমনটি ছবিতে দেখছেন)।

🔰​৪. কাদের ঝুঁকি বেশি?
​যেকোনো মানুষেরই এটি হতে পারে, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন—HIV বা ক্যান্সার আক্রান্ত) অথবা যাদের নির্দিষ্ট কিছু জেনেটিক বৈশিষ্ট্য (HLA-B*1502 gene) আছে, তাদের ঝুঁকি অনেক বেশি।

🔰​৫. কখন ডাক্তারের কাছে যাবেন?
​কোনো নতুন ওষুধ খাওয়ার পর যদি ঠোঁটে ঘা, চোখে লাল ভাব বা চামড়ায় কোনো র‍্যাশ দেখা দেয়, তবে এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে সেই ওষুধ বন্ধ করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, SJS-এর চিকিৎসা ঘরে বসে সম্ভব নয়, রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হয়।

⭕ ⭕ ​সচেতনতা ও সতর্কতা:
​১. ডাক্তারের পরামর্শ ছাড়া যেকোনো ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন।
২. আপনার যদি কোনো ওষুধে আগে রিয়েকশন হয়ে থাকে, তবে পরবর্তী চিকিৎসায় ডাক্তারকে অবশ্যই সেটি জানান।
​আজকের এই পেশেন্টটির মতো অবস্থা যেন আর কারো না হয়। সঠিক সময়ে রোগ শনাক্ত করা এবং সঠিক চিকিৎসাই পারে জীবন বাঁচাতে।

​— হাফেজ ডাঃ সাদ বিন আশরাফ
ইন্টার্ন চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

02/03/2026

একই সাথে তিন সন্তান:প্রকৃতির বিস্ময় নাকি বিজ্ঞানের খেলা? 🧬✨
গত ২৬/২/২৬ তারিখে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (RpMC)-এর গাইনি ও অবস ডিপার্টমেন্টের ইউনিট-৪ এ এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম আমরা। সিজারের মাধ্যমে একজন মা তিনটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
আলহামদুলিল্লাহ, মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে। 👶👶👶

​মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় 'ট্রিপলেট প্রেগন্যান্সি' (Triplet Pregnancy)। অনেকের মনেই প্রশ্ন জাগে,একসাথে তিনটি সন্তান হওয়ার পেছনের বৈজ্ঞানিক কারণ কী?
চলুন সহজভাবে জেনে নেই:
​কীভাবে হয় এই তিন সন্তান? 🩺​
চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী মূলত দুইভাবে এটি হতে পারে:
​১. মনোজাইগোটিক (Monozygotic): যখন একটি ডিম্বাণু একটি মাত্র শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর জরায়ুতে গিয়ে তিন ভাগে বিভক্ত হয়ে তিনটি ভ্রুণে পরিণত হয়। এরা দেখতে হুবহু একই রকম হয়। 🧬
​২. ডিজাইগোটিক বা মাল্টিজাইগোটিক (Dizygotic/Multizygotic): এটিই সবচেয়ে বেশি দেখা যায়। যদি মায়ের জরায়ুতে একই সাথে তিনটি আলাদা ডিম্বাণু (Ova) নির্গত হয় এবং তিনটি আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এক্ষেত্রে বাচ্চারা আলাদা বৈশিষ্ট্যের হতে পারে।

​পরিসংখ্যান ও সম্ভাবনা 📊
​প্রাকৃতিকভাবে ট্রিপলেট হওয়ার সম্ভাবনা বেশ কম। চিকিৎসাবিজ্ঞানের 'Hellin's Law' অনুযায়ী, প্রায় ৮০০০ জন মায়ের মধ্যে মাত্র ১ জনের ক্ষেত্রে এমনটি ঘটার সম্ভাবনা থাকে।

​কেন এটি একটি চ্যালেঞ্জিং কেস ছিল? 🏥
​মেডিকেলের ভাষায় একে 'High-risk Pregnancy' বলা হয়। কারণ:
​Pre-term Birth: অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা সময়ের আগেই ভূমিষ্ঠ হয়।
​Low Birth Weight: গর্ভে জায়গা কম থাকায় বাচ্চাদের ওজন কিছুটা কম হতে পারে।
​Management: মা ও তিন শিশুর নিবিড় পর্যবেক্ষণের জন্য গাইনি ও নিওনেটোলজি (নবজাতক বিভাগ) টিমের দক্ষ সমন্বয়ের প্রয়োজন হয়।

​রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ইউনিট-৪ এর একদম চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 👨‍⚕️👩‍⚕️
​এই ফুটফুটে তিনটি শিশুর সুন্দর ভবিষ্যৎ এবং সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। ❤️🙏

ধন্যবাদান্তে,
হাফেজ ডা. সা'দ বিন আশরাফ
ইন্টার্ন চিকিৎসক।

​স্থান: ইউনিট-৪, গাইনি ও অবস বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। 🏥

Photos from বাতায়ন একাডেমি,রংপুর's post 20/02/2026
24/01/2026

📚 আমি যেভাবে SSC Biology পড়াই—একটা ছোট নমুনা।

📖 “স্যার, এই নোটটাই পড়েই তো প্রশ্ন কমন পড়েছে!”

বাতায়ন একাডেমি, রংপুরে প্রতি অধ্যায়ে---
✔️ শুধু সৃজনশীল নয়
✔️ প্রতিটি অধ্যায়ের জন্য প্রয়োজনীয় হ্যান্ড নোট
✔️ বইয়ের লাইন ধরে ব্যাখ্যা
✔️ পরীক্ষায় আসার মতো করে সাজানো কনটেন্ট

ছবিটা বায়োলজি 👉 Locomotion & Movement অধ্যায়ের একটি নোটের নমুনা যা, স্টুডেন্টদের অতিরিক্ত না পড়ে,প্রয়োজনীয় টপিক পড়ে পরীক্ষাভীতি কমাতে বিশেষভাবে তৈরি।
🎯 লক্ষ্য একটাই—
SSC Biology সহজ, পরিষ্কার ও ফলপ্রসূ করা।

📍বাসায় ব্যাচ আকারে (বেতন আলোচনা সাপেক্ষে)
📍বাতায়ন একাডেমি,রংপুর
(মৌবন ফ্যাক্টরি মোড়,কেরানিপারা,রংপুর)

19/01/2026

হাইড্রার কোন ধরনের চলন এটি?
🫣

Photos from ডা. সা'দ বিন আশরাফ's post 04/01/2026

🩺 টার্গেট যখন মেডিকেল, বায়োলজি প্রস্তুতি হোক এখন থেকেই! (HSC '27) 🩺

শুধু সিলেবাস শেষ করা নয়, বায়োলজিকে গভীরভাবে বোঝা এবং মেডিকেল অ্যাডমিশনের যোগ্য করে তোলাই আমার লক্ষ্য। HSC ’27 ব্যাচের জন্য আমার বিশেষ কেয়ার প্রোগ্রামটি সাজানো হয়েছে একটি সুসংগঠিত প্রক্রিয়ায়।

কেন এই কোর্সটি অনন্য?
✅ বেসিক টু অ্যাডভান্সড: প্রতিটি অধ্যায় কনসেপ্ট ক্লিয়ারিং দিয়ে শুরু।
📚 টেক্সটবুক মাস্টারি: পাঠ্যবইয়ের প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা ও বিশ্লেষণ।
🎯 মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম: অধ্যায় শেষে ১০০ মার্কের পূর্ণাঙ্গ মক টেস্ট (মেডিকেল ধাঁচে)।
👨‍🏫 পার্সোনাল গাইডেন্স: লিমিটেড ব্যাচ, তাই প্রত্যেকের ওপর বিশেষ নজর।

বায়োলজিতে A+ নিশ্চিত করার পাশাপাশি গড়ে তুলুন অ্যাডমিশনের শক্ত ভিত্তি।

⏳ আসন সংখ্যা সীমিত! আজই আপনার সিট নিশ্চিত করতে ইনবক্স করুন বা কল করুন।

বিঃদ্রঃ ব্যাচে সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা ১২জন ও বাসায় আলাদা করে ব্যাচ করে পড়ার সুযোগ।

📞 যোগাযোগ: 01839-334721
📍 লোকেশন: বাতায়ন একাডেমি, মৌবন ফ্যাক্টরি মোড়, কেরানি পাড়া, রংপুর

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


রাধাবল্লভ
Rangpur