02/01/2024
জাভাস্ক্রিপ্টে এ এই তিনটি অপারেটরের নাম কি? এবং এদের কাজ কি?
On this page, you will find all types of videos of web programming.
02/01/2024
জাভাস্ক্রিপ্টে এ এই তিনটি অপারেটরের নাম কি? এবং এদের কাজ কি?
01/01/2024
বর্তমানে ওযেব ডিজাইন এবং ডেভলপমেন্ট এই সেক্টরটাকে দুটি ভাগে ভাগ করে বিবেচনা করা হয়ে থাকে। একটা ফ্রন্টএন্ড আর একটা ব্যাক এন্ড। আপনি যেটাতেই ফোকাস দেন না কেনো আপনাকে জাভাস্ক্রিপ্ট ভালোভাবে শিখতেই হবে কারণ এর কোন বিকল্প এখন পর্যন্ত নেই। আর জাভাস্ক্রিপ্ট শেখাটা নিজে নিজে অতটা ইজি ব্যাপার না। এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল বলতে খুব কঠিন কোনো বিষয় না, হাই লেভেল বলা হয় এ জন্য যে এই ভাষায় লেখা কোডগুলো হিউম্যান রিডএবল বা মানুষ বুঝতে সক্ষম। আমার দেখা এই একটা ল্যাঙ্গুয়েজ যেটার ফিচার অনেক বেশী এবং যতগুলো আপডেট আছে সবগুলোতে হিউজ চেঞ্জেস আছে। লার্নারদের এইখানেই একটা বিরাট সমস্যা হয়ে দারিয়েছে এটাকে কভার করা। এই একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কোডিং, বহুল প্রচলিত সব ডিজাইন প্যাটার্ন ই সাপোর্ট করে এবং জনপ্রিয় সব লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক গুলো এই ডিজাইন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। এখন যদি জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন শিখে আপডেট ভার্সন না শিখে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে খুব ভাল ডেভলপার হতে পারবেন না। কারণ টা হলো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় প্রোডাক্টিভিটি ও সিকিউরিটির জন্য। এখন যদি ফ্রেমওয়ার্কটি বিহাইন্ড দ্র সিন কিভাবে কাজ করতেছে না বুঝেন তাহলে বেশিদিন এই জগতে থাকতে পারবেন না।
তাই আমরা এই বিষয় টা চিন্তা করে দেখলাম যে, এই একটা কারণে অনেক লার্নার ঝরে পরে যায় যদিও অনেকে মনের জোরে কয়েকটটা ধাপ এগিয়ে যায কিন্তু তারাও পরে ঝরে যাও শুধু ল্যাঙ্গুয়েজ ভালো করে না শেখার কারনে।
এছাড়া আর একটা সমস্যা আমাদের চোখে পড়েছে সেটা হল অনেক সিএসই স্টুহেন্ড বা ডিপ্লোমা স্টুডেন্ডট তাদের সেমিস্টারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো থাকে সেগুলো ভাল করে কভার করতে পারেনা/ভাল করে শিখতে পারেনা/ভাল করে প্র্যাকটিস করতে পারেনা যার কারনে একই সেমিস্টারের প্যারা বছরের পর বছর বয়ে যেতে হয়।
তাই স্ট্যাকবোর্ড প্লাটফর্ম থেকে ল্যাঙ্গুয়েজ ভীতি দুর করা জন্য চারটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা কোর্স আনতে যাচ্ছি যেটির মাধ্যমে কেউ যদি চায় দুই মাসের মধ্যে কঠোর পরিশ্রম করে চারটি ল্যাঙ্গুয়েজ শিখে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারবেন।
অনেকেই প্রশ্ন করবেন একটাই শিখতে যে অবস্থা সেখানে চারটি কেমনে সম্ভব? আমরা বলি অবশ্যই সম্ভব। একটা কথা মাথায় নিতে প্রোগ্রামিং কিন্তু মুখস্থ করার বিষয় না। এটা বেশি বেশি প্র্যাকটিস করার বিষয়। আমরা ভুলে যাব ঠিকি কিন্তু প্র্যাকটিস করা কখনো থামাবো না। এখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ খুব ভাল করে শিখলেন সময় দিলেন প্র্যাকটিস করলেন কিন্তু কোন সমস্যা সমাধান করতে পারেন না। তার মানে আপনি ভাল প্রোগামার হতে পারেননি। মনে রাখবেন প্রোগ্রামিং মানে ক্রিয়েটিভিটি। আর এই ক্রিয়েটিভিটি আনার জন্য আমরা একি সাথে চারটি ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিব যার ফলে বিভিন্ন ডিজ্ইান প্যাটার্ন সম্পর্কে ভাল আইডিয়া তৈরি হবে এবং পরবর্তীতে দুই্ একটা প্রজেক্ট প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন ই্উজ করে করলে নিজের মধ্যে একটা কনফিডেন্ড টাইপ ফিল চলে আসবে।
কোর্সের মূল্য খুব সামান্য রাখার চেষ্টা করা হবে। ডিউরেশন হবে ২ থেকে ২.৫ মাস। এখন ওয়েবসাইটের কাজ চলতেছে। খুব তারাতারি শেষ হবে ইনশাআল্লাহ।
20/12/2023
যে কোনো ধরনের অ্যাপলিকেশন তৈরি করতে হলে প্রোগ্রামিং শিখতেই হয়। সেটা হতে পারে
ওয়েব,
অ্যান্ড্রয়েড,
আইওএস,
ডেস্কটপ
যেকোনো প্লাটফর্মে। বর্তমান প্রেক্ষাপটে ওয়েব অ্যাপ্লিকেশ এর চাহিদা অনেক বেশি। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওয়েব অ্যাপলিকেশন বানানোর বিভিন্ন ধরনের সিএমএস আছে, যেগুলো দ্বারা ড্রাগ এন্ড ড্রপ করে বিভিন্ন ধরনের প্লাগিন ব্যাবহার করে তৈরি করা যায়। বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি আছে যেগুলো ব্যাবহার করে সহজেই একটা অ্যাপলিকেশন রেডি করা যায়। আমি বা আপনি যত সহযে বিষয় গুলো শিখতে পারব ভাবছি ততটা সহজ নয়। আপনি যেটাই শিখতে চান না কেন, অতটা সহজে পারবেন না। বাংলাদেশে বর্তমানে অনেক ভাল ভাল কোর্স আছে ওয়েব ডিজাইন, ডেভলপমেন্ট শেখায় তারা। কিন্তু কোনো প্রতিষ্ঠান ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব বেশি সময় দেয় না বা করায় না। সব প্রতিষ্টানেই অল্প সময়েই কোর্সটা শেষ করতে চায় এছাড়াও অন্য কারণ আছে বা থাকে যার কারনে লার্নার রা স্কিলফুল হতে পারেনা। একটা বিষয় মনে রাখবেন এই সেক্টর টা এক ধরনে ইঞ্জিনিয়ারিং। এখানে ক্রিয়েটিভিটি আনতে হবে। আর এই ক্রিয়েটিভিটি আনতে হলে আপনাকে ফান্ডামেন্টাল ভাল করে আয়ত্ত করতে হবে। আপনার যদি বেসিক ভাল করে জানা থাকে তাহলে আপনার কাছে কোনো সিএমএস শেখা পানিভাত, কোনো ফ্রেমওয়ার্ক শেখা পানিভাত, কোনো লাইব্রেরি শেখা পানি ভাত। আর এই সেক্টরে বেসিকটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যদি উদাহরন দেই যে আপনি একজন লারাভেল ডেভলপার হবেন। তাহলে আপনাকে পিএইচপি শিখতে হবে। এখন পিএইচপি কতটুকু শিখলে লারাভেল শিখতে পারব। যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু হবেনা। তাহলে কিভাবে চিন্তা করতে হবে? লারাভেল যেহেতু পিএইচপি দিয়ে তৈরি তাহলে ঐ ল্যাঙ্গুয়েজটার কোন ডিজাইন প্যাটার্ন ফলো করে এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে সেটা আমাকে শিখতে হবে। যদি নেক্সট জেএস শিখতে চাই তাহলে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্ট শেখার ক্ষেত্রে আমাদের এভাবেই চিন্তা করতে হবে। যখনই এভাবেই চিন্তা করতে যাই তখনই বুঝতে পারা যায় আসলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ভালভাবে শিখতেই হবে। আর যারা এই কাজটি পরিশ্রম করে তারাই সফল হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র ১০% শিক্ষার্থী সফল হয় প্রতিটা কোর্স থেকে। আর এই ১০% শিক্ষার্থী বেসিকটাতে সময় দেয় বলে তারা সাকসেস হতে পারে। স্ট্যাকবোর্ড প্ল্যাটফর্ম থেকে চার চারটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটা বুটক্যাম্প চালু হবে খুব শীঘ্রই। এটার উদ্দেশ্য হলো লার্নারদের বেজটা মজবুত করা, কোনো একটার ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল না হওয়া ইত্যাদি। স্ট্যাকবোর্ড গ্রæপে জয়ে সাথে থাকুন নিয়মি আপডেট পাওয়ার জন্য।
09/10/2023
Mastering CMDER Command Prompt: Installation and Usage Guide Welcome to our comprehensive guide on CMDER, the powerful command prompt alternative for Windows users. In this tutorial, we'll walk you through everything y...