12/06/2025
স্বপ্নজয়ের গল্প: পর্ব-১
"নদীভাঙা ঘর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়"
মানুষ তার স্বপ্নের সমান , কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর লড়াইয়ের মানসিকতা। সমাজের নানা প্রতিকূলতার মাঝেও কিছু মানুষ নিজের অবস্থান বদলে দেয় শুধুমাত্র আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের জোরে। ঠিক তেমনই এক সাহসী স্বপ্নবাজের নাম হাফিজুর রহমান।
সুবিধা বঞ্চিত এক দরিদ্র পরিবারের সন্তান হয়েও, সে হাল ছাড়েনি। অর্থের অভাব, সুবিধার সীমাবদ্ধতা কিংবা সমাজের অবহেলা—কোনো কিছুই তাকে থামাতে পারেনি। নিজের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর প্রবল মানসিক শক্তির মাধ্যমে সে পৌঁছে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থীর তালিকায়।
এই গল্প শুধু হাফিজুরের নয়, এটি হাজারো অনুপ্রেরণার গল্প, যারা অভাবকে দুর্ভাগ্য নয়, বরং সম্ভাবনায় রূপান্তরিত করতে জানে। হাফিজুরের এই পথচলা আমাদের শেখায়—স্বপ্ন পূরণের জন্য দরকার সাহস, শ্রম এবং অগাধ বিশ্বাস।
হাফিজুর রহমানের সেই স্বপ্ন পূরণের গল্প পড়ুন তার নিজের লিখনির মাধ্যমে ;
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ... "
স্বপ্নের সিঁড়িতে প্রথম ধাপ:
উচ্চমাধ্যমিকে আমি কোনো প্রাইভেট পড়তে পারিনি—তবে ইংরেজি ও ICT বিষয় অনলাইনের ফ্রি ক্লাসেই প্রস্তুতি নিই।
একদিন ইউটিউবে স্বাধীন ভাইয়ার একটি ভিডিও দেখি—ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। সেদিনই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন গেঁথে যায় মনে। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে লেগে ছিল একরাশ ভয় আর সংশয়। মনে হতো, “ভর্তি পরীক্ষা বুঝি শুধু শহরের ছেলেমেয়েদের জন্য—আমার মতো গ্রামের, গরিব ঘরের ছেলের পক্ষে সেটা সম্ভব না।”
আমি একসময় মাকে বলি—“আমি ভর্তি পরীক্ষায় যাব না। আমি পারবো না।” তখন মা বলেন—
“তুমি পারবে, আর তোমাকে যেতেই হবে।”
মায়ের এই সাহসী উচ্চারণেই ভেতরটা নাড়া দিয়ে যায়। তখনো আমি ভয় পেয়েছিলাম, কিন্তু মা ছিলেন অটল, দৃঢ়প্রতিজ্ঞ। শেষ পর্যন্ত জোর করেই আমাকে ভর্তি পরীক্ষায় পাঠিয়ে দেন।
মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি স্বপ্ন দেখতে শুরু করি একটি ভালো কোচিংয়ে ভর্তি হওয়ার। সেই সময় মামাতো ভাইয়ের মাধ্যমে পরিচিত হই দেশের স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠান “ফোকাস”-এর সঙ্গে, যা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিচিত ও প্রশংসিত। তার মাধ্যমেই ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে আমি ভর্তি হই “ফোকাস”-এর রংপুর শাখায়। লক্ষ্য ছিল অনেক বড়, তবে পথটা ছিল চ্যালেঞ্জে ভরা। তবুও সেই দিন থেকেই শুরু হয় আমার নতুন প্রস্তুতি ও সম্ভাবনার পথচলা।
আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন দুই অসাধারণ মানুষ—শাহরিয়ার আলম স্বাধীন ভাইয়া ও পরিচালক আহনাফ আবিদ ভাইয়া। তাঁদের কথাগুলো কেবল উপদেশ ছিল না, ছিল আত্মার চেতনা। তাঁরা বলতেন, "স্বপ্ন দেখো বড় করে, প্রস্তুতি নাও যত্ন করে—তোমার পথ তুমি নিজেই রচনা করবে।" এই কথাগুলো এডমিশনের ক্লান্তি দূর করেছিল এবং আজও আমার প্রতিটি চ্যালেঞ্জে সাহস হয়ে দাঁড়ায়।
ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্প:
আমি মাত্র চার বছর বয়সে বাবাকে হারাই। বাবা চেয়েছিলেন আমি মাদ্রাসায় পড়ি, আর মা সেই স্বপ্ন পূরণে ছিলেন অবিচল। আমরা তিন ভাই, এক বোন। বোনের বিয়ে হয় ২০১১ সালে, আর ছোট ভাই একজন প্রতিবন্ধী—যার যত্ন-সেবায় মাকে সবসময় ব্যস্ত থাকতে হয়।
২০১৭ সালে তিস্তা নদীতে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি বিলীন হয়ে যায়। তখন মনে হয়েছিল—জীবন বুঝি থেমে গেল। কিছুদিন মাদ্রাসায় অনিয়মিত ছিলাম, কিন্তু আবার ঘুরে দাঁড়াই আল্লাহর রহমতে। অষ্টম শ্রেণিতে আমি নিয়মিত ক্লাস করতে শুরু করি এবং একটি স্থানীয় কোচিং সেন্টারে পড়াশোনা চালিয়ে যাই।
আমি জানি, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি—তার পেছনে আমার মায়ের সাহস, ত্যাগ, ভালোবাসা ও দোয়া অমূল্য অবদান রেখেছে। মা শুধু স্বপ্ন দেখতে বলেননি, সেই স্বপ্নের পথে হাঁটতেও শিখিয়েছেন। আমার পাশে ছিলেন ফুফাতো ভাই, যিনি ডুয়েটের ছাত্র। তাঁর সাহচর্য ও উৎসাহ ছিল নির্ভরতার স্তম্ভ এবং আমার আইন অনুষদের স্বপ্নদ্রষ্টা।
আবিল ভাই সহ সকল ভাইকে ধন্যবাদ যারা এডমিশন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিশেষভাবে সাইদুল স্যার, মুহসিন স্যার, তানভীর স্যার, অর্ণব স্যারসহ সকল শিক্ষক ও অনলাইন প্ল্যাটফর্মকে ধন্যবাদ।
فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ
অতএব যে জাহান্নাম হতে বিমুক্ত হয় এবং জান্নাতে প্রবিষ্ট হয় মূলত সেই সফলকাম।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারি এবং সমাজ ও রাষ্ট্রের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
অনুজদের প্রতি আমার বার্তা:
তোমার সর্বোচ্চ প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন ও আশ্রয়স্থল। এডমিশন সময়ে বিভিন্ন চিন্তা মাথায় আসবে, মনে হবে আমাকে দিয়ে এসব হবে না আমি কি পারব? কঠোর পরিশ্রম ও শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। ইংশা আল্লাহ তোমার চান্স হবে।
বিশ্বাস রাখো হৃদয়ে,
দেখা হবে বিজয়ে।
-------------------------
মো. হাফিজুর রহমান
আইন ও ভূমি প্রশাসন বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
--------------------------------
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৫৩৬তম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৭৬৬তম
গুচ্ছ: ৪৮৪৯ তম
গ্রাম: শিবদের চর (নয়ারহাট)
ইউনিয়ন: ছাওলা
পীরগাছা, রংপুর
11/06/2025
🎉 We earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!
02/06/2025
🎓 শিকড় ফাউন্ডেশন আয়োজন করছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক একাডেমিক সেমিনার! 🌟
ঈদুল আযহার আনন্দের রেশ কাটতে না কাটতেই শিকড় ফাউন্ডেশন আয়োজন করছে এক বিশেষ আয়োজন—
"প্রীতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক একাডেমিক সেমিনার"।
📍 স্থান: গোলাম রহমান কলেজ
তারিখ: ৮ জুন, ২০২৫ (ঈদুল আযহার পরদিন)
🕘 সময়: সকাল ৯ ঘটিকা
এই আয়োজনে থাকছে—
✅ নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক গাইড লাইন
✅ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
✅ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নত শিক্ষার্থীদের দ্বারা বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান।
✅ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
✅ প্রশ্নোত্তর পর্ব ও ভর্তির প্রস্তুতি সংক্রান্ত আলোচনা
👨🏫 শিক্ষার্থীদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দিতে আমরা পাশে আছি।
🤝 আপনার উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।
শিকড় ফাউন্ডেশন
প্রাণের টানে- শিকড়ের সন্ধানে
27/05/2025
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পীরগাছা (ডুসাপ) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
সভাপতি হিসেবে রবিউল ইসলাম হৃদয় ( চারুকলা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু আখের সৈকত (ইংরেজি বিভাগ) মনোনীত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।
আপনাদের নেতৃত্বে ডুসাপ আরও সৃজনশীল, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে—এই প্রত্যাশায় রইলাম।
ডুসাপ পরিবার এগিয়ে যাক এগিয়ে নিক!
শিকড় ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন।
#শিকড়_ফাউন্ডেশন
28/02/2025
পীরগাছার সন্তানেরাঃ কে কোথায় পড়ে। (পর্ব: ৫৩)
পীরগাছা উপজেলার অসংখ্য কৃতি সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে।
আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেয়ার জন্য সেই সকল কৃতি শিক্ষার্থীদের ধারাবাহিক পরিচিতি পর্বের আজকের অতিথি লাবিব
নিম্নে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলঃ
নামঃ জুহার আলমাস লাবিব বসুনিয়া
ডাকনামঃ লাবিব
পিতাঃ আসাদুজ্জামান
মাতাঃ লাভলী বেগম
বিশ্ববিদ্যালয়ের নামঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিষয়ঃ অর্থনীতি
সেশনঃ ২০২২-২০২৩
কলেজের নামঃ ধাপ সাত গাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা, রংপুর।
পাসের সালঃ ২০২২
স্কুলের নামঃ টেপচার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাসের সালঃ ২০১৪
সহশিক্ষা কার্যক্রমঃ
(Co-curricular activities) :
১৷ ক্যাম্পাস সাংবাদিক
২। বিতর্ক
জীবনের লক্ষ্যঃ
অর্থনীতিবিদ
শখঃ বই পড়া,ভ্রমণ ও ক্রিকেট।
রক্তের গ্রুপঃ বি পজিটিভ
ই-মেইলঃ juharealmas@gmail com
ফেইসবুক লিংকঃ Labib Bosunia
বর্তমান ঠিকানাঃ কাঠের পুল, পুরান ঢাকা
স্থায়ী ঠিকানা-
গ্রামঃ আদম বসুনিয়া পাড়া
ওয়ার্ডঃ আদম
ইউনিয়নঃ ছাওলা
22/02/2025
পীরগাছার সন্তানেরাঃ কে কোথায় পড়ে। (পর্ব: ৫2)
পীরগাছা উপজেলার অসংখ্য কৃতি সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে।
আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেয়ার জন্য সেই সকল কৃতি শিক্ষার্থীদের ধারাবাহিক পরিচিতি পর্বের আজকের অতিথি হুমাইদী।
নিম্নে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলঃ
নামঃ হাসিবুল ইসলাম হুমাইদী
ডাকনামঃ হুমাইদী
পিতাঃ মাওলানা মোঃ আবুল হোসেন
মাতাঃ মোছাঃ হোসনে আরা বেগম
বিশ্ববিদ্যালয়ের নামঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিষয়ঃ পদার্থ বিজ্ঞান
সেশনঃ ২১-২২
কলেজের নামঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,সৈয়দপুর
পাসের সালঃ ২০২০
স্কুলের নামঃ পীরগাছা জে এন সরকারি উচ্চ বিদ্যালয়
পাসের সালঃ ২০১৮
(Co-curricular activities):
1)Bronze Medalist in the International University Physics Competition.
2)First Runner-Up in Astro Olympiad at the SUST Astro-Carnival.
3)Clubs: Projects, exhibitions & science fairs.Academic Competitions, Creative Competitions
জীবনের লক্ষ্যঃ Not Specified but field of interest fundamentals of physics and astrophysics
শখঃ বইপড়া, সিনেমা দেখা, ঘুমানো, ঘুরাঘুরি করা, stuff collection
রক্তের গ্রুপঃ B+ve
ই-মেইলঃ [email protected]
ফেইসবুক লিংকঃ https://www.facebook.com/hi.humidy?mibextid=ZbWKwL
বর্তমান ঠিকানাঃ আখালিয়া, সিলেট
স্থায়ী ঠিকানা-
গ্রামঃ পবিত্রঝাড়
ওয়ার্ডঃ পবিত্রঝাড়
ইউনিয়নঃ পীরগাছা
19/02/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! নাজমুল হুদা, পদ্মাবতী পদ্মাবতী, Md Shuvo Mia, Hijabi Queen, কামরান আহমদ, Tåsnîmä Tãnïya, Md Abdur Rahim, Osman Shikdar, MD Mursalin Hasan, Md Saiful Islam, Roni Khan
12/02/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Shofikul Shofikul Islam, এসো আলোর পথে, Mohammad Sumon, Monir Khan, Hena Sarkar, লুচ্চা টাই লুচ্চা টাই, Mst Sumona Akter
10/02/2025
কিরাত প্রতিযোগিতা-২০২৫
সম্মানিত সূধী,
আসসালামু আলাইকুম। শিকড় ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রোগ্রাম সূচি:
১) প্রতিযোগিতা শুরু: ১ম রমযান
২) প্রতিযোগিতা শেষ: ২০ রমযান
৩) ফলাফল প্রকাশ: ২৫ রমযান
৪) পুরস্কার বিতরণী: ২৮ রমযান
বিভাগ সমূহ:
ক- বিভাগ : প্লে -৫ম
খ- বিভাগ: ৬ষ্ঠ -১০ম
গ- বিভাগ : ১১শ - মাস্টার্স
ঘ- বিভাগ: উন্মুক্ত
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়মাবলি:
১) কুরআন মাজিদের ৩০ পারা থেকে যেকোনো সূরা অথবা আয়াত ভিডিও রেকর্ড করে নিজের অথবা অবিভাবকের ফেইসবুক আই. ডি থেকে শিকড় ফাউন্ডেশন: পীরগাছা-রংপুর গ্রুপে আপলোড দিতে হবে। ( প্রথমে সংশ্লিষ্ট আই.ডি'র মাধ্যমে গ্রুপে যুক্ত হতে হবে)
২) আপলোড দেওয়ার পর উক্ত আই.ডি থেকে ভিডিওটি শেয়ার দিতে হবে।
গ্রুপ লিংক: https://www.facebook.com/share/g/1AE115mo9h/
২) ভিডিও ৩-৫ মিনিটের মধ্যে হতে হবে।
৩) ভিডিও কোনো ভাবে এডিট করা যাবে না। এডিট করা ভিডিও আপলোড দিলে তা বাতিল বলে গন্য করা হবে।
৪) ভিডিও ডেসক্রিপশনের প্রথমে #শিকড় ফাউন্ডেশন দিয়ে নিম্নোক্ত বিষয়গুলো দিতে হবে ;
নাম:
পিতার নাম:
মাতার নাম:
শ্রেণি: (প্রযোজ্য ক্ষেত্রে)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম:
গ্রাম:
ইউনিয়ন:
09/02/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Rubel Mia, Shahinur Munjarin, Moslem SK
31/01/2025
পীরগাছার সন্তানেরাঃ কে কোথায় পড়ে। (পর্ব: ৫১)
পীরগাছা উপজেলার অসংখ্য কৃতি সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে।
আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেয়ার জন্য সেই সকল কৃতি শিক্ষার্থীদের ধারাবাহিক পরিচিতি পর্বের আজকের অতিথি আরিফুল ইসলাম।
নিম্নে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলঃ
নামঃ আরিফুল ইসলাম
ডাকনামঃ আরিফুল
পিতাঃ হেলাল উদ্দিন
মাতাঃ আমেনা বেগম
বিশ্ববিদ্যালয়ের নামঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয়ঃসমাজকল্যাণ ও গবেষণা
সেশনঃ ২২-২৩
কলেজের নামঃতা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা
পাসের সালঃ ২০২২
স্কুলের নামঃপীরগাছা হাজী ছফের উদ্দিন দ্বী-মুখী আলিম মাদ্রাসা
পাসের সালঃ ২০২০
সহশিক্ষা কার্যক্রমঃডিবেট ক্লাব,ইয়ুথ ক্লাব,ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন,ইংলিশ ক্লাব,কুইজ ক্লাব,মার্শাল আর্ট,আইসিটি ক্লাব,ছাত্র সংসদ,আবৃত্তি, উপস্থাপনা ও সঞ্চালনা।
জীবনের লক্ষ্যঃ সিভিল সার্ভিস
শখঃজাতীয় ও বৈশ্বিক রাজনৈতিক সম্পর্কে জানা,ডিবেট,উপস্থাপনা,ভ্রমন,ঘুম,খাওয়া,আড্ডা,
সমাজসেবা
রক্তের গ্রুপঃ O+
ই-মেইলঃ[email protected]
ফেইসবুক লিংকঃ https://www.facebook.com/profile.php?id=100085698399920
বর্তমান ঠিকানাঃ সুর্য সেন, হল ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা, ঢাকা।
স্থায়ী ঠিকানা-
গ্রামঃ নগরজীৎপুর
ওয়ার্ডঃ ৪
ইউনিয়নঃ পীরগাছা