20/08/2024
এইচএসসি পরীক্ষা বাতিল। একেবারে পড়ালেখা বাতিল করলে কেমন হয়?
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ripon's ICT Private Program, Tutor/Teacher, Rangpur City.
A Perfect ICT Private For HSC & Admission Candidates ...
স্থানঃ
শাখা-১: মাদারগঞ্জ ডিগ্রি কলেজ রোড (চারমাথা সংলগ্ন)।
শাখা-২: পীরগঞ্জ গুলশান মোড় সংলগ্ন।
Hotline: 01773589999 (WhatsApp)
20/08/2024
এইচএসসি পরীক্ষা বাতিল। একেবারে পড়ালেখা বাতিল করলে কেমন হয়?
09/07/2024
দিনাজপুর বোর্ডের উওর পত্র।
২০২৪ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাবজেক্টকে তিনটি অংশে বিভক্ত যার
মধ্যে একটি হচ্ছে সৃজনশীল-৫০ নাম্বার,এমসিকিউ-২৫ নাম্বার এবং ব্যবহারিক-২৫ সর্বমোট ১০০ নাম্বারের তিন ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল,এমসিকিউ,ব্যবহারিক তিনটি অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে
সেক্ষেত্রে,
সৃজনশীল অংশে পাস মার্ক-১৭,এমসিকিউ অংশে পাশ মার্ক-০৮ এবং ব্যবহারিক অংশে পাশ মার্ক-০৮।এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেবো যা পড়লে আপনি অবশ্যই এ প্লাস পাবেন।
এইচএসসি ২০২৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিশ্ব ও বাংলাদেশ) আংশিক।
দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং।
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস।
চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল।
পঞ্চম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা।
বিশেষ দ্রষ্টব্যঃ সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ২০২৪ সালের অনুষ্ঠিতব্য আইসিটি সাবজেক্টে সর্বমোট পাঁচটি অধ্যায় রয়েছে যার মধ্যে তিনটি অধ্যায় যথাযথ শিউর কমন সুপার সাজেশন অনুযায়ী পড়লে নিশ্চিত এ প্লাস পাওয়া যাবে।
এইচএসসি ২০২৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাবজেক্টের সৃজনশীল অংশের সুপার সাজেশন
প্রথম অধ্যায়ঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিশ্ব ও বাংলাদেশ) অধ্যায় থেকে যে সকল টপিক পড়লে একটি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউতে ও কমন আসবে তা হলো :
বায়োমেট্রিক্স।
বায়োইনফরম্যাট্রিক্স।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
ন্যানোটেকনোলজি।
প্রতিরক্ষা।
রোবোটিকস।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট।
দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায় থেকে যে সকল টপিক পড়লে দুটি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউতে ও কমন আসবে তা হলো :
কমিউনিকেশন সিস্টেম
কমিউনিকেশন সিস্টেমের ধারণা।
ডাটা কমিউনিকেশনের ধারণা।
ব্যান্ডউইথ।
ডেটা ট্রান্সমিশন মেথড।
ডাটা ট্রান্সমিশন মোড।
ডেটা কমিউনিকেশনের মাধ্যম।
তার মাধ্যম
কো-আক্সিয়াল।
টুইস্টেড পেয়ার।
অপটিক্যাল ফাইবার।
তারবিহীন মাধ্যম
রেডিও ওয়েভ।
মাইক্রোওয়েভ।
ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম।
ওয়ারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা।
ওয়াইফাই।
ওয়াইম্যাক্স।
নেটওয়ার্কিং ডিভাইস
মডেম,হাব,রাউটার,গেটওয়ে,সুইচ,NIC।
নেটওয়ার্ক টপোলজি।
ক্লাউড কম্পিউটিং ধারণা।
ক্লাউড কম্পিউটিং এর সুবিধা।
তৃতীয় অধ্যায়ঃসংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায় থেকে যে সকল টপিক পড়লে দুটি থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন কমন আসবে তা হলো :
বুলিয়ানের আলজেব্রা ও ডিজিটাল ডিভাইস।
বুলিয়ান আলজেব্রা।
বুলিয়ান উপপাদ্য।
ডি মরগ্যানের উপপাদ্য।
বাইনারি যোগ বিয়োগ।
চিহ্নযুক্ত সংখ্যা।
২ এর পরিপূরক।
মৌলিক গেইট(AND,OR,NOT gate)।
সর্বজনীন গেইট।
বিশেষ গেইট।
নর গেইট দিয়ে বিভিন্ন গেইট তৈরি।
ন্যান্ড গেইট দিয়ে বিভিন্ন গেইট তৈরি।
হাফ আড্যার, ফুল আড্যার, হাফ আড্যার দিয়ে ফুল আড্যার বাস্তবায়ন। রেজিস্ট্রার।
চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল অধ্যায় থেকে যে সকল টপিক পড়লে একটি সৃজনশীল প্রশ্ন কমন আসবে তা হলো :
ওয়েবসাইটের কাঠামো।
ওয়েব পেইজ ডিজাইনিং।
ওয়েবসাইট পাবলিশিং।
ওয়েব পেজে ছবি সংযোজন করা এবং Hyperlink এর ব্যবহার।
চিত্র যোগ করা (ব্যানারসহ)।
টেবিল এর কাজ।
লিষ্ট এর কাজ।
পঞ্চম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা অধ্যায় থেকে যে সকল টপিক পড়লে দুইটি সৃজনশীল প্রশ্ন কমন আসবে
প্রোগ্রাম তৈরির ধাপসমূহ।
অ্যালগরিদম।
ফ্লোচার্ট।
সি- প্রোগ্রামিং।
লুপ ও স্টেটমেন্ট।
অ্যারে।
ফাংশান।
ধ্রুবক।
চলক।
মেশিন ভাষা।
অ্যাসেম্বলি ভাষা।
মধ্যম স্তরের ভাষা।
উচ্চ স্তরের ভাষা।
চতুর্থ প্রজন্মের ভাষা।
সি প্রোগ্রামিং ভাষা।
প্রাথমিক ধারণা।
বৈশিষ্ট্য।
প্রোগ্রাম কম্পাইলিং।
প্রোগ্রামের গঠন।
ধন্যবাদ সবাইকে
আশা করি আপনাদের সবার এইচএসসি এক্সাম ভালো হবে, বিশেষ করে আইসটি এক্সাম ভালো হবে ইনশাআল্লাহ ❤️
এইচএসসি আইসিটি রিলেটেড যেকোন তথ্য পেতে আমাদের পেজ Ripon's ICT Private Program এর সাথে থাকুন।
অবশেষে চুড়ান্ত!
নতুন শিক্ষা কারিকুলাম
১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
২। দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩। তৃতীয় শ্রেণির এর আগে কোনো পরীক্ষাই নেই।
৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপে বিভক্ত হবে ইন্টারমিডিয়েটে।
৬। মাধ্যমিক লেভেলে বিষয় থাকবে ১০ টি:-
০১। বাংলা
০২। ইংরেজি
০৩। গণিত
০৪। জীবন ও জীবিকা
০৫। বিজ্ঞান
০৬। সামাজিক বিজ্ঞান
০৭। ডিজিটাল প্রযুক্তি
০৮। ধর্মশিক্ষা
০৯| শিল্প ও সংস্কৃতি
২০২৪ এ নবম শ্রেণি
২০২৬ এ এইচএসসি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
এইচএসসি পরীক্ষর্থী-২৪ বইয়ের মূল অংশগুলো এখন একটু রিভিশন দাও। আর টেনশন হচ্ছে জানি। তারপরও মনে জোর/সাহস রাখো। ঈশ্বরের অশেষ কৃপায় ভালো কিছু হবে। Ripon's ICT Private Program এর পক্ষ থেকে শুভকামনা 💚 সকলের জন্য আশীর্বাদ রইলো! 🙏
ডিয়ার এইচএসসি ২৪ ব্যাচ
✪বাংলায় আলাদা আলাদা পাশ। ১ম পত্র আলাদাভাবে পাশ করতে হবে। ২য় পত্রেও আলাদা পাশ করতে হবে।
✪ইংরেজিতে দুইটা মিলে ৬৬ পেলেই পাশ।
✪আইসিটিতেও আলাদা পাশ করতে হবে। অর্থাৎ সৃজনশীলে ১৭, এমসিকিউতে ৮।
✪গ্রুপ সাবজেক্টে দুই পত্র মিলে পাশ। কিন্তু এমসিকিউ দুই পত্রের হিসাব ও সৃজনশীলে দুই পত্র একসঙ্গে হিসাব করে পাশ।
সবার জন্য শুভকামনা রইল।
26/06/2024
Ripon's ICT Private Program প্রাইভেটের শেষ দিবসে, 🙂❤️
৩০ জুন ২০২৪ থেকে আরম্ভ হতে যাওয়া এইচএসসি সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা ও আশীর্বাদ !
23/06/2024
Students 🌸
10/04/2024
✅বই পড়ুয়াদের জন্য ৩০টি টিপস!🆗
১) বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না।
২) পড়ার মজা বাড়ানোর একটি কার্যকরী উপায় হলো, বোরিং টপিকের বইগুলো আগে না পড়া।
৩) একটি বই পড়লেই জীবন হয়ত পাল্টে যাবে না। কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবে ইনশাআল্লাহ।
৪) নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন, যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়ছে।
৫) জীবনে আপনি কয়টা বই পড়েছেন, সেটা দেখার বিষয় না। দেখুন কয়টা বই আপনার ভিতরে রেখাপাত করতে পেরেছে।
৬) পড়ার সময় মনোযোগ থাকে না? মোবাইল অন্য রুমে রেখে আসুন। মনোযোগ আসতে বাধ্য।
৭) একটি ভালো বই যদি একবার পড়তে হয়, তাহলে সেরা বইগুলো বার বার পড়তে হবে।
৮) বই পড়া শুরু করতে চাইলে 'পড়ুয়া' হওয়া জরুরী না। বরং বই পড়তে পড়তেই একদিন আপনি পড়ুয়া হয়ে উঠবেন।
৯) পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটা খারাপ বই ছেড়ে দেওয়া ভালো।
১০) কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন।
১১) যে বই আপনার ভালো লাগেনি, সেটা নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দেওয়া ভালো।
১২) বই পড়ার মোক্ষম সময় হলো, যখন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন।
১৩) সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো হবে।
১৪) ওপরের সমস্যাটার সমাধান হলো, সঙ্কোচ না করে বড়দের সহায়তা নেওয়া। তাহলে অনেক সময়, শ্রম দুটোই বেঁচে যাবে।
১৫) একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হলো, আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না। কারণ, সে আপনাকে বার বার থামিয়ে দেবে, ভাবাবে।
১৬) বই পড়ার মূল উদ্দেশ্য হলো কাজে পরিণত করা। মুখস্থ নয়। সুতরাং তথ্য-উপাত্ত মনে রাখার বদলে কাজেকর্মে বাস্তবায়নে বেশি মনোযোগ দিন।
১৭) বই পড়ার অভ্যাস গড়তে চান? তাহলে প্রতিদিন ২ মিনিট করে পড়ার টার্গেট নিন। জি এত ছোট টার্গেট, যাতে আপনার মন অজুহাত দেখানোর সুযোগই না পায়।
১৮) একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে, তার চাইতে ১০ গুণ বেশি উপকার পায় সেই ব্যক্তি, যে সারাংশটা লিখে। কাজেই বই পড়া শেষে সারাংশ লিখতে ভুলবেন না।
১৯) কোনো বই পড়ার পর যদি আপনার আচার-ব্যবহারে, চিন্তাভাবনায় পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিবেন হয় বইটি ভালো নয় অথবা আপনি কিছুই শিখতে পারেন নি।
২০) প্রচুর বই কিনলেই পাঠক হওয়া যায় না। কথা সত্য। তবে অল্প বই নিয়ম করে প্রতিদিন পড়লে একদিন ঠিকই ভালো পাঠক হয়ে যাবেন।
২১) বই কেনা মানে বিনিয়োগ করা, খরচ নয়। হতে পারে একটি ভালো বই ভবিষ্যতে আপনাকে লক্ষকোটি টাকা আয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে।
২২) পড়ার জন্য মোটিভেশন নয়, বেশি দরকার পড়ার পরিবেশ তৈরি করা। একটা সাধারণ বই আপনি লাইব্রেরীতে বসে যত সহজে পড়ে ফেলতে পারবেন, একটি অসাধারণ বই কোলাহল পরিবেশে পড়া ততটাই কঠিন হবে, যদিও বইটা অসাধারণ।
২৩) যেখানেই যান, একটি বই সঙ্গে রাখুন। কারণ, আপনি জানেন না, কখন আপনি বই পড়ার জন্য বাড়তি সময় পেতে যাচ্ছেন।
২৪) একটি বইকে সর্বোচ্চ ৩বার সুযোগ দিতে পারেন (৩টি অধ্যায় পড়ার মাধ্যমে)। এরপরও যদি বইটি ভালো না লাগে, তাহলে অন্য বই ধরুন।
২৫) একজন লেখকের জন্য সবচেয়ে বড় প্রশংসার বিষয় হলো, যখন সে দেখে পাঠক তার বইটি দাগিয়ে দাগিয়ে পড়েছে, হাইলাইট করেছে, নোট টুকে রেখেছে।
২৬) ছোট বইকে কখনো তুচ্ছজ্ঞান করবেন না। কখনো কখনো ছোট মরীচে ঝাল বেশি হয়।
২৭) আপনার সমস্যা যদি অসংখ্য হয়, তাহলে বইও অসংখ্য পড়ুন। প্রত্যেক নতুন সমস্যারই নতুন বই আছে।
২৮) বই হলো শিক্ষা নেবার সবচেয়ে শর্টকাট রাস্তা। মাত্র ১০০ টাকা খরচ করে আপনি ১০০ দিনের শিক্ষা পেয়ে যেতে পারেন, কিংবা কয়েক বছরের!
২৯) অতীতের ফেলে আসা সময়গুলো যদি বই জন্য পড়ার ভালো সময় হয়ে থাকে, তাহলে আজকে থেকেই পড়া শুরু করলে সেটা হবে সর্বোত্তম সময়।
৩০) একটি ভালো বইয়ের নাম ভুলে যেতে পারেন, বইয়ের আলোচনাও ভুলে যেতে পারেন। কিন্তু শিক্ষাটা আজীবন আপনার মনে গেঁথে থাকবে।
Collected
02/04/2024
এইচএসসি রুটিন প্রকাশ
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
◾পরীক্ষাসমূহ ৩০/০৬/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।
30/03/2024
আইসিটি চতুর্থ অধ্যায় হ্যান্ডনোট।