05/04/2026
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে ভুয়া দাবি করা হয়েছে।
দলটি জানিয়েছে, রুহুল কবির রিজভী এই ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
30/03/2026
আপনার এলাকায় কি ফুয়েল কার্ড এসেছে?
এই কার্ড নিতে যা যা লাগবে:
১/এক পাসপোর্ট সাইজের ছবি, ২/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, ৩/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি,৪/ট্যাক্স টোকেন এর ফটোকপি
29/03/2026
যৌ'ন সুবিধার বিনিময়ে এমপি বানানোর অ'ভি'যো'গ মোদির বি'রু'দ্ধে | Bangla Edition
29/03/2026
রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফিলিং স্টেশনগুলোতে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।
শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল দেওয়া হবে।
সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা অকটেন এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। বিকাল ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো তেল নিতে পারবে। যদি এর পর জমা থাকে তাহলে পরের দিন সেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা যাবে।
25/03/2026
ফটিকছড়ি এরিয়ার যত ফুয়েল স্টেশন আছে তাতে আপনারা কতটুকু ফুয়েল পাবেন কিংবা কোন স্টেশনে কতটুকু ফুয়েল আছে তা সহজেই জানতে পারবেন।
তাদের এই উদ্দোগটা কেমন হলো অবশ্যই জানাবেন।
https://fatikchhari.com/
https://fuel.fatikchhari.com/
22/03/2026
মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা!
১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে আল্টিমেটাম।
২. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. আসামিরা কীভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল? গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোন ব্যক্তিরা জড়িত ছিল কিংবা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কি না, তা তদন্ত করে অতিদ্রুত নামগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে।
৪. ভারতে 'ইউএপিএ' আইনের গ্যাঁড়াকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি জাতিকে অবহিত করবে। এই আইনি সেলের মাধ্যমেই ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে।
৫. ওসমান হাদি হত্যার বিচার কোনো বদ্ধ ঘরে বা গোপন ট্রায়ালে হবে না। আমরা দাবি করছি, এটি হবে একটি 'ওপেন ট্রায়াল সিস্টেম', যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। জাতি এই বিচারের স্বচ্ছতা দেখতে চায়, সরাসরি দেখতে চায়।
৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে, ইনকিলাব মঞ্চ ঢাকাসহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করতে জানে না।