গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা

গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা

Share

তাক্বওয়ার ভিত্তিতে সৎ, দক্ষ ও দেশপ্রেমি নাগরিক গড়াই আমাদের লক্ষ্য মনোরম পরিবেশে শিশুতোষ পদ্ধতিতে পাঠদান করা হয়।

Photos from গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা's post 15/04/2026

গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শনে শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), সভাপতি - বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট।

- ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, বা'দ আছর ।

Photos from গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা's post 26/03/2026

আলহামদুলিল্লাহ ❤️❤️
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মাধ্যমিক পর্যায়ে কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করেছে আমাদের স্কাউট দল।

Photos from গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা's post 02/03/2026

আলহামদুলিল্লাহ ❤️
আদ্য ১২ ই রমজান, ২ মার্চ,২০২৬ ইং তারিখে ঐতিহ্যবাহী গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

02/03/2026

সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

02/03/2026
25/02/2026

لإن شكرتم لأزيدنكم ولإن كفرتم إن عذابي لشديد
আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ২০২৫ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণসহ মোট ৬ জন বৃত্তি প্রাপ্ত হয়েছে।

আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং মেহনতকারী সম্মানিত শিক্ষকগণ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতে আরও চমকপ্রদ ফলাফল উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।



19/02/2026

শোক সংবাদ!!!!!

গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদের সাবেক খতিব ও গাঁথাছড়া আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক মাওলানা দেলাওয়ার হোছাইন ফারুকী সাহেব আজ রাত ৪. ১৫ মিনিটে ইন্তিকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান রব্বে কারীম মরহুমকে ক্ষমা করুন। জান্নাতের উচ্চস্থান দান করুন।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মরহুমের রূহের মাগফেরাত কামনা করি। তিনি দীর্ঘ জীবন এই মসজিদ, মাদরাসা ও স্কুলের খেদমত করে গেছেন। আল্লাহ তায়ালা মরহুমকে উত্তম জাঝা দান করুন।

10/02/2026

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ!

আপনাদের দোয়া ও অবিরাম ভালোবাসায় গত ০৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আমাদের মাদ্রাসাটি একটি নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। নতুন অধ্যায়ের যাত্রা শুরু করতে যাচ্ছে।

বায়তুশ শরফের সমস্ত মুহিব্বিন ও শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীদের প্রতি আমরা কৃতজ্ঞ। অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল Hm Forkan Ahmed হুজুরের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা ও দোয়ার ফসল আজকের এই অর্জন।

সকল শুভাকাঙ্ক্ষীর নিকট অত্র প্রতিষ্ঠানের উন্নতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া ও ভালোবাসা কামনা করছি।

29/11/2025

Big shout out to my newest top fans! 💎 Aminur Rashid, Bd Ahsan, Md Nazrul Islam

Drop a comment to welcome them to our community,

Photos from গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসা's post 26/11/2025

আজ খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো: আবু সাদিক কাইয়ুমের শুভাগমন উপলক্ষ্যে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসা ও গাঁথাছড়া বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদ-এর পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Langadu
Rangamati
4580