26/09/2026
#বিজ্ঞপ্তি
বিষয়: (২০২৬–২০২৭) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রসঙ্গে।
রাঙ্গামাটি পাবলিক কলেজে (২০২৬–২০২৭) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ভর্তি নিশ্চায়ন করার পরও এখনো ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদেরকে আগামীকাল ২২/০৯/২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ১১:০০টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় নিম্নোক্ত মূল কাগজপত্র ও প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে আনতে হবে।
#মূল_কাগজপত্র
১। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট)।
২। বিদ্যালয় থেকে প্রাপ্ত মূল প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল)।
৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি।
#প্রয়োজনীয়_ফটোকপি
১। এসএসসি পরীক্ষার নম্বরপত্র (মার্কশিট) — ২ কপি।
২। প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) — ২ কপি।
৩। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড — ২ কপি।
#গুরুত্বপূর্ণ_নির্দেশনা
ভর্তি কার্যক্রমে কোনো ধরনের জটিলতা এড়াতে শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে—
১। সকল মূল কাগজপত্র ও প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে আনতে হবে।
২। প্রত্যেকটি ছবির পেছনে শিক্ষার্থীর নাম স্পষ্টভাবে লিখতে হবে।
৩। ভর্তি কার্যক্রমের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে হবে।
আহ্বায়ক
ভর্তি কমিটি–২০২৬
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা