হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা গ্রহণের একমাত্র প্রতিষ্ঠান "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)"।
১৯৮০ সালে ১২০ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় কলেজ অব ইঞ্জিনিয়ারিং হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সেসময় এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী অর্জন করা যেতো। ১৯৮৩ সালে কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (ডিইসি) নামে গাজীপুরের বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলায় ১৯৮৬ সালে সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে ডিইসিকে বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) ঢাকাতে রুপান্তরিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
❤️"শুভ জন্মদিন প্রাণের ক্যাম্পাস" ❤️
Bangladesh-Sweden Polytechnic Institute, Kaptai, Rangamati
A large Institution making brillient Engineers every year.
এখন যারা ৭ম পর্বে আছো তাদের নিয়ে কিছু কথা বলব,
হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা গ্রহণের একমাত্র প্রতিষ্ঠান "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)"।
""""ডুয়েট যার স্বপ্ন"""''
অনেকে স্বপ্ন দেখো ডুয়েট নিয়ে, আর এটা নিয়ে তোমাদের প্রশ্নেরও শেষ নেই,
তোমাদের কিছু প্রচলিত প্রশ্ন,
১. DUET কি
উ: Dhaka University of Engineering & Technology, যেটা ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহনের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। যারা একেবারেই বুঝ না তাদের জন্য বলছি, জেনারেলের ক্ষেত্রে বুয়েট যেরকম স্বপ্নের জায়গা, ডিপ্লোমাদের ক্ষেত্রে ডুয়েট সেরকম বা তার অধিক।
২.ভাইয়া, ডুয়েটে এডমিশনের জন্য CGPA কত দরকার?
উ:৩.০০
৩.ভাইয়া আমি এবার ৭ম সেমিস্টারে আছি,আমি ডুয়েটে এডমিশন দিতে চাচছি,
এখন, আমি ৮ম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি ডুয়েট এডমিশন কোচিং করব নাকি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এরপর?
উ: তোমার যদি ডুয়েট একান্তই ইচ্ছা থাকে, তবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি।আর যদি মনে কর ডুয়েট হলেও চলবে না হলেও চলবে অথবা যদি ভাব ডুয়েট এডমিশন ক্লাস করব কেবল পাবলিক জব পাওয়ার জন্য তবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেও আসতে পারো।
৪.ভাইয়া ডুয়েটের প্রশ্ন কি ইংরেজীতে হয়?
উ: না, বাংলায়।তবে, ইংরেজিতে দিতে চাইলে তারও ব্যবস্থা আছে।
৫.ভাইয়া পলিটেকনিকে আমি ঠিকমত পড়ি নাই, আমি কি চান্স পাব?,আমার রেজাল্ট তত টা ভালো না?
উ: পৃথিবীর প্রায় সব মহান ব্যক্তিরাও তার প্রথম জীবনে ব্যর্থ হয়েছেন কিন্তু তাদের মধ্যে প্রবল ইচছা শক্তি ছিল।এটা যদি তোমার থাকে তবে তুমি পারবে।
৬.ভাইয়া, যদি চান্স না পাই, তখন কি করব?
উ:যদি তুমি কঠোর পরিশ্রম করো তারপরেও যদি চান্স না পাও তবে তোমার পড়া বৃথা যাবে না, কারন ডুয়েটে ডিপার্টমেন্টের জন্য যা পড়বা তার ৯০% পাবলিক জব পরীক্ষায় আসে।তবে ফিজিক্স,কেমিস্ট্রি প্রায় সব কাজে না দিলেও এটা তোমার বেসিক strong করবে।
৭.ডুয়েট এডমিশনে খরচ কি রকম?
উ: তুমি যদি কোচিং এ পড় অথবা কোনো ভাইয়ের কাছে প্রাইভেট পড় তবে তোমার কমপক্ষে ১০--১৫ হাজার লাগবে( এককালীন) অর্থাৎ ডুয়েট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর টাকা লাগবে না))। তবে তোমার যদি সমস্যা থাকে, তবে যেকোনো কোচিং বা প্রাইভেট হোম তোমাকে sacrifice করবে।
৮.ডুয়েটে কি কি বিষয়ে পরীক্ষা হয়?
উ: ডুয়েটে দুই ধরনের পরিক্ষা হয়,
ক.ডিপার্টমেন্ট: তুমি যে ডিপার্টমেন্টে পড়,সে ডিপার্টমেন্টের কিছু বিষয়। কি কি বিষয় তা পরবর্তী পোস্টে জানিয়ে দেয়া হবে।
খ.নন ডিপার্টমেন্ট ((সকল ডিপার্টমেন্টের জন্য : গনিত, রসায়ন,পদার্থবিজ্ঞান, ইংরেজী))
৯. যারা পলিটেকনিকে বিভিন্ন সেমিস্টারে আছ, তারা অনেক সময় প্রশ্ন করে থাকো, আমরা কোন সেমিস্টার থেকে ডুয়েটের প্রিপারেশন শুরু করব। আমি বলব, দ্বিতীয় সেমিস্টার থেকে পারলে শুরু করো।আর না পারলে যত তাড়াতাড়ি যে সেমিস্টার থেকে পার, শুরু করে দেও।
১০. ভাইয়া, ডুয়েটে পড়তে কি অনেক খরচ লাগে?
উ: না,সেমিস্টারে সর্বোচ্চ ২০০০-২৫০০ টাকা।
মহরম
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিব্দ্যালয়,গাজীপুর।
♠
16/01/2022
Congratulations Friend 😘😘
উপ সহকারী প্রকৌশলী ( পিডিবি) সদ্য নিয়োগপ্রাপ্ত
আল্লাহ কাউকেই হতাশ করেন নাহ, মেধা,পরিশ্রম আর স্রষ্টার প্রতি বিশ্বাস সফলতা বয়ে নিয়ে আসার প্রধান নিয়ামক 😍
Ex Swedishian - Mechanical - 48 Batch
03/01/2022
আপনি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হতে ইচ্ছুক। কিন্তু ২০২১-২০২২ ভর্তি নীতিমালা দেখে আপনার কনফিউজ হওয়াটা স্বাভাবিক। ভর্তি নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
চলুন আপনাকে সহজে বুঝানো যাক প্রথম থেকে আপনার কি কি করণীয়ঃ
এসএসসি তে আপনার বিভাগ/গ্রুপ যদি (সায়েন্স) হয় অথবা ভোকেশনাল থেকে হন তাহলে আপনার জন্য ভর্তি নীতিমালা খুবই সহজ।
এসএসসিতে আপনার জিপিএ
ছাত্রদের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ঃ৫০ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ৩ঃ০০ পয়েন্ট হতে হবে।
ছাত্রীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ঃ০০ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ৩ঃ০০ পয়েন্ট হতে হবে।
তাহলে আপনি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আপনাদের (সায়েন্স) কোন পরীক্ষা দিতে হবে নাহ।
কিন্তু এসএসসি তে আপনার বিভাগ/গ্রুপ যদি আর্টস ( মানবিক / কলা ), কমার্স ( ব্যবসায় শিক্ষা ), উন্মুক্ত হয় তাহলে আপনাকে উচ্চতর গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার জন্য সিলেবাস দেয়া হয়েছে। সেই সিলেবাস এর আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেবাস ফাইলঃ http://rb.gy/wbz60o
গণিত বিষয়ে ৫০ নাম্বার এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে ৫০ নাম্বার সর্বমোট ১০০ নাম্বারের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে।
পরীক্ষার সময় ১ঃ০০ ঘন্টা
গণিত এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে (৫০+৫০)=১০০ নাম্বারের মধ্যে (২০+২০)= ৪০ নাম্বার পেয়ে উর্ত্তিণ হতে হবে।
আশা করি বুঝেছেন যাবতীয় বিষয়।
এবার আসুন পরীক্ষার দেয়ার আগে আপনার করণীয়ঃ
অনলাইনে রেজিস্ট্রেশনঃ ০৩/০১/২০২২ হতে ২৭/০১/২০২২ পর্যন্ত
রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- টাকা
ফি জমাঃ সোনালী পেমেন্ট গেটওয়ে
পরীক্ষা গ্রহণঃ ০৪/০২/২০২২
ফলাফল প্রকাশ সম্ভাব্যঃ ০৮/০২/২০২২
আশা করি এক পোস্টে মাধ্যমে যাবতীয় বিষয় বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে ম্যাসেজ করুন।
ধন্যবাদ
বিঃদ্রঃ
বেসকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে নূন্যতম জিপিএ ২ঃ০০ পয়েন্ট।
(এসএসসি ভোকেশনাল হতে পাসকৃত'রা পরীক্ষা দিতে হবে নাহ, সরাসরি আবেদন করতে পারবেন)
Bangladesh Sweden Polytechnic Institute ✍️
03/01/2022
আপনি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হতে ইচ্ছুক। কিন্তু ২০২১-২০২২ ভর্তি নীতিমালা দেখে আপনার কনফিউজ হওয়াটা স্বাভাবিক। ভর্তি নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
চলুন আপনাকে সহজে বুঝানো যাক প্রথম থেকে আপনার কি কি করণীয়
এসএসসি তে আপনার বিভাগ/গ্রুপ যদি (সায়েন্স) হয় অথবা ভোকেশনাল থেকে হন তাহলে আপনার জন্য ভর্তি নীতিমালা খুবই সহজ।
এসএসসিতে আপনার জিপিএ
ছাত্রদের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ঃ৫০ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ৩ঃ০০ পয়েন্ট হতে হবে।
ছাত্রীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ঃ০০ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ৩ঃ০০ পয়েন্ট হতে হবে।
তাহলে আপনি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আপনাদের (সায়েন্স) কোন পরীক্ষা দিতে হবে নাহ।
কিন্তু এসএসসি তে আপনার বিভাগ/গ্রুপ যদি আর্টস ( মানবিক / কলা ), কমার্স ( ব্যবসায় শিক্ষা ), উন্মুক্ত হয় তাহলে আপনাকে উচ্চতর গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার জন্য সিলেবাস দেয়া হয়েছে। সেই সিলেবাস এর আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেবাস ফাইলঃ http://rb.gy/wbz60o
গণিত বিষয়ে ৫০ নাম্বার এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে ৫০ নাম্বার সর্বমোট ১০০ নাম্বারের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে।
পরীক্ষার সময় ১ঃ০০ ঘন্টা
গণিত এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে (৫০+৫০)=১০০ নাম্বারের মধ্যে (২০+২০)= ৪০ নাম্বার পেয়ে উর্ত্তিণ হতে হবে।
আশা করি বুঝেছেন যাবতীয় বিষয়।
এবার আসুন পরীক্ষার দেয়ার আগে আপনার করণীয়ঃ
অনলাইনে রেজিস্ট্রেশনঃ ০৩/০১/২০২২ হতে ২৭/০১/২০২২ পর্যন্ত
রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- টাকা
ফি জমাঃ সোনালী পেমেন্ট গেটওয়ে
পরীক্ষা গ্রহণঃ ০৪/০২/২০২২
ফলাফল প্রকাশ সম্ভাব্যঃ ০৮/০২/২০২২
আশা করি এক পোস্টে মাধ্যমে যাবতীয় বিষয় বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে ম্যাসেজ করুন।
ধন্যবাদ
বিঃদ্রঃ
বেসকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে নূন্যতম জিপিএ ২ঃ০০ পয়েন্ট।
(এসএসসি ভোকেশনাল হতে পাসকৃত'রা পরীক্ষা দিতে হবে নাহ, সরাসরি আবেদন করতে পারবেন)
Bangladesh Sweden Polytechnic Institute ✍️
আমার প্রাণপ্রিয় সুইডিশ
-আরফান মুন্না
সুইডিশ এমন একটি প্রতিষ্ঠান
যার হয়না তুলনা,
আমার এ জীবনে আমি
সুইডিশকে ভুলবো না!!
সুইডিশ তোমার কাছে এসেছি
ঠায় পেয়েছি চরনে,
তাইতো আজও ধারন করে
আছি আমার স্মরনে!!
ফাস্ট ইয়ার টু ফোর্থ ইয়ার
করছি অনেক কিছু,
তুমি আমায় কখনো করিওনা
তোমার কাছে নিচু!!
ট্রেডিশনটা শিখিয়েছে অনেককিছু
নিয়ম মানতে হয় কীভাবে,
সেটা আমার কাজে আসবে অনেক
জীবনে চলতে হয় যেভাবে!!
স্যারদের আদরমাখা শাসন ছিল
আরো ছিল ভালোবাসা,
স্যারদের কারনেই আজ আমাদের
তাদের এত কাছে আসা!!
ক্লাসরুমগুলো ছিল প্রিয় স্থান
দিতাম অনেক ফাকি,
তাইতো আজও স্যারের খাতায়
অনেক এটেন্ডেন্স বাকি!!
কলেজ বাঙ্ক দিয়েছি অনেক
পরীক্ষায় করেছি ফেল,
প্র্যাক্টিক্যাল নাম্বার দেওয়ার জন্য
স্যারদের মেরেছি তেল!!
হোস্টেল ছিল আড্ডাময় স্থান
স্মৃতি হয়ে থাকবে আজীবন,
স্মৃতি যেন ভূলে না কখনো
আমার এ মন!!
রেসাল্ট ভাল ছিল
তাই প্যারা ছিল কম,
পরীক্ষার হলে স্যারেরা ছিল
এক একটা যম!!
যমের দোয়ার থেকে বেরিয়ে আসার
থাকতো না কোন উপায়,
তাইতো আমি পরীক্ষার হলে
বসে থাকতাম হুদাই!!
রাতের ক্যাম্পাস নির্জন সব
গাইতাম খুলে গলা,
সাথে থাকতো হারামিগুলা
করতাম কান ঝালাপালা!!
খেলার মাঠে খেলতাম অনেক
দুষ্টামিই ছিল বেশী,
খেলার মাঠের সাথীগুলোকে
বড্ড বেশী ভালোবাসি!!
সুইডিশ আমায় শিখিয়েছে
দিতে হয় কিভাবে নেতৃত্ব,
শিখিয়েছে আরো কিভাবে
বাড়াতে হয় বন্ধনের ভাতৃত্ব!!
কথায় কথায় স্যারদেরকে
দিয়েছে অনেকে কষ্ট,
তাইতো আজ তারাই
হয়েছে পথভ্রষ্ট!!
স্যারেরা হল পিতৃসমতুল্য
মেমরা হলেন মা,
তাইতো আজ সবার কাছে
চাইছি আমি ক্ষমা!!
যেখানে যাবো তোমার কথা
থাকবে মনে জানি,
তাইতো আমি তোমার কাছে
হয়ে থাকবো ঋনী!!
আমার জীবনে তোমায় যেন
কখনো না ভূলি,
তাইতো আমি তোমার কথা
সবার কাছেই বলি!!
শুধু ক্যাম্পাস নয়
মিস করব সুইডিশের পরিবেশ,
এটাই ছিল আমার লেখা
করতে চায় এখানেই শেষ!!
ডুয়েট এডমিশন রেজাল্ট প্রকাশ হয়েছে , চারদিকে শুভেচ্ছা-অভিনন্দন আর মিষ্টির সুভাস। ভাবছি.... ভিন্নভাবে কিছু করা যায় না ?!
নতুন জায়গা, নতুন পরিবেশে কিরকম হবে অভ্যাস, সেই অভ্যাস'কে কিভাবে করতে দাস। চ্যালেঞ্জ মোকাবেলা এবং সফলতা। সুযোগ, সুবিধায় প্রতিভার প্রতিফলন।
এসব বিষয়ে নিয়ে অভিনন্দন হিসেবে নবীনদের জন্য ৩ টি অবশ্য পাঠ্য বই পাঠের পরামর্শ।
( বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য ৩ টি গুরুত্বপূর্ণ বই)
১. দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল
লেখক : স্টিফেন আর. কোভে
অভ্যাস হলো এমন কিছু কাজ যা আমরা অবচেতন মনে সবসময় করি। অভ্যাসই আমাদের ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। আপনার অভ্যাসগুলোই নির্ধারণ করে কেমন হবে আপনার ভবিষ্যৎ। আমরা প্রত্যেকেই নিজের অজান্তে প্রতিনিয়ত এমন কিছু করি যা অন্যদের কাছে ইতিবাচক নাও হতে পারে। এর প্রভাব এসে পড়ে আমাদের ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক জীবনে। তাই নিজের মাঝে এমন কিছু অভ্যাস গড়ে তোলা উচিত, যা অন্যদের কাছে নিজেকে আদর্শ হিসেবে প্রকাশ করে।
স্টিফেন আর কোভির লেখা ‘দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল’ এমন একটি বই যা আপনার ইতিবাচক কিংবা নেতিবাচক অভ্যাসগুলো আপনার সামনে তুলে ধরে, প্রতিটি কাজে ইতিবাচক অভ্যাস আনয়নের মাধ্যমে জীবন বদলে দিতে সক্ষম।
২. দ্য মিরাকল মর্নিং
লেখক : হ্যাল এলরড
যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা সম্পর্ককেন্দ্রিক- একটি জিনিস বারবার প্রমাণিত হয়েছে, The Miracle Morning যে কাউকে অবতিক্রম্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শক্তিমান করে তুলবে, যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিরাট সফলতা এনে দেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। আর প্রায়ই এসব ঘটবে খুব সংক্ষিপ্ত সময়ে।
যাদের জীবনের চাওয়া-পাওয়া বড়, তাদের জন্য The Miracle Morning একটি পরিপূর্ণ Game Changer যা আপনাকে অধরা পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত সফলতা অতীতের সব অর্জনকে ছাড়িয়ে যাবে।
৩. দ্য কম্পাউন্ড এফেক্ট
লেখক : ড্যারেন হার্ডি
অনেক বছরের প্রমাণিত ও হিতকর অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এই শক্তিশালী ও বাস্তবধর্মী বইটি দেখাবে, চারপাশের সুযোগগুলো সর্বোচ্চ পরিমাণে বাড়াতে কিভাবে আপনি আপনার বিশেষ প্রতিভাকে কাজে লাগাবেন। কখনও যা সম্ভব বলে ভাবেননি সেই রকম সাফল্য অর্জনের জন্য ‘দ্য কম্পাউন্ড এফেক্ট’ হচ্ছে এক সোনার খনি!
Saimon Mahmud Shaoun
DUET
CE - 17
Ultimate
14/08/2021
লেদ মেশিন
ক্লাসঃপার্ট-০১
মেশিন শপ প্রাকটিস।
Lathe Machine।। Part-01।।Machine Shop practice -01।। #polytechnic #,#Diploma#,#Mechanical# Mechanical Engineering, Diploma In Mechanical engineering, Polytechnic Student, Job Preparetion.
কন্সট্রাকশন বিভাগের ৪৩ তম ব্যাচের মোহাম্মদ মহিউদ্দিন রুবেল এর বাবা আজ (১৮/০২/২০২০) রাত ১ঃ০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), উনার রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করছি।
আজ বাদ জোহর ১ঃ৪০মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
13/05/2018
Diploma Admission এর বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্যে visit করুন:
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangamati
4533