20/02/2026
২১ শে ফেব্রুয়ারী - মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহীদদের অমর আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়।
CSE Computer Club, RMSTU এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
11/02/2026
খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (২য় ব্যাচ) নিপ্পন দাদা ৪৬তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে (Education Cadre) সুপারিশপ্রাপ্ত হয়েছেন! 🎉👨🏫
CSE Computer Club এর পক্ষ থেকে নিপ্পন দাদাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! 🌟
আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করছি।
আবারও অভিনন্দন দাদা!
30/12/2025
গভীর শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে সিএসই কম্পিউটার ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
একজন আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতি এবং দেশের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে দেশ এক কিংবদন্তি নেতাকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।