Thega Andarmanik High School

Thega Andarmanik  High School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thega Andarmanik High School, School, Andarmanik, .

Photos from Thega Andarmanik  High School's post 26/03/2024

গত বছর এই দিনে....

Photos from Thega Andarmanik  High School's post 05/01/2024

হাতি হাতি পা পা করে পাঁচ বছরে পা দিলো ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়। এগিয়ে যাক প্রাণের এই বিদ্যাপীঠ।এ পাঁচ বছরের দৃশ্যমান কিছু স্মৃতি।

Photos from Thega Andarmanik  High School's post 18/11/2023

ঠেগা তুজিমপুর শাখা বনবিহারে ছাত্র-ছাত্রীদের নিয়ে একদিনের কায়িক শ্রম......

14/11/2023
11/11/2023

শিক্ষাই জাতির মেরুদণ্ড

যারা বিদ্যালয়টির শুরু থেকে কায়িক, মানসিক, আর্থিক ও সুপরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ কিছু আবেদন পেশ করলাম।আপনারা জেনে খুশি হবেন যে আগামী ২০২৪ খ্রীঃ থেকে ৯ম এবং পর্যাক্রমে ১০ম শ্রেণী চালু করতে যাচ্ছি। তাই অত্র এলাকাবাসীর নিকট সর্বাত্বক সহযোগীতার জোড়ালো আবেদন জানাচ্ছি তার পাশাপাশি যাদের অবদান অনস্বীকার্য ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় , উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় , ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়, জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাদের আগামীতে আমাদের প্রতি সর্বাত্বক সহযোগিতার সদয় আবেদন জানাচ্ছি। এছাড়াও যারা দেশে এবং বিদেশে শিক্ষানুরাগী, মানবকল্যাণে নিবেদিত প্রাণ ও সুহৃদয় ব্যক্তি আছেন যারা মানব কল্যাণে বিশেষ অবদান রাখতে ইচ্ছুক তাদের প্রতি বিনম্র শ্রদ্ধার সহিত আবেদন জানাচ্ছি পিছিয়ে পড়া,অনগ্রসর প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা খেটে খাওয়া মানুষের চাঁদায় চড়াই-উতরাই অবস্থায় চলা এ প্রাণের বিদ্যাপীঠ "ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের"পাশে থেকে কচি-কোমলমিত ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এগিয়ে আসুন। সহযোগিতা করার জন্য আমাদের রয়েছে বিদ্যালয়ের নামে ব্যাংক একাউন্ট সোনালী ব্যাংক বরকল শাখা যার Ac no- 5404902000451এবং বিকাশ একাউন্ট - 01878396006 .
যোগাযোগঃ
রাসেল চাকমা
প্রধান শিক্ষক
ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়
মোবাইলঃ +8801535721545
মোবাইলঃ +918132999165, +919863079689
হোয়াটসঅ্যাপঃ +8801857937153

Photos from Thega Andarmanik  High School's post 10/11/2023

আজ ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টি.আর)কর্মসূচীর আওতায় "ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের " বেঞ্চ, চেয়ার-টেবিল ও শিক্ষাউপকরণ এবং সুপেয় পানি ও সোলার স্থাপন প্রকল্পের মালামাল পৌছেছে। এ দুটি প্রকল্পের মাধ্যমে শত সহস্র শিক্ষার্থী শিক্ষিত হয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠার সুযোগ পাবে। তাই ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মঞ্জুরুল হাফিজ মহোদয়, রাঙ্গামাটি জেলার মহামান্য জেলা প্রশাসক জনাব মোশাররফ হোসেন খান মহোদয়, বরকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হাসান মহোদয় সর্বোপরি ৩ নং আইমাছড়া ইউনিয়নের সুযোগ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সুবিমল চাকমা মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

06/11/2023

২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের জন্য সু -খবর সু-খবর সু-খবর

27/10/2023

ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের জন্য সু-খবর গতকাল রাঙ্গামাটি জেলার মহামান্য জেলা প্রশাসক জনাব "মোশাররফ হোসেন খান" মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের বিদ্যালয়ে আমন্ত্রণ করতে গিয়ে অনেক্ষণ আলোচনা হয়।আলোচনায় স্যার আমাদের কাছ থেকে রাঙ্গামাটি -আন্দারমানিক যাওয়া ও নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে যথাযথ বিশ্লষণের মাধ্যমে আশ্বস্ত করি। তিনি এমপিও ভুক্তির আগ পর্যন্ত সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি এ ও বলেন যে তোমাদের স্কুলটা হবেই, শুধু আপনাদের অফিসিয়াল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখেন স্থাপনা -থেকে এমপিও এর আওতায় আনতে যখন যা প্রয়োজন আমি আছি। তাই যারা এ বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমার আকুল আবেদন আমাদের পাশে একটু দাঁড়ান, বিভিন্ন প্রতিভার অধিকারী পিছিয়ে পড়া কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের মেধা, প্রতিভা বিকশিত করতে এগিয়ে আসুন। দেখবেন কোন একসময়ে জাতির উজ্জ্বল নক্ষত্র হয়ে কেউ না কেউ জ্বলে উঠবে।
ধন্যবাদ

27/10/2023

ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু কথা-
সম্মানিত সুধীমন্ডলী ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শুরু আজ থেকে অনেক বছর আগে হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কয়েকবার ব্যর্থ হয়েছি।তাই সেই ব্যর্থতার বীজকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে পুনরায় ২০২০ সালে চালু করি। ২০২০ সাল থেকে আমাদের যা অর্জন সেগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম।কোনকিছু সংযোজন বিয়োজন প্রয়োজন হলে আমার সাথে "Individually share " করার অনুরোধ রইল -
২০২০ সালে আমাদের ছাত্র-ছাত্রী সংখ্যা ৬ষ্ঠ শ্রেণীতে ৬২ জন, ৭ম তে ৫ জন ভর্তি হয়।দুর্ভাগবশত কোভিড -১৯ কবলে পরে ২০২১ সালে ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণীতে ৩৪ জন ও ৭ম থেকে ৮ ম তে ২ জন উত্তীর্ণ হয়েছে। ২০২১ সালে ৬ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি ২৯ জন।২০২১ সালে মোট ছাত্র-ছাত্রী হয় ৬৫ জন।কোভিড-১৯ গ্যাস তাও থামেনি। ২০২২ সালে ৬ষ্ঠ থেকে ৭ম এ ২৬ জন,৭ম থেকে ৮ম এ ৩৪ জন উত্তীর্ণ ও নতুন ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ৩৮ জন।২০২২সালে মোট ছাত্র-ছাত্রী ৯৮ জন। ২০২৩ সালে ৬ষ্ঠ থেকে ৭ম এ ৩৬ জন, ৭ম থেকে ৮ম এ ২২ নতুন ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ৩৫ জন।২০২৩ সালে মোট ছাত্র-ছাত্রী ৯৩ জন।এ হল ছাত্র ছাত্রীদের সংক্ষিপ্ত জরিপ।

২০২২ সালে বিদ্যালয়ের নামে যৌথ স্বাক্ষরে
সংরক্ষিত তহবিল ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও সাধারণ তহবিলে ২০,০০০/- টাকা জমা পূর্বক (২০১৮ সালের শিক্ষা নীতিমালা অনুযায়ী) ব্যাংকিং কার্যক্রম শুরু। যথাসম্ভব ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ২০২২ সালের নীতিমালা অনুযায়ী ২০২৩ সালে নবায়ন ও নাম পরিবর্তন করে "ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের" নামে সংরক্ষিত তহবিলে ৩,০০,০০০/-( তিন লক্ষ) ও সাধারণ তহবিলে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার নতুন তহবিল করা হয়। ব্যাংকিং লেনদেন যথাযথভাবে যৌথ স্বাক্ষরে চলমান রয়েছে। যার "Acc.no- 5404902000451* সোনালী ব্যাংক বরকল শাখা, বরকল, রাঙ্গামাটি। বিদেশী সংস্থা বা ব্যক্তি যারা শিক্ষার জন্য অনুদান বা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের জন্য বিকাশ নাম্বার - 01878396006 যা ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি কর্তৃক নির্ধারণকৃত ব্যক্তির (সুরথ চাকমা) মাধ্যমে উত্তোলন ও উপরোক্ত ব্যাংক একাউন্ট নাম্বারে জমা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

ভূমি রেজিস্ট্রিকরণঃ ভূমি রেজিঃ'র কাজ যদিও ২০২০ সালে শুরু হয় দুর্ভাগ্যবশত কোভিড-১৯ এর কারণে তা যথাসময়ে সম্ভব হয়নি ২০২২ সালে ঠেগা আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে ভূমি রেজিস্ট্রিকরণ সম্পন্ন হয়। বিদ্যালয়ের নামে ভূমি দান কবলা দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সমাজ সেবক বাবু " রাজেস চাকমা " হেডম্যান ১৭৫নং করল্যাছড়ি মৌজা (চলতি দায়িত্ব)।

২০২২ সালে ভূমি রেজিঃ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ে স্থাপনা অনুমোদনের জন্য কাজ শুরু করি আবেদন করাও হয়েছিল, তখন স্থাপনা অনুমোদন, পাঠদান অনুমোদন, একাডেমিক স্বীকৃতি ও এমপিও ভুক্তির যাবতীয় দাপ্তরিক কাজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল। কিন্তু দুর্ভাগ্যের কারণে এ কাজগুলো শিক্ষা বোর্ডে হস্তান্তর করায় আমাদের নতুন করে বোর্ডে আবেদন করা হয়। যার ফলশ্রুতিতে ২রা সেপ্টেম্বর ২০২৩ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় বিদ্যালয় পরিদর্শক জনাব ড. বিপ্লব গাঙ্গুলি মহোদয়ের মাধ্যমে আমাদের বিদ্যালয় পরিদর্শন হয়। একই সঙ্গে পাঠদানের অনুমতি পাওয়ার জন্য ও আবেদন করা হয়। স্থাপনা ও পাঠদান অনুমোদনের কাজ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তার পাশাপাশি BIINএর অন্তর্ভুক্ত হয়েছি।Website open বাস্তবায়নাধীন রয়েছে। বিদ্যালয়ের আপডেট খবর পেতে পেইজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

26/10/2023

২০২১ সালের ৬/৭ ডিসেম্বর যখন ইউএনও স্যার প্রথম ঠেগা আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পদার্পন করে।

26/10/2023

সুবর্ণভুমি ফাউন্ডেশন ঢাকা কর্তৃক ১০০ টি বই ঠেগা আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য প্রদান করায় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মানবাশীষ স্যার ও শ্রদ্ধাবড় সোহাগ দা কে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এতগুলো বইয়ের মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীরা জ্ঞান বিকাশের সুযোগ পাবে।

Want your school to be the top-listed School/college?

Website