পারমী বৌদ্ধ বিহার

পারমী বৌদ্ধ বিহার

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পারমী বৌদ্ধ বিহার, Religious school, Paromi Bihar, Tribal Adam, Rangamati Sadar, Rangamati.

11/01/2026

নমো ত্রিরত্নায়

পার্বত্য চট্টগ্রামে আশ্রম ভিত্তিক শিক্ষা জাগরণের আলোকবর্তিকা, বহু জনহিতকর প্রতিষ্ঠানের জনক, একুশে পদকপ্রাপ্ত, শাসনশোভন, জ্ঞানভানক, সদ্ধর্মাদিত্য, অগ্রমহাপন্ডিত শ্রদ্ধেয় ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের মহাপ্রয়াণোত্তর অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় পূণ্যদান ও শ্রদ্ধাঞ্জলি।

তারিখ: ১২ জানুয়ারি ২০২৫খ্রি. সোমবার
স্থান: মোনঘর কমপ্লেক্স, রাঙ্গাপানি, রাঙ্গামাটি।

নিবেদনে: ট্রাইবেল আদাম এর দায়ক দায়িকাবৃন্দ।

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 10/01/2026

আজ পারমী বৌদ্ধ বিহারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুপতি চাকমার ৬ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ভিক্ষু সংঘকে পিন্ডদান ও আনন্দ সহকারে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়েছে।

সুপতি চাকমা যেন শীল, প্রজ্ঞা ও মৈত্রীর পথে বড় হয়ে ওঠে এবং তার আগামী দিনগুলো সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক। তথাগত সম্যক সম্বুদ্ধের আশীর্বাদ সর্বদা তার ওপর বর্ষিত হোক।

সকলের কাছে সুপতির মঙ্গল কামনায় আশীর্বাদ ও প্রার্থনা প্রত্যাশা করছি।

ভবতু সব্ব মঙ্গলং। (সকল প্রাণীর মঙ্গল হোক।)

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 09/01/2026

পারমী বৌদ্ধ বিহার এর শ্রদ্ধাবতী উপাসিকা Miki Chakma (আইয়াকো মা) পরিবারের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ ২০২৬ বরণ করে নেওয়া হলো মহতী পুণ্যকর্মের মাধ্যমে। পরিবারের সকলের হিতসুখ, শান্তি ও মঙ্গল কামনায় মহান ভিক্ষুসংঘকে পিণ্ডদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ সদ্ধর্মীয় দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই পূণ্যের প্রভাবে—
⭐ সকলের আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা লাভ হোক।
⭐ অর্জিত পুণ্যরাশি নির্বাণ লাভের হেতু হোক।
⭐ জগতের সকল প্রাণী সুখী হোক।

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 28/11/2025

পারমী বৌদ্ধ বিহারের অত্যন্ত শ্রদ্ধাবান উপাসক এবং ৩ নং সাপছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রয়াত মৃণাল কান্তি চাকমা’র পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনায় সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত মহতী পূণ্যানুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে সম্পন্ন হয় নানাবিধ দানকার্য। বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, আকাশ প্রদীপ ও হাজার প্রদীপ দান, কল্পতরু দান এবং বিহার ও প্যাগোডার উন্নয়নকল্পে ও ভিক্ষু সংঘের চিকিৎসার জন্য অর্থদানসহ পিন্ডুদানের মাধ্যমে প্রয়াত জ্ঞাতির উদ্দেশ্যে পূণ্য দানের মাধ্যমে জ্ঞাতীধর্ম পালন করা হয়।

আজকের এই সকল পুণ্যকর্মে অর্জিত সবটুকু পুণ্যরাশির প্রভাবে প্রয়াত মৃণাল কান্তি চাকমা সুগতি লাভ করুক এবং এই পুণ্য সকলের নির্বাণ লাভের হেতু হোক।

জগতের সকল প্রাণী সুখী হোক। ভবতু সবব মঙ্গলং। 🙏☸️

📍 স্থান: পশ্চিম ট্রাইবেল আদাম, বনরূপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
📅 তারিখ: ২৮ নভেম্বর ২০২৫ খ্রি., রোজ শুক্রবার।
🙏 আয়োজনে: প্রয়াতের পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও এলাকাবাসী বৃন্দ।

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 21/11/2025

পারমী বৌদ্ধ বিহার এর শ্রদ্ধাবান উপাসক, ৩ নং সাপছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি চাকমা আজ পরলোকগমন করেছেন।

আজ পশ্চিম ট্রাইবেল আদামে নিজ বাড়িতে তার পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনায় অনিত্য সভা ও নানাবিধ দানের মাধ্যমে পূণ্যদান করা হয়েছে।

আমরা তার পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনা করছি।

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 21/11/2025

আজ ভোরে পশ্চিম ট্রাইবেল আদাম নিবাসী শ্রদ্ধাবতী উপাসিকা উত্তম মা তাঁর নাতি আশভিক চাকমা (লিও)-র জন্মদিনকে পুণ্যময় করে তুলছেন।

মহান ভিক্ষুসংঘকে পিণ্ডুদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ থাইল্যান্ড থেকে আনা সাবান ও পাখা দান করেছেন।

এই মহৎ দানের প্রভাবে— নীরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুক। সকলের নির্বাণ লাভের হেতু হোক।

সাব্বে সত্তা সুখিতা হোন্তু,
জগতের সকল প্রাণী সুখী হোক। 🕊️🙏✨

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 18/11/2025

পূর্ব ট্রাইবেল আদাম নিবাসী, পারমী বৌদ্ধ বিহারের বিশিষ্ট শ্রদ্ধাবান উপাসক প্রয়াত সুদত্ত চাকমার পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনায় নানাবিধ দানানুষ্ঠানের মাধ্যমে তার সপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই পূণ্যসহ সকল সঞ্চিত পূণ্যের প্রভাবে স্বর্গীয় জ্ঞাতি সুখ সদ্গতি লাভ করুক এবং অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক।

জগতের সকল প্রাণী সুখী হোক।

তারিখ: ১৮/১১/২০২৫ খ্রি.

09/10/2025

🙏 আগামীকাল পারমী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে ২২তম শুভ দানোত্তম কঠিন চীবর দান।
পুণ্যের এই মহোৎসবে সবাইকে আন্তরিক আমন্ত্রণ। 🌼

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 08/10/2025

পাত্তুরুতুরু 🙏 স্বাগতম

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 06/10/2025

🌕 শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ২০২৫ 🕊️

আজ পারমী বৌদ্ধ বিহারে মহান ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপনী তথা শুভ প্রবারণা পূর্ণিমা সফলভাবে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মেশ্বর থের মহোদয়।

এ ছাড়াও পারমী বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকাবৃন্দের উপস্থিতিতে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টউপকরণ দান, প্রদীপ দান, পিণ্ডদানসহ নানাবিধ পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়।

📿 প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধম্ম স্কুলের বন্দনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ভদন্ত ধর্মেশ্বর থের মহোদয়ের সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকল অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা।
সকল প্রাণী সুখী হউক, শান্তিতে থাকুক। 🕊️

#শুভ_প্রবারণা_পূর্ণিমা #পারমী_বৌদ্ধ_বিহার

Photos from পারমী বৌদ্ধ বিহার's post 06/10/2025

ধম্ম স্কুলের বন্দনা প্রতিযোগিতা ২০২৫ খ্রি.
আয়োজনে: পারমী বৌদ্ধ বিহার
সৌজন্যে: ভদন্ত ধর্মেশ্বর থের (ধর্মীয় সম্পাদক - পাভিসবা)

ক- বিভাগ
১ম স্থান : শাক্য বোধি চাকমা (২য় শ্রেণী)
২য় স্থান : নীতিকা চাকমা (২য় শ্রেণী)
৩য় স্থান : অন্তনা চাকমা (১ম শ্রেণী)

খ- বিভাগ
১ম স্থান: অহনা বড়ুয়া (৩য় শ্রেণী)
২য় স্থান: শিষ্ঠা চাকমা (৩য় শ্রেণী)
৩য়- চেতনা চাকমা (৫ম শ্রেণী)

গ- বিভাগ
১ম- আইয়াকো চাকমা (৬ষ্ঠ শ্রেণী)
২য়- মন্ট্রাকো চাকমা (৭ম শ্রেণী)
৩য়- জিনাকো চাকমা (৭ম শ্রেণী)

ঘ- বিভাগ
১ম- সুকীর্তি চাকমা (১০ শ্রেণী)

অভিনন্দন সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 🎊
তোমাদের এই সাফল্য হোক ধম্মপথে অগ্রগতির প্রেরণা 💫

05/10/2025

🕊️ শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ২০২৫ 🕯️

আগামীকাল ০৬ অক্টোবর ২০২৫ খ্রি. (২৫৬৯ বুদ্ধাব্দ) রোজ সোমবার, পারমী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহান ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপনী তথা শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন।

এই পুণ্য উপলক্ষে থাকবে —
🌸 বুদ্ধপূজা
🪔 পঞ্চশীল গ্রহণ
🙏 বুদ্ধমূর্তিদান ও সংঘদান
💐 অষ্টউপকরণ দান
🔥 হাজার প্রদীপ দান
🍚 পিণ্ডদানসহ নানা পুণ্যকর্ম

🧘‍♀️ আপনিও উপস্থিত থেকে এই মহাপুণ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং অশেষ পূণ্যভাগী হোন।

স্থান: পারমী বৌদ্ধ বিহার
তারিখ: ০৬ অক্টোবর ২০২৫, সোমবার

সবান্ধবে আমন্ত্রণ। 🌼

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Paromi Bihar, Tribal Adam, Rangamati Sadar
Rangamati
4500