Students of Nursing Institute , Rangamati

Students of Nursing Institute , Rangamati

Share

রাঙ্গামাটি সরকারি নার্সিং ইনস্টিটিউট!

Photos from Students of Nursing Institute , Rangamati's post 17/08/2026

Food Fair -2026
Organized by Diploma in Nursing Science and Midwifery
Second year ( Session : 2023-2024 )

Date : 15-08-2026

Photos from Students of Nursing Institute , Rangamati's post 18/07/2026

আলহামদুলিল্লাহ!
মানুষ মানুষের জন্য-এই বিশ্বাসকে ধারণ করে অতীতের ধারাবাহিকতায় নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি পরিবারের উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিচালিত ফান্ডরেইজিং কার্যক্রম, ত্রান সামগ্রী ক্রয় এবং প্যাকেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে

আপনাদের সহযোগিতা ও ভালোবাসার ফলেই মোট ১১৫টি পরিবারের হাতে পৌঁছে দেয়া হয়েছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা।

প্রতিটি পরিবারের জন্য থাকছে—

✅ চাল – ৩ কেজি

✅ ডাল – ১ কেজি

✅ আলু – ২ কেজি

✅ তেল – ½ কেজি

✅ বিশুদ্ধ পানি – ২ লিটার

✅ স্যানিটারি প্যাড – ১ প্যাকেট (৮টি)

✅ চিড়া – ১ কেজি

✅ বিস্কুট – ২৫০ গ্রাম

✅ মোমবাতি – ১ প্যাকেট

✅ নাপা – ১ পাতা

✅ মেট্রো – ১ পাতা

✅ ORS – ৪টি

📊 আর্থিক হিসাব:

মোট সংগ্রহ: ৯৩,১৪৬ টাকা

মোট ব্যয়: ৮২,৩৪৫ টাকা

অবশিষ্ট: ১০,৮০১ টাকা

নৌকা ভাড়া: ১০,৫০০ টাকা

আপনাদের আন্তরিক সহযোগিতা, বিশ্বাস ও দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ।
আর্তের সেবায় আমরা একটি পরিবার।

আয়োজনে: নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি।

Photos from Students of Nursing Institute , Rangamati's post 17/07/2026

আলহামদুলিল্লাহ!💜
রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ করে Shoaib Hossain Sourov Nayan Hossen Md Rayhan Sekdar Md Mehedi Hassan DurJoy Das Jenan Chakma Md Shahin Miah সহ আরো বেশ কয়েকজন, এই পুলাপানগুলার প্রশংসা না করে আমি থাকতে পারলাম না।

তোরা আবারও প্রমাণ করে দিলি,
নার্সিং শুধু একটা পেশা নয়,এটা মানবতার সবচেয়ে সুন্দর পরিচয়।
হাসপাতালের চার দেয়ালের বাইরেও একজন নার্সের দায়িত্ব থাকে,মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর,আর তোরা সেটাই করে দেখাচ্ছিস।

নিজেদের উদ্যোগে ফান্ড সংগ্রহ,দিন-রাত পরিশ্রম করে ত্রাণসামগ্রী প্রস্তুত,তারপর জীবনের ঝুঁকি নিয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সাহস...এসব সত্যিই প্রশংসার যোগ্য।

একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তোদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।
এই মানবিক চেতনা যেন কখনো হারিয়ে না ফেলিস।
মানুষের মুখের হাসি অসহায়ের দোয়া আর কৃতজ্ঞতাই একজন নার্সের সবচেয়ে বড় সম্মান।

মনে রাখিস,
ভালো রেজাল্ট অনেকেই করতে পারে; কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে খুব কম মানুষ...আর তোরা সেই পথেই হাঁটছিস।

এভাবেই এগিয়ে যা।
মানবতার পতাকাটা উঁচু করে ধরে রাখ।
তোদের দেখেই আগামী ব্যাচগুলো অনুপ্রাণিত হবে,সাহস পাবে,আর মানুষের জন্য কাজ করতে শিখবে।

অনেক দোয়া রইল।
আল্লাহ তোদের এই মহৎ উদ্যোগ কবুল করুন,সফর নিরাপদ করুন এবং প্রতিটি ত্রাণসামগ্রী যেন প্রকৃত অসহায় মানুষের হাতেই পৌঁছে যায়।

গর্বিত আমি...কারণ আমিও নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি পরিবারের একজন।💜

মেহেদী মুরাদ
প্রাক্তন শিক্ষার্থী,
নার্সিং ইনস্টিটিউট,রাঙ্গামাটি।
সেশন:২০২০-২০২১

17/07/2026

আলহামদুলিল্লাহ!
মানুষ মানুষের জন্য-এই বিশ্বাসকে ধারণ করে অতীতের ধারাবাহিকতায় নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি পরিবারের উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিচালিত ফান্ডরেইজিং কার্যক্রম, ত্রান সামগ্রী ক্রয় এবং প্যাকেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ আমরা রওনা হচ্ছি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে।
আপনাদের সহযোগিতা ও ভালোবাসার ফলেই মোট ১১৫টি পরিবারের হাতে পৌঁছে যাবে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা।

প্রতিটি পরিবারের জন্য থাকছে—
✅ চাল – ৩ কেজি
✅ ডাল – ১ কেজি
✅ আলু – ২ কেজি
✅ তেল – ½ কেজি
✅ বিশুদ্ধ পানি – ২ লিটার
✅ স্যানিটারি প্যাড – ১ প্যাকেট (৮টি)
✅ চিড়া – ১ কেজি
✅ বিস্কুট – ২৫০ গ্রাম
✅ মোমবাতি – ১ প্যাকেট
✅ নাপা – ১ পাতা
✅ মেট্রো – ১ পাতা
✅ ORS – ৪টি

📊 আর্থিক হিসাব:
মোট সংগ্রহ: ৯৩,১৪৬ টাকা
মোট ব্যয়: ৮২,৩৪৫ টাকা
অবশিষ্ট: ১০,৮০১ টাকা
নৌকা ভাড়া: ১০,৫০০ টাকা

আপনাদের আন্তরিক সহযোগিতা, বিশ্বাস ও দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ।
আমাদের এই মানবিক যাত্রা যেন নিরাপদ ও সফল হয় এবং ত্রাণসামগ্রীগুলো যেন প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে যায়...সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

আর্তের সেবায় আমরা একটি পরিবার।
আয়োজনে: নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি।

Photos from Students of Nursing Institute , Rangamati's post 16/07/2026

আলহামদুলিল্লাহ।
ত্রান সামগ্রী প্যাকেজিং এর কাজ চলমান।

14/07/2026

পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিগত বছরের ন্যায় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এ বছরও একটা উদ্দ্যেগ নেওয়া হয়েছে রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে । আমাদের কিছু টাকা একটা পরিবারের একদিনের খাবার হইতে পারে। একটি ছোট অবদানও কারও জীবনে বড় স্বস্তি বয়ে আনতে পারে।

আপনারা যে যতটুকু পারেন আপনাদের থেকে ফাইনান্সিয়াল হেল্প করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন ।

আমরা কালকের মধ্যেই টাকা তুলে বন্যার্ত পরিবারদের সাহায্য করতে যাব ইনশাআল্লাহ ।

01328714767
bKash/Nagad ( personal )

অনুরোধক্রমে : স্টুডেন্টস অফ রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি ।

Photos from Students of Nursing Institute , Rangamati's post 04/07/2026

পাহাড়ের বুকে, কাপ্তাই লেকের শান্ত নীল জলে আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা আমাদের প্রিয় নার্সিং ইন্সটিটিউট রাঙামাটি। এখানেই স্বপ্ন, পরিশ্রম, শৃঙ্খলা ও সাফল্যের গল্প প্রতিনিয়ত রচিত হয়।
🏆 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬|| ছিল সেই গল্পেরই আরেকটি গর্বের অধ্যায়। খেলাধুলার প্রাণবন্ত পরিবেশ, বন্ধুত্বের বন্ধন, সুস্থ প্রতিযোগিতা ও বিজয়ের আনন্দে মুখর ছিল পুরো আয়োজন।
⚽🏸 শুধু ফুটবল ও ব্যাডমিন্টনই নয়, আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিল হাঁড়ি ভাঙা, চেয়ার প্রতিযোগিতা, মেমোরি গেইমসহ বিভিন্ন মনোমুগ্ধকর ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্ট। শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয়।❣️

🏅 অর্জন:
⚽ ফুটবল 🥇 ১ম স্থান — সেশন ২০২৫–২০২৬
🥈 রানার্স-আপ — সেশন ২০২৩–২০২৪
🥉২য় রানার্স-আপ —সেশন ২০২২-২০২৩

🏸 ব্যাডমিন্টন 🥇 ১ম স্থান — সেশন ২০২৪–২০২৫
🥈 রানার্স-আপ — সেশন ২০২৩–২০২৪
🥉২য় রানার্স-আপ —সেশন ২০২২-২০২৩

🎖️ প্রতিযোগিতা শেষে সম্মানিত ইনচার্জ ম্যাম এবং নার্সিং ইন্সট্রাক্টরবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। তাঁদের আন্তরিক উপস্থিতি ও উৎসাহ শিক্ষার্থীদের অনুপ্রেরণাকে আরও সমৃদ্ধ করেছে।
💙 আন্তরিক অভিনন্দন সকল বিজয়ীকে এবং অসংখ্য ধন্যবাদ সকল অংশগ্রহণকারী, শিক্ষক, আয়োজক ও শুভানুধ্যায়ীদের। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠেছে।
🌿 এগিয়ে যাক নার্সিং ইন্সটিটিউট রাঙামাটি— পাহাড়ের সৌন্দর্য, মানবতার সেবা এবং সাফল্যের দীপ্তি বুকে নিয়ে নতুন নতুন উচ্চতায়। 💙🏆

29/06/2026

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি প্রথম বর্ষের ফাইনাল এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ৭ তারিখ থেকে অনুষ্ঠিত হবে।

10/06/2026

১ম বর্ষ সমাপনী এবং ১ম, ২য় ও ৩য় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত
পুরাতন ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা এবং ১ম, ২য় ও ৩য় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা একসাথেই অনুষ্ঠিত হবে।

এছাড়া, যারা ফলাফল পুনমূল্যায়নের জন্য আবেদন করছেন, তাদের সংশোধিত ফলাফল আগামী ১৮ তারিখের আগেই প্রকাশ করা হবে।

Photos from Students of Nursing Institute , Rangamati's post 17/05/2026

আজকের এই Belt Change Programme শুধু বেল্ট বদলের অনুষ্ঠান নয়, এটা আমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের এক সুন্দর স্বীকৃতি।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রতিটি শিক্ষার্থীর জন্য এই মুহূর্ত অনেক আবেগ, অনেক স্মৃতি আর নতুন দায়িত্বের প্রতীক।
একটা বেল্টের রঙ বদলের সাথে সাথে বদলে যায় আমাদের দায়িত্ব, আত্মবিশ্বাস আর মানুষের সেবায় নিজেকে আরও প্রস্তুত করে তোলার প্রতিজ্ঞা।
ক্লাস, ডিউটি, চাপ, ক্লান্তি—সবকিছুর মাঝেও আমরা শিখছি কীভাবে একজন ভালো নার্স এবং ভালো মানুষ হয়ে উঠতে হয়।
আজকের এই বিশেষ দিনে সকল দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা।
আমাদের সবার পথচলা হোক সফল, সম্মানিত ও মানবতার সেবায় পূর্ণ। ❤️🥼
১৭.০৫.২০২৬🩺

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Medical Road
Rangamati
4500