ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়

ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়

Share

স্থাপিত 1996 খ্রিষ্টাব্দ। ইন নম্বর 107695 ।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 19/02/2026

আজকের সমাবেশ

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 13/02/2026

" আলোকিত মানুষ আলোই ছড়ায় "

নির্বাচনী কাজের দায়িত্বে আসা হলেও গার্ল গাইড ও স্কাউট এর মূল্যবান এই বইগুলি উপহার হিসাবে এনে দেন বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক ও গার্লগাইড লিডার বাসরিকা দেওয়ান ম্যাম। প্রিয় ম্যাডামকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 08/02/2026

🎒✨ শিক্ষার্থীদের হাসিতে ভরে উঠল
ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় ✨🎒

ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীর মাঝে স্কুলের পক্ষ থেকে একটি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
নতুন ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের শিক্ষা জীবনের পথচলাকে আরও উৎসাহিত করবে—এমনটাই আমাদের বিশ্বাস।

📚🎓 শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের স্বপ্নকে শক্তি দেওয়াই আমাদের অঙ্গীকার।

💝💝ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়
😘শিক্ষায় যত্ন, শিক্ষার্থীতে বিশ্বাস 🌱

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 28/01/2026

জাতীয় পর্যায়ে ৩ প্রতিযোগীর পূর্ণিমা চ্যাম্পিয়ন, সূচনা রানার্সআপ।

৫৪তম শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ অ্যাথলেটিক্স বর্শা নিক্ষেপ মধ্যম বালিকা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ণিমা চাকমা। ২০২৫ ও ২০২৬ পর পর ২বার চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। রানার্সআপ হয়েছে সূচনা চাকমা। ৮ম শ্রেণির একই ক্লাসের ২জন ছাত্রী ১টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়। পূর্ণিমা ২০২৫ সালে বর্শা নিক্ষেপ এ চ্যাম্পিয়ন ও ৪০০মিটার দৌড়ে রানার্সআপ হয়। সুবির চাকমা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। পূর্ণিমাকে সঠিকভাবে দেখাশুনা ও প্রশিক্ষণ ধরিয়ে দিতে পারলে আগামীতে দেশের প্রতিনিধিত্ব করতে পারার সম্ভাবনা রয়েছে। শুধু ঠেগা বা রাঙ্গামাটির নয়, সে যেন দেশে এবং বিদেশের মাটিতে প্রতিযোগিতায় যোগ্য হয়ে উঠার সুযোগ পায় সবার আশীর্বাদ কামনা করছি ।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পূর্ণিমা, সূচনা, অংশ গ্রহণকারী সুবির চাকমা ও সংশ্লিষ্ট শিক্ষক রিপন চাকমা স্যারকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিন্ন্দন।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 21/01/2026

পূর্ণিমা, সূচনা ও সুবির এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগী :

৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অ্যাথলেটিক্স এ চট্রগ্ৰাম, কুমিল্লা ও সিলেট উপ অঞ্চল নিয়ে গঠিত বকুল অঞ্চলের হয়ে ৩ শিক্ষার্থী এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগী। ২০২৫ এ জাতীয় চ্যাম্পিয়ন পূর্ণিমা ২০২৬ এ ও অঞ্চল চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে। বর্শা নিক্ষেপ মধ্যম বালিকা : পূর্ণিমা চাকমা ১ম, সূচনা চাকমা ২য়, চাকতি নিক্ষেপ বড় বালক : সুবির চাকমা ২য়। তাদের জন্য সবার আশীর্বাদ কামনা করছি।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 19/01/2026

ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী এখন চট্টগ্ৰাম উপ-অঞ্চলের প্রতিনিধি :
৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ পূর্ণিমা চাকমা, সূচনা চাকমা, সুবির চাকমা ও অনুভব খীসা অ্যাথলেটিক্স এ এখন চট্টগ্ৰাম উপ-অঞ্চলের প্রতিনিধি হিসাবে বকুল অঞ্চল সিলেটে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করবে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রতিযোগী ও সংশ্লিষ্ট শিক্ষক রিপন স্যার ও জ্যোৎস্না ম্যাডামকে আন্তরিক অভিনন্দন। পরবর্তী প্রতিযোগিতা সিলেটের অভিযান সফল হোক সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 13/01/2026

জেলা পর্যায়ে ১০টি ইভেন্টে ১ম ও ১১টিতে ২য় :
৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ অংশগ্রহণকারী বিদ্যালয় ক্রীড়াটিম সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 09/01/2026

অদ্য ৯ জানুয়ারী ২০২৬ খ্রি. তারিখে আগত সম্মানিত অতিথিদের ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিবার ও ঠেগা বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
সম্মানিত অতিথিবৃন্দ:
* মান্যবর জেলা প্রশাসক মিস নাজমা আশরাফী
* এডিসি জেনারেল জনাব মোহাম্মদ রুহুল আমীন
* এডিসি শিক্ষা ও আইসিটি জনাব নিশাত শারমিন
* ইউএনও বরকল উপজেলা জনাব অনতু বড়ুয়া
* কৃষি অফিসার বরকল উপজেলা ও প্রশাসক, ৪নং ভূষণছড়া ইউপি জনাব রেজাউল করিম
* ৩নং আইমাছড়া ইউপি চেয়ারম্যান শ্রী সুবিমল চাকমা
* পিআইও ,বরকর,জনাব মো:আব্দুল কাইয়ুম খান
* উপ সহকারী কর্মকর্তা,ইউএনও অফিস, বরকল, শ্রী জ্ঞান্ত কুমার চাকমা ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 08/01/2026

৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ উপজেলা পর্যায়ে ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় ২১টি ইভেন্টে ১ম ও ৭টি তে ২য় হয়। বিজয়ীদের এবং সংশ্লিষ্ট দায়িত্বরত শিক্ষক রিপন স্যার ও জ্যোৎস্না ম্যাডামকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 02/01/2026

ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সন্মানিত সদস্য শ্রী রতন কুমার চাকমার (রত্নসেন কার্বারী) সহধর্মিণী শ্রীমতি লক্ষী মালা চাকমা দীর্ঘ ২মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় অদ্য ২ জানুয়ারী ২০২৬ খ্রি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিবার গভীর ভাবে শোকাহত।শোকাহত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি এবং প্রিয়জনের পারলৌকিক সদগতি কামনা করছি।

Photos from ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়'s post 01/01/2026

নতুন বই বিতরণ ২০২৬ খ্রি.
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উজ্জীবিত শিক্ষার্থীরা।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে 7:30 এর লঞ্চে হরিণা। হরিণা থেকে বোট এ স্কুল ( শুধু বুধবার)।
Rangamati
25502

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00