03/03/2022
বাংলায় সম্পূর্ন কমপ্লিট প্রজেক্ট বেজড Unity 3D🔥 গেম ডেভ্লপমেন্ট মাস্টারক্লাস কোর্স ⚡️ । Unity গেম ইঞ্জিন এবং C # প্রোগ্রামিং শিখে ডেভেলপ করুন ৬টি প্রোফেশন্যাল ইন্ডাস্ট্রি গ্রেডেড গেম ।
২০২১ সালের মার্চে প্রকাশিত “Global Gaming Market (2021 to 2026)- Industry, Trends, Share, Size, Growth, Opportunity and Forecasts” প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২১ সালে গেমসের বাজারদর ১৭৫.৫ বিলিয়ন ডলারে এবং ২০২৬ নাগাদ এই দর ২৮৭.১ বিলিয়ন হবে বলে ধারনা করা হচ্ছে। প্রতি বছর গেমেসের বাজারদর ৯.২৪% হাড়ে বৃদ্ধি পাচ্ছে আর এই কারণে, গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এখন অপার সম্ভাবনাময় একটি সেক্টর
প্রোপার গাইডলাইন, রিসোর্সের সল্পতা এবং গেম ডেভেলপমেন্ট এই সেক্টর সম্পর্কে তেমন ধারণা না থাকায় , আমাদের দেশের বেশির ভাগ প্রোগ্রামাররাই দেখা যায় ক্যারিয়ার হিসেবে ওয়েব বা ওয়েব অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এই সেক্টর গুলোকেই বেছে নেয় যার ফলসরূপ পটেনশিয়াল এই সেক্টর থেকে আমরা বিশাল অঙ্কের একটা রেভিনিউ হারাচ্ছি প্রতি বছর।
আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্লে স্টোরে বিভিন্ন ক্যাটাগরির গেম আমরা দেখতে পাই এর মধ্যে রয়েছে Hyper Casual, Puzzle, Role-playing, Action games, Action-adventure games, ইত্যাদি। প্রতিটি গেমের রয়েছে আলাদা আলাদা ইন্টারেস্টিং সব স্টোরি লাইন, মূলত এই কারনেই আমরা গেমগুলো উপভোগ করি
বর্তমানে খুব অল্প সময়ে AR/VR গেমস গুলোও বিপুল জনপ্রিয় হয়েছে। আর এই সব ধরনের গেমস ডেভেলপমেন্টের প্রসেস মূলত একই রকম।
একটি গেমের মুল ভিত্তি হল তার গল্প বা storyline। গেমের গল্পের পর যেই দিকে লক্ষ রাখতে হবে তা হল গ্রাফিক্স বা আর্টওয়ার্কের এর দিকে। গেমের গ্রাফিক্সের কাজ এমন ভাবে করতে হয় যাতে গল্পের সাথে তা মানানসই হয়। গ্রাফিক্স বা artwork বলতে অ্যানিমেশন, ভিজ্যুয়াল আর্টকে বুঝানো হয়ে থাকে।
গল্প এবং গ্রাফিক্সের কাজের পরে আসে অডিও বা AUX, গেমের থিম টিউন, বিভিন্ন ধরনের ইন্ট্যারেক্টীভ সাউন্ড বা ট্রাক যা গেমের গল্পকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। আচ্ছা! ধরে নিলাম গেমের গল্প ঠিক, গেম গ্রাফিক্স ও ঠিক এখন এগুলোকে জীবন্ত বা ইন্টারেক্টিভ করা দরকার যাতে একটি পূর্ণাঙ্গ গেম এ রূপ ধারন করতে পারে। আর এই কাজটি করে থাকে এক বা একাধিক দক্ষ গেম প্রোগ্রামার। গেমের গল্প বা গ্রাফিক্স যতই ভাল হোক না কেন, যদি না Game Play ভাল না হয়, তাহলে সেই গেম ঐ ডেভেলপার ছাড়া আর কেউ খেলবে না। প্রোগ্রামারের কাজ হচ্ছে Game Play এবং Game Mechanics ঠিক করা ।
তো এখন আসি কি কি লাগবে এই ডেভেলপমেন্টে , প্রথমেই লাগবে একটি ভাল গেম ইঞ্জিন । গেম ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, যেটির মধ্যে মূলত গেম ডেভলপমেন্ট করার সবকিছুই একপ্রকার দিয়ে দেওয়া থাকে।
গেম ইঞ্জিন হলো গেমের এনভাইরনমেন্ট ডেভলপ করার সফটওয়্যার। গেমের সমস্ত গ্রাফিক্যাল ইন্টারফেস যেমন বাড়িঘর, গাছপালা, গাড়ি , আইকন ,ক্যারেক্টার মুভমেন্ট, 2D, 3D গ্রাফিক্স, সাউন্ড সিস্টেম, অ্যানিমেশন, নেটওয়ার্কিং, অবজেক্টের ফিজিক্স এবং কলিশনসহ আরো অনেক কিছু গেম ইঞ্জিনের মাধ্যমে করা হয়। বলা যায়, গেমের অর্ধেকেরও বেশি কাজ গেম ইঞ্জিনের মাধ্যমে হয়। এজন্যই গেম ডেভলপমেন্ট করার জন্য আমাদের সবার আগে এবং সবথেকে জোর দিয়ে মূলত গেম ইঞ্জিন শিখতে হবে। মার্কেটে বিভিন্ন ধরনের গেম ইঞ্জিন পাওয়া যায় যেমন Unity 5, Unreal Engine 4, Amazon Lumberyard, Game Maker Studio ইত্যাদি আরও অনেক, এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যাবহৃত হল Unity
কারণ Unity তে আপনি ফ্রিতেই সব ধরণের কাজ করতে পারছেন, Unity তে রয়েছে বিশাল এক Asset Store যেখানে আপনি গেম ডেভেলপমেন্টের জন্য মডেলিং থেকে শুরু করে ক্যারেক্টার প্রায় সব ধরণের Asset ই পেয়ে যাবেন ফ্রিতে। একজন indie ডেভেলপার এই স্টো্র থেকে নিজের পছন্দের গেম অ্যাসেট নিয়ে কাজ করতে পারে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন অনলাইন স্টোর থেকে গেম অ্যাসেট গুলো কিনেও ইউজ করতে পারবেন, এছাড়াও Unity গেম ইঞ্জিনের রয়েছে এক বিশাল কমিউনিটি যেখানে আপনি যেকোন ধরণের প্রব্লেমের সল্যউশন পেয়ে যাবেন অতি সহজেই।
তো এখন তো আমরা অ্যাসেট ম্যানেজ করলাম এরপর আমাদের কাজ এই অ্যাসেট এবং গেমের ক্যারেক্টার গুলোকে ডাইনামেক্যালী মুভমেন্ট করানো, যাতে করে আমরা গেমটা জীবন্ত হয়ে ঊঠে, এরজন্য আমাদেরকে প্রোগ্রামিং ও জানতে হবে , শুধু যে জানলেই হবে তা না , এক্সপার্ট হয়ে উঠতে হবে । Unity তে স্ক্রিপিটিং বা প্রোগ্রামিং হিসেবে মূলত C # দিয়েই করা হয়ে থাকে, তাই আপনাকে C # ল্যাংগুয়েজও জানতে হবে।
এই পুরো কোর্সের মডিউল টিকে এমন ভাবে সাজানো হয়েছে যে , আপনি একদম বিগিনিং লেভেল থেকেই Unity গেম ইঞ্জিনে ছোট ছোট প্রজেক্ট করার মাধ্যমে C # প্রোগ্রামিং , গেমের লজিক ডেভলপমেন্ট সব কিছুতে এক্সপার্ট হয়ে উঠতে পারবেন ইন শাহ্ আল্লাহ্।
👉 বিস্তারিত আরও জানতে কোর্সের লিংক থেকে ফুল ক্যারিকুলাম চেক করুন: https://encodemy.com/courses/unity-3d-game-development-build-professional-3d-games-with-c/
🔔🔔🔔 শুধুমাত্র প্রথম ১০০ জন পাবেন ৫০% ডিস্কাউন্টে মাত্র ২০০০ টাকায় কোর্সে এনরোল করার সুযোগ। অফারটি পেতে ইউজ করুন "UNITY50" এই কুপন কোডটি।