অাইন ও অাদালত

অাইন ও অাদালত অাইন কে জানা ও অাইন চর্চার নিমিত্তে এ?

এডভোকেটশীপের চুড়ান্ত ফলাফল। সবাইকে আন্তরিক অভিনন্দন।       Barrister Andaleeve Rahman MT Ullah
15/03/2026

এডভোকেটশীপের চুড়ান্ত ফলাফল। সবাইকে আন্তরিক অভিনন্দন।



Barrister Andaleeve Rahman
MT Ullah

27/02/2026

শিশুদের মাঝে প্রধানমন্ত্রী

27/02/2026

আহা, কি সুন্দর কথা! পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনার চোখে পানি চলে আসবে!


মসজিদের ইমামরা ৯ম গ্রেড, পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড, সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেডের বেতন কাঠামোতে বেতন পাবেন। প্রধান মুয়াজ্জিন ১০ এ...
23/01/2026

মসজিদের ইমামরা ৯ম গ্রেড, পেশ ইমাম ৬ষ্ঠ গ্রেড, সিনিয়র পেশ ইমাম ৫ম গ্রেডের বেতন কাঠামোতে বেতন পাবেন। প্রধান মুয়াজ্জিন ১০ এবং মুয়াজ্জিন ১১তম গ্রেড অন্তর্ভুক্ত হবেন মর্মে সুপারিশ করা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ তে।
গত ২৬, জানুয়ারি ২০০৪ অষ্টম জাতীয় সংসদের একাদশ অধিবেশনের পঞ্চম বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে উত্থাপিত এক নোটিশের জবাবে তৎকালীন মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ কেরামত আলী মহান জাতীয় সংসদে মসজিদ ব্যবস্থাপনা নীতি প্রণয়নের অঙ্গিকার করেন। যার প্রেক্ষিতে সরকার মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ প্রণয়ন করা করে ১৯, জানুয়ারি ২০২৬ সালে গেজেট প্রকাশ করে সরকার।

MT Ullah

...আসামী পক্ষের আইনজীবী আরো কিছু বলার অনুমতি প্রার্থনা করলে আদালত সুযোগ না দিয়ে বাদিনী ও আসামীকে নিয়ে তার খাস কামরায় ...
17/01/2026

...আসামী পক্ষের আইনজীবী আরো কিছু বলার অনুমতি প্রার্থনা করলে আদালত সুযোগ না দিয়ে বাদিনী ও আসামীকে নিয়ে তার খাস কামরায় কথা বলার কথা জানান। বিচারকের সাথে বাদিনী ও আসামী খাস কামরায় ঢুকলো। বিচার তাদেরকে ১৫ মিনিট সময় বেঁধে দিয়ে বের হয়ে আসলেন। ১৫ মিনিটই পর বের হতে বললেন। এজলাসে এসে বিচারক সিনিয়দের ১৫ মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করে। ১৫ মিনিট পর আদেশ হবে। এর মধ্যে অন্য মামলার শুনানি চলছে। ১৫ মিনিট পার হয়ে গেলেও বাদিনী ও আসামী বের না হওয়ায় তাদেরকে রিমাইন্ড দিলো পেশকার। ২ মিনিট পর পুরো কোর্ট রুমবর্তী আইনজীবী, সাংবাদিক ও বিচারকের সামনে তারা স্বামী স্ত্রী হাসতে হাসতে বের হলো। পুরো কোর্ট রুম অট্টহাসিতে ভরে গেল। বিচারকের বিচক্ষণতা ও সময় উপযোগী পদক্ষেপ এ একটা সংসার জোড়া লেগে গেল। পরের দিন বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে রস মাখিয়ে নিউজ আসলো। খায়রুল সাহেবের পত্রিকার শিরোনাম হলো 'খাস কামরায় ১৫ মিনিট।'
- অসমাপ্ত জবানবন্দী, পৃ-৯১

কোর্ট বিষয়টাই শান্তার কাছে একটা এলার্জির নাম। তার পেছনে বিভিন্ন কারণ আছে। শান্তাদের পারিবারিক জায়গা জমি নিয়ে সেই ছোট বেলা থেকেই তার বাবা কোর্টে মামলা চালিয়ে আসছে। শাস্তার বয়স এখন তেইশ। মামলার বয়স পঁচিশ। কিন্তু কোন সমাধান নেই। মাসের মধ্যে এক-দুই বার শুধু গিয়ে উকিলকে টাকা দিয়ে আসা ছাড়া যেন কোন অগ্রগতিই নেই। দুই বৎসরের মধ্যে সমাধান করে দিবে বলে উকিল সাহেব মামলা নিলেও এখনো সমাধান করতে পারছেন না। অথচ শান্তাদের জমিগুলোর সমপরিমান টাকা ইতোমধ্যে যেন উকিলের পকেটেই চলে গেল। এই থেকে শান্তা উকিল নামটি শুনতেই নারাজ। তার উপর এ উকিল যে তার উপর ভর করবে কে জানতো?
- অসমাপ্ত জবানবন্দী, পৃ-৩৯

07/01/2026

আদালতে সালমান, আনিসুল, দিপু মণি

#আদালত

অনেকে জানতে চেয়েছেন,শিক্ষক/সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী প্রচারণা করতে পারবে কি...
06/01/2026

অনেকে জানতে চেয়েছেন,শিক্ষক/সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী প্রচারণা করতে পারবে কিনা?

এই নিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০ এর (ক) এবং (খ) অনুচ্ছেদের বিধান মোতাবেক শিক্ষক/সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী/ সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

এমনকি কোন সরকারি কর্মসূচির সহিত কোন নির্বাচনি কর্মসূচি বা কর্মকান্ড যোগ করা যাবে না এবং প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহারও করা যাবে না।

- জনস্বার্থে MT Ullah

17/10/2025

❝জাগো বাহে, তিস্তা বাঁচাই❞

তিস্তা পাড়ে মশাল হাতে ১০০ কিলোমিটার জুড়ে লাখো মানুষের প্রতিবাদ।
তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি'র এই কর্মসূচি।

#তিস্তা #বিএনপি #আসাদুল_হাবিব_দুলু
MT Ullah

মতামত ছাড়াই বিভাগের সিদ্ধান্ত: প্রাক নিকার সচিব কমিটিকে লিগ্যাল নোটিশ গত ৮ই সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে ...
29/09/2025

মতামত ছাড়াই বিভাগের সিদ্ধান্ত: প্রাক নিকার সচিব কমিটিকে লিগ্যাল নোটিশ

গত ৮ই সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে প্রাক নিকার বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এতে বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্তির প্রস্তাব করার প্রেক্ষিতে নোয়াখালীর সন্তান, সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ প্রাক নিকার সচিব কমিটিকে আজ নোটিশ ডিমান্ডিং জাস্টিস প্রদান করেন রেজিষ্ট্রি ডাকযোগে।

তিনি ডিমান্ডিং জাস্টিস নোটিশে উল্লেখ করেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের কোন প্রকার বক্তব্য না শুনে, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে কোন প্রকার গণশুনানি না করে এবং কোনো প্রকার আলোচনা বা মতবিনিময় সভা না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ন্যাচারাল জাস্টিস এর পরিপন্থী এবং এর ফলে সংবিধানের ৭ অনুচ্ছেদে রাষ্ট্রের জনগণকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রতি সন্মান প্রদর্শন করা হয়নি। নোয়াখালী নতুন বিভাগ হবে নাকি বিদ্যমান বিভাগের মধ্যেই থাকবে কিংবা নতুন কোন বিভাগের সাথে যাবে কিনা সংবিধানিক অধিকার বলে তা নির্ধারণের একক এখতিয়ার নোয়াখালীর ভাষাভাষী মানুষেরই।
এমনকি বিভাগের জন্য জুলাই বিপ্লব হয়নি এবং জুলাই সনদে একপাক্ষিকভাবে বিভাগের বিষয়টি বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি প্রাক নিকার সচিব কমিটিকে ৭ (সাত) দিনের মধ্যে উক্ত বিষয়টি প্রত্যাহার এবং আইনজীবী, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দক্ষ প্যানেল প্রস্তুত পূর্বক গণশুনানি করে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার পরামর্শ প্রদান করেন।

আত্ম-চিৎকারে আমানের ঘুম ভেঙে গেল। পাশের কক্ষে এক ভদ্রলোক হাউ-মাউ করে চিৎকার করে কান্না করছে। শোন, তুই দোষ স্বীকার করলেই ...
29/08/2025

আত্ম-চিৎকারে আমানের ঘুম ভেঙে গেল। পাশের কক্ষে এক ভদ্রলোক হাউ-মাউ করে চিৎকার করে কান্না করছে। শোন, তুই দোষ স্বীকার করলেই তো ল্যাটা চুকে যায়। এই সামান্য জিনিসটা বুঝছিস না?

স্যার, আমার আল্লাহ কোরআনের কসম, আমি এই এলাকাতেই কখনো যাইনি। আর ধর্ষণ তো দূরের কথা।

আরে শালা, তুই তো যাসনি সেটা তো জানি-ই। এখন আমার উপর দায়িত্ব পড়েছে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সত্য উদঘাটন করতে হবে। তুই তো এমনিতেই মরবি, অমনেও মরবি। সমস্যা কী? ঐ যা সাপোর্ট লাগে দিবোনি আমরা।

স্যার, আমারে অন্য যে কোনো মামলা দেন, মেনে নিবো। নারীঘটিত মামলা দিয়েন না। সংসার আছে, নিজের ঘরে মেয়ে আছে। মাদক-কারবারি করি, আপনি যতো বড়ো মাদকের মামলা হয় দেন। এই অভিশাপ গায়ে লাগাইয়েন না।

কিছু করার নেই মন্টু। উপরের নির্দেশ। ভিআইপি কেইস এটা। অন্যদিকে চিন্তা করার আগেই ঘটনা ঘুরিয়ে দিতে হবে। তোর জামিন, খালাস এসব আমরাই দেখবো তাহলে। তোর পরিবার খরচও পাবে সময় মতো। আর একটা সময় তুই তো খালাস পাবি-ই।

স্যার, এক কাজ করেন। আমারে ক্রসফায়ার দিয়ে দেন। এই জীবন আর ভালো লাগে না। ঢাকা শহরে আসছিলাম কাজের খোঁজে। রেল-লাইন থেকে নামতেই পুলিশ ব্যাগ চেক করতে গেলে দৌড় দেই। পাশের দুজন দৌড় দেওয়াতে আমিও বুঝে বা না বুঝে হোক দৌড় দিতে হয়। গ্রামে আগে আর্মি দেখলে আমরা কারণ ছাড়া দৌড়াতাম। কোনো কারণ ছাড়া দৌড়ালাম কেন এটাই অপরাধ। বাকিদের কাছে মাদক ছিল, আর আমিও ফেঁসে গেলাম। তাদের লগে জেলে থাকতে থাকতে আমিও প্রফেশনাল কারবারি হয়ে গেলাম। এক দৌড়-ই জীবনকে স্থির করে দিলো চিরতরে।

রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছে আমান। এই অনিরাপদ ঢাকা কতো নিরাপরাধীকে মামলার যাঁতাকালে ফেলছে। গ্রেফতারের পর মন্টুর মতো পরিণতি আমারও হতে পারতো। হয়তো একে একে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই মেনে নিতো অপরাধী হিসেবে। মা না মেনে নিলেও সয়ে যেত। আনমনে প্রশ্ন তুলতো, আসলেই এমনটি করে ও? মন্টুর মেয়ে সমাজের কাছে আমৃত্যু হেয়-প্রতিপন্ন হতে থাকবে। এক সময় মন্টুর জবানবন্দির উপর ভিত্তি করে হয়তো ফাঁসিও হবে কিন্তু প্রকৃত সত্য উদঘাটন তো দূরের কথা চেষ্টাও অন্ধকারে মিশে যাবে।

রিমান্ডের এক একটা দিন যেন এক একটা যুগের সমান। আমানের খুব ইচ্ছে হচ্ছে চা খেতে। গাঢ় দুধ চা। সাথে পাউরুটি চুবিয়ে খেতে পারলে যেন সব কষ্ট সয়ে যেতো। সেদিন জিজ্ঞাসাবাদ করতে আসা অফিসার একটার পর একটা সিগারেট খাচ্ছিল। আমানের খুব ইচ্ছে করলো বলতে, 'স্যার আমাকে একটা বিড়ি খেতে দিবেন। সব ইচ্ছে পূরণ নয় বরং প্রকাশ করাও যায় না। কিছু কিছু ইচ্ছেকে জন্মের পূর্বেই মৃত্যুর স্বাদ নিতে হয়।

সেদিন আমানের কথা হচ্ছিল কথিত গ্রেফতারকৃত এক আসামির সাথে। রিমান্ডে আনার পর ভদ্রলোককে গভীর রাতে নিয়ে যাওয়া হলো হাতিরঝিলে। ইসলামিক ব্যক্তিত্ব বেচারাকে লজ্জা আবরণের কাপড় ছাড়া অবশিষ্ট সব খুলে ছেড়ে দেওয়া হলো। হাতে ধরিয়ে দেওয়া হলো সিগারেট আর একটা বোতল। দুই দিক থেকে রাস্তা বন্ধ করে নিরবতা সৃষ্টি করা হলো। ভদ্রলোক ভাবছিলেন হয়তো ক্রসফায়ার দেওয়া হবে। না. তা করা হলো না। হাজির করা হলো অর্ধ-উলঙ্গ দুই রমণিকে। দুই রমণীকে পাশে বসিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ছবি আর ভিডিও ধারণ করা হলো। কখনো জামিন পেলেও যেন মুখ খুলতে না পারে সেজন্য এমনভাবে ব্লাকমেইল করাও আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হতে পারে তা তার জানা ছিল না।

গায়েবি শৃঙ্খল, শিকড় প্রকাশনী, পৃ-৬৩-৬৪

াহিত্য





আই ফিল অনার্ড।আম্মা সালাম জানিয়েছেন। এত সুন্দর দুটো বাক্য। পারিবারিক শিক্ষা, সংস্কৃতি। এইরকমই হওয়া উচিত ছিল। কিন্তু এতদি...
13/06/2025

আই ফিল অনার্ড।
আম্মা সালাম জানিয়েছেন।

এত সুন্দর দুটো বাক্য। পারিবারিক শিক্ষা, সংস্কৃতি। এইরকমই হওয়া উচিত ছিল। কিন্তু এতদিন আমরা দেখিনি। নেতাদের কাছ থেকে সবাই শেখে। তারা ভাল পথে থাকলে, দেশ ভাল পথে থাকবে। সুন্দরের পথে চলুক বাংলাদেশ।

যৌথ বিবৃতিলন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড...
13/06/2025

যৌথ বিবৃতি

লন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when অাইন ও অাদালত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share