24/08/2026
📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
🌸 সাহাল ন্যাশনাল একাডেমি মহিলা হিফজ-এ একজন যোগ্য, দক্ষ, আমানতদার ও দায়িত্বশীল হাফেজা শিক্ষিকা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
🔹 পদ: হাফেজা শিক্ষিকা — ১ জন
📖 প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলি:
• কুরআনুল কারীমের মজবুত ও নির্ভুল হিফজ থাকতে হবে।
• ইয়াদ (মুখস্থ) পরিষ্কার ও ভালো হতে হবে।
• ছাত্রীদেরকে সুন্দর, ধৈর্যশীল ও যত্নসহকারে হিফজ পড়ানোর সক্ষমতা থাকতে হবে।
• পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• আমানতদার, দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
• ছাত্রীদের সঙ্গে স্নেহ, ধৈর্য ও সুন্দর আচরণ করতে হবে; কোনো ধরনের রূঢ়, কটু, অশোভন বা মানসিকভাবে কষ্টদায়ক আচরণ গ্রহণযোগ্য নয়।
• ছাত্রীদের ভুল সংশোধনের ক্ষেত্রে মার্জিত ও শিক্ষামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে।
• মাদ্রাসার নিয়ম-কানুন, শৃঙ্খলা ও পরিবেশের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে।
💰 বেতন: ৭,০০০–১৫,০০০ টাকা
যোগ্যতা, ইয়াদ, পাঠদানের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বেতন নির্ধারণ করা হবে।
🏠 থাকা: সম্পূর্ণ ফ্রি
🍽️ খাবার: মাসিক ২,০০০ টাকা
⭐ অগ্রাধিকার:
প্রাইভেট হিফজ মাদ্রাসায় খেদমতের অভিজ্ঞতা, ভালো ইয়াদ, সুন্দর পাঠদানের দক্ষতা এবং ছাত্রীদের সঙ্গে উত্তম আচরণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
🌷 আমরা এমন একজন শিক্ষিকা চাই, যিনি শুধু হিফজ পড়াবেন না; বরং ছাত্রীদের প্রতি মমতা, উত্তম আখলাক ও সুন্দর আচরণের মাধ্যমে তাদের দ্বীনি জীবনে একজন আদর্শ শিক্ষিকা হিসেবে ভূমিকা রাখবেন।
📩 আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা পোস্টের কমেন্টে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন। প্রাইভেসি বজায় রাখতে চাইলে CV ও প্রয়োজনীয় তথ্য WhatsApp-এ পাঠাতে পারেন।
📱 WhatsApp: 01725662011
⚠️ দয়া করে WhatsApp-এ কল না করে শুধুমাত্র টেক্সট/CV পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
🤝 আপনার পরিচিত কোনো যোগ্য ও আগ্রহী হাফেজা থাকলে পোস্টটি শেয়ার বা মেনশন করে তাকে জানিয়ে দিন।
আদেশক্রমে
মাদ্রাসা প্রধান
সাহাল ন্যাশনাল একাডেমি মহিলা হিফজ