24/05/2026
এমন টাইপ ওয়ার্কশীট বাচ্চারা কেমন পছন্দ করে? বাচ্চার মায়েরা পরামর্শ দিলে আনতে চেষ্টা করবো ইনশা আল্লাহ।
Play • Learn • Explore
24/05/2026
এমন টাইপ ওয়ার্কশীট বাচ্চারা কেমন পছন্দ করে? বাচ্চার মায়েরা পরামর্শ দিলে আনতে চেষ্টা করবো ইনশা আল্লাহ।
পেইজের পোস্ট অনেকেরই নিউজফিডে যাচ্ছে না। এই পোস্টটি দেখলে একটা করে কমেন্ট করে দিবেন প্লিজ🥀
15/05/2026
রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা
12/05/2026
আপনারা কি আমাদের ভুলে গেছেন?
03/05/2026
কোন মাসে বলুন তো?
02/05/2026
সুন্দর না বলেন?
29/04/2026
বাচ্চার মায়েরা পরামর্শ দেন কি বিষয়ের প্রতিযোগিতা রাখা যায়। অনেক দিন হলো প্রতিযোগিতা রাখা হয় না। একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। 🎁
28/04/2026
এই গরমে বাচ্চা নিয়ে মায়েদের কেমন সময় কাটছে?
26/04/2026
ফ্ল্যাশকার্ড (Flashcard) বাচ্চাদের শেখার জন্য খুবই কার্যকর একটি টুল। এটি খেলতে খেলতে শেখার সুযোগ তৈরি করে, ফলে বাচ্চারা সহজে ও আনন্দের সাথে নতুন কিছু শিখতে পারে।
ছোট ছোট তথ্য হওয়ায় বাচ্চারা দ্রুত শিখতে পারে এবং শেখার প্রতি আগ্রহ বাড়ে।
ফ্ল্যাশকার্ড দিয়ে নানা গেম খেলা যায়, যেমন—ম্যাচিং, কুইজ, সাজানো ইত্যাদি। এতে শেখাটা মজার হয়ে যায়।
ফ্ল্যাশকার্ড বারবার দেখার মাধ্যমে বাচ্চাদের মস্তিষ্কে তথ্য দ্রুত ও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে সাহায্য করে। এটাকে Active Recall বলা হয়, যা 9শেখার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি।
ফ্ল্যাশকার্ড ব্যবহার করলে মা-বাবা বাচ্চার সাথে সময় কাটাতে পারেন, প্রশ্ন করতে পারেন— এতে সম্পর্কও আরও ভালো হয়।
✅ আমাদের কাছে সাদা কালো ইংরেজি লেটার, বাংলা বর্ণ, ইংরেজি ও বাংলা নাম্বার, আরবি হরফ এর ফ্ল্যাশকার্ড পাবেন।
▶️ সাইজ ৪/৩ ইঞ্চি
📩 ফ্ল্যাশকার্ড সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন
26/04/2026
⭕শুধু ডট এক্টিভিটিতে আটকে থাকলে বাচ্চা দ্রুত বোর হবেই আর শেখাটাও একঘেয়ে হয়ে যায়। আসলে লেখা, Alphabet, বর্ণমালা, Numbers বা আরবি হরফ প্রতিটা শেখানোর আলাদা আলাদা টেকনিক আছে, আর সেগুলো মিশিয়েই শেখালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর বাচ্চা আরও শেখার আগ্রহ পায়।
ডট এক্টিভিটি fine motor skill বাড়ায় ঠিকই, কিন্তু এটা পুরো learning process না এটা শুধু একটা ছোট অংশ। বাচ্চার শেখা তখনই শক্ত হয়, যখন সে দেখে, বলে, ছুঁয়ে, খেলতে খেলতে করে মানে multi-sensory way-তে শেখে।
এক জিনিসে আটকে না থেকে variety দিয়ে করালে শেখাটা natural আর enjoyable হয়। ধরুন A for apple শেখানোর কয়েকটি উপায় একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে সহজ হবে।
🌸Tracing (লেখা ট্রেস করা)
বড় করে A এবং a লিখে দিন। প্রথমে বাচ্চাকে আঙুল দিয়ে লাইনের উপর চালাতে বলুন, তারপর পেন্সিল দিন। চাইলে ডটেড লাইন বানিয়ে দিতে পারেন। এতে হাতের মাংসপেশি শক্ত হয়, pencil control আসে এবং writing এর ভয় কমে।
🌸Coloring Activity
A আর apple ছবি একসাথে দিন। বাচ্চা যখন রং করবে, তখন বলুনএটা A(এই)… A(এই) for apple একই কথা বারবার শুনতে শুনতে naturally মনে থাকবে। চাইলে নির্দিষ্ট রং বলেও করতে পারেন (যেমন: apple লাল রং করো)।
🌸Cut & Paste Activity
কিছু mixed ছবি দিবেন। apple, ball, cat ইত্যাদি। বাচ্চাকে বলুন শুধু apple কেটে A এর পাশে লাগাতে। এতে সে চিনতে শিখবে কোনটা A এর সাথে সম্পর্কিত। এটা problem solving আর thinking skill বাড়ায়। Crafting করাও বাচ্চা শিখে ফেলে।
🌸 Phonics Sound Practice
শুধু এ ফর আপেল বলালে হবে না, sound শেখানো জরুরি। “A” এর sound “অ্যা” বারবার বলান। তারপর বলুন-অ্যা-অ্যা-apple, অ্যা-অ্যা-ant। এতে future reading অনেক সহজ হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে।
🌸Matching Game
এক পাশে letter (A, B, C) আর অন্য পাশে picture (apple, ball, cat)। বাচ্চাকে মিলাতে বলুন। এটা game-এর মতো করে করলে ওরা আগ্রহ নিয়ে করে এবং ভুল করলেও শেখে।
🌸Object Hunt (বাসায় খোঁজা)
বলুন, চলো দেখি A দিয়ে কি পাই! বাচ্চা ঘরে খুঁজবে। apple থাকলে দেখাবে, না থাকলে অন্য কিছু ধরিয়ে দিতে পারেন। এতে real-life connection তৈরি হয়, যা শেখাকে আরও শক্ত করে।
🌸Sensory Writing
একটা ট্রেতে বালি/চাল/আটা ছড়িয়ে দিন। বাচ্চাকে আঙুল দিয়ে A লিখতে বলুন। ভুল হলেও সমস্যা নেই মুছে আবার লিখবে। এটা খুব fun হয় এবং sensory development-এ সাহায্য করে।
🌸Role Play / Pretend Play
খেলার মধ্যে শেখান,তুমি apple seller, আমি কিনতে আসছি। কথার মধ্যে বারবার apple শব্দ ব্যবহার করুন। এতে language skill ও confidence দুটোই বাড়ে।
🌸Story Time
ছোট গল্প বানান, একটা ছোট apple গাছে ছিল, গল্পে বারবার apple শব্দ আনুন। গল্পের মাধ্যমে শেখা জিনিস বাচ্চারা অনেক দিন মনে রাখে। Communication skill উন্নত হয়।
ডট এক্টিভিটি ছাড়াও অনেক টেকনিক আরও আছে। একটু রিসার্চ করলেই পাবেন। এখনকার যুগে এসেও যদি সবার সাথে তাল মিলিয়ে শুধু একটা জিনিসেই সীমাবদ্ধ থাকেন বাচ্চাও শুধু এক জিনিসই শিখবে।
🌱 আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ সব কিছু শিখবে আনন্দ নিয়ে খেলতে খেলতে✌️❤️
Copy from Little Learner
26/04/2026
বাচ্চাদের ভিজ্যুয়াল লার্নিং এর জন্য লেমিনেটিং পোস্টার গুলো খুবই উপযোগী। বাচ্চাদের হাতের নাগালে দেয়ালে বা ফার্নিচারে লাগিয়ে রাখলে খুব সহজে বাচ্চাদের পড়ানো যায়।
✨ এডুকেশনাল চার্টের সুবিধা–
> লেমিনেটিং করা সেজন্য বাচ্চা ছিঁড়তে পারবে না
> যে কোন জায়গায় টেপ দিয়ে লাগানো যাবে
> প্রয়োজনে খুলে আবার অন্য জায়গায় লাগানো যাবে
> বাচ্চা ছুঁতে পারবে, দেখতে পারবে ও পড়তে পারবে
> রিভিশন দেওয়া সহজ হয়
📩 চার্টগুলো সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন