Admission Dreamers

Admission Dreamers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Admission Dreamers, Education Website, Motihar, Rajshahi.

"বাংলাদেশের সবচেয়ে বড় এডমিশন প্রিপারেশন কমিউনিটিতে আপনাকে স্বাগতম।
"এটি স্পেশালি নার্সিং, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি প্রস্তুতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তৈরি একটি প্ল্যাটফর্ম "
কোর্সে ভর্তির জন্য কল করুন:
☎️+8801756262848
☎️+8801595139532

Admission preparation এর জন্য যদি আপনাকে ১২ঘন্টা Conditional Study তে কোচিং এই রাখা হয় আগামী ৪মাসের প্রস্তুতির জন্য তাইল...
01/07/2026

Admission preparation এর জন্য যদি আপনাকে ১২ঘন্টা Conditional Study তে কোচিং এই রাখা হয় আগামী ৪মাসের প্রস্তুতির জন্য তাইলে আপনি চান্স না পেয়ে কোথায় যাবেন???
প্রথম বারের মতো এইবার Admission Dreamers চালু করেছে ১২ঘন্টা continuously Focus deep study with Ac class and Ac library.
সক্কাল ৮টাই ঢুকবেন আপনার device জমা দিয়ে পড়তে বসে যাবেন রাত ৮টাই উঠে আপনার নীড়ে ফিরে যাবেন (মাঝে শুধু ১:৩০ ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে)

29/06/2026

একজন এইচএসসি পরীক্ষার্থীকে মেনশন করে তার পরীক্ষার কথা মনে করিয়ে দিন!🙂

24/06/2026
30/05/2026

★ভালো স্টুডেন্ট হতে চাইলে বা স্টুডেন্ট লাইফের মোড় ঘুরাতে চাইলে নিচের লেখাটি তোমার জন্য:

অনেকেই পরিবর্তন চায়, কিন্তু সবাই পারে না। তুমি বর্তমানে যেভাবে জীবন-যাপন(Lifestyle) করছ, এভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তনের জন্য তোমাকে একটি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে হবে।

নিজেকে পরিবর্তন করতে হলে, নিচের ধাপগুলো অনুসরণ করো—
১/ ফ্রেন্ড সার্কেল বদলাও:
“You are the average of your four friends.” অর্থাৎ তোমার গুণগত মান হলো তোমার ঘনিষ্ঠ চারজন বন্ধুর গড়। মানুষ তার পরিবেশ ও সঙ্গের প্রভাবেই গড়ে ওঠে। তুমি যদি দীর্ঘ সময় খারাপ মানুষের সঙ্গে মিশো, তাদের অভ্যাস, চিন্তাভাবনা ও আচরণ ধীরে ধীরে তোমার মধ্যেও চলে আসবে।
“তুমি যদি ৫ বছর ৩ জন চোরের সাথে চলো, ৫ বছর পর ৪র্থ চোর তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন ধূমপায়ীর সাথে চলো, ৫ বছর পর ৪র্থ ধূমপায়ী তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন জ্ঞানী ব্যাক্তির সাথে চলো, ৫ বছর পর ৪র্থ জ্ঞানী ব্যক্তি তুমি হবে।”
👉 “যেমন সঙ্গ, তেমন রং।”

২/ তুমি কেমন হতে চাও তা কল্পনা করো:
যার মতো হতে চাও, তার মতো করে কাজ করো। তোমার একটি রোল মডেল থাকা প্রয়োজন যাকে তুমি অনুসরণ করতে পারো।
তোমার একজন Mentor বা Coach থাকা দরকার। অনেকের বাবা-মা অথবা বড় ভাই-বোনের সেই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে। যাদের পরিবারে এমন যোগ্য ও দক্ষ লোকের অভাব, তারা তোমার প্রতিষ্ঠানের একজন অল- রাউন্ডার শিক্ষকের নিয়মিত ফলো-আপে থাকো। তুমি তাঁকে বলো(sir/madam), "আমি আপনার কথা ছাড়া কিছুই করব না।"

মানুষ যা কল্পনা করতে পারে ও বিশ্বাস করতে পারে, তা বাস্তবায়নও করতে পারে।
আগে কল্পনা, পরে বাস্তব।
কেউ কোনো একদিন আকাশে উড়ার কল্পনা করেছিল বলেই বিমান আবিষ্কার হয়েছে।
এ. পি. জে. আব্দুল কালাম বলেছিলেন,
“মানুষ তার স্বপ্নের সমান বড়।” বড় স্বপ্ন ছাড়া, বড় হওয়া অসম্ভব। তাই কল্পনা করো, বড় স্বপ্ন দেখো।

৩/ এখনই শুরু করো, কোনো দেরি নয়:
আগামীকাল থেকে বা আগামী মাসের ১ তারিখ থেকে শুরু করব—এমন চিন্তা বাদ দাও। এখন যে অবস্থায় আছো, সেখান থেকেই শুরু করো। আগামীকাল আরও গতি বাড়িও।
জাপানি 5S পদ্ধতি অনুসরণ করতে পারো—
Seiri (Sort): বাছাই করা
Seiton (Set in Order): গুছিয়ে রাখা
Seiso (Shine): পরিষ্কার রাখা
তোমার টেবিলের বইগুলো প্রয়োজন ও গুরুত্বের ক্রমানুসারে এখনই এভাবে সাজাও। টেবিলটা পরিষ্কার একটি পানির বোতল টেবিলে রাখো। টেবিলের সামনে একটি ক্যালেন্ডার টানাও।

৪/ কাইজেন বজায় রাখো (জাপানি পদ্ধতি, প্রতিদিন অল্প উন্নতি):
Be regular in everything. ক্লাস, কোচিং, প্রাইভেট ও রুটিন মেনে পড়া, সবকিছুতে।
Go slowly, but never backward.
আস্তে এগিয়ে যাও, কিন্তু কখনো পিছিয়ে যেও না।
আজ অল্প পড়ো, কিন্তু আগামীকাল যেন তার চেয়ে কম না হয়। ধীরে ধীরে নিজেকে একটি নির্দিষ্ট রুটিনে নিয়ে যাও এবং তারপর সেই রুটিন মেনে পড়তে থাকো।
অভ্যাস গঠন করো। প্রথমে কষ্ট মনে হলেও, পরে কষ্ট হবে না।
প্রথম দিনেই ৮ ঘন্টা পড়ার দরকার নেই, বরং প্রথম দিন ৩ ঘন্টা দিয়ে শুরু করো। দেয়ালে একটা সাদা কগজ টানিয়ে আজকের তারিখ দিয়ে লেখ ৩ ঘন্টা। আগামীকাল ৩ ঘন্টা ৩০ মিনিট। পরশু ৩ ঘন্টা ৪:৪৫ মিনিট। এভাবে আস্তে আস্তে ৮ ঘন্টায় পৌঁছাও। প্রতিদিন তারিখ দিয়ে সময় লিখে রাখো । ১ মাসে ৮, ১০ বা ১২ ঘন্টায় পৌঁছাও। তারপর একটি মানসম্মত রুটিন করে সেটা নিয়মিত মেনে চলো। প্রতিদিন ৮ ঘন্টা পড়াশোনা করলে যথেষ্ঠ। তবে যারা আগে ফাঁকি দিয়েছ, তাদের সেই গ্যাপ পূরণের জন্য সামনে বেশি পড়তে হবে।

৫/ Consistency বা ধারাবাহিকতা বজায় রাখো:
সফলতার অন্যতম পূর্বশর্ত হলো ধারাবাহিকতা।
If you miss one day, it’s an accident. If you miss twice, it’s the beginning of a new habit.(জেমস্ ক্লয়ার)
তাই রুটিনের কোনো কিছু যেন দুইদিন মিস না হয়। প্রথম দিনের মিস দুর্ঘটনা, ২য় দিন মিস মানে খারাপ অভ্যাসের দিকে চলে যাওয়া। So never miss twice.

৬/ ফোন (যদি থাকে) চোখের আড়ালে রাখো:
রুটিন টাইমে ফোন টেবিলে রাখবে না। টেবিলে ফোন থাকলে অজান্তেই সেটার দিকে মন চলে যাবে। “৫ মিনিট দেখব” ভাবলেও কখন যে ৩০–৩৫ মিনিট চলে যাবে, তা বুঝতেই পারবে না।

৭/ অজুহাত দেওয়া বন্ধ করো:
সুযোগ-সুবিধার অজুহাত দিও না। একই পরিবারের দুই ভাই সমান সুযোগ পেয়েও ভিন্ন ফলাফল করে।
মানুষের সবচেয়ে বড় বাধা তার অজুহাত, আর সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছাশক্তি।
কোনো কিছু অর্জনের জন্য তোমার প্রবল ইচ্ছা (burning desire) থাকতে হবে।
একটি গল্প মনে রাখো—
এক ব্যক্তি সক্রেটিসের কাছে সফলতার রহস্য জানতে চাইল। সক্রেটিস তাকে নদীতে নিয়ে গেলেন এবং পানি নিচে চেপে ধরলেন। যখন সে হাঁসফাঁস করতে লাগল, তখন তাকে ছেড়ে দিলেন।
তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তুমি পানির নিচে সবচেয়ে বেশি কী চেয়েছিলে?”
লোকটি বলল, “অক্সিজেন।”
সক্রেটিস বলল, "কীভাবে?"
লোকটি বলল, " আমি সবকিছুর কথা ভুলে গিয়েছিলাম এবং সর্বোচ্চ শক্তি দিয়ে শুধু অক্সিজেন চেয়েছিলাম।"
সক্রেটিস বললেন, “যেদিন সফলতাকেও এভাবে চাইবে, সেদিনই সফল হবে এবং এটাই সফলতার গোপন রহস্য।"

৮/ সবশেষে মনে রেখো:
তোমাকে কষ্ট করতেই হবে—হয় এখন, না হয় পরে।
কিন্তু পরে কষ্ট করে সেই সুবিধা পাওয়া যায় না, যা স্টুডেন্ট লাইফে পাওয়া সম্ভব।
স্কুলে সবচেয়ে বেশি কাজ করে কেরানি, কিন্তু বেতন বেশি পায় হেডমাস্টার।

“যদি তুমি হাল না ছাড়ো এবং নিজের কাজে নিয়মিত থাকো, তবে তুমি অবশ্যই বিজয়ী হবে।”

"বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।"(শিব খেরা)

©মো. লুৎফর রহমান আরিফ স্যার

HSC & Admission Preparation
BCS Aspirants
Tuhin Hossain

বনলতা এক্সপ্রেস দেখে শেষ করলাম।পুরো মুভি জুড়ে চিন্তা হচ্ছিল,এডমিশনের আগের দিন এতসব ঝামেলা করে চান্স হবে কিভাবে।তার উপর প...
26/05/2026

বনলতা এক্সপ্রেস দেখে শেষ করলাম।পুরো মুভি জুড়ে চিন্তা হচ্ছিল,এডমিশনের আগের দিন এতসব ঝামেলা করে চান্স হবে কিভাবে।তার উপর পরীক্ষার আগে এরকম একটা বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ছেলেটা আসলেই ভালো কিছু করেনি।বিকালে পরীক্ষা শেষ হওয়ার পরেও বলতে পারতো যদি ভালোই চাইত।
নিজে চান্স পেয়ে গেছে বলে অন্যকে এভাবে sabotage করার topper দের মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি 😆

https://thedailycampus.com/universities/254045?fbclid=IwdGRjcAR3cihjbGNrBHdyJGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUz...
18/05/2026

https://thedailycampus.com/universities/254045?fbclid=IwdGRjcAR3cihjbGNrBHdyJGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHo-_51PyiwxH2BpOJBTQgwbz9b899GB9Kf9_RDIeXzKdx7v9gAfn8v6Ihj81_aem_VO3B0dVsdML5Y3iNzUPMhA

২১টি আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। দী...

16/05/2026

আর মাত্র ৭টি সিট ফাঁকা আছে। বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল প্রিপারেশন ব্যাচের ক্লাস শুরু হবে তারপরেই

আরো একজন স্টুডেন্ট( Badhon Ghosh Anik) আমাদের কোর্সে ভর্তি কনফার্ম করেছেন । আপনি দেরি করলেন তো ভালো কিছু মিস করলেন। এই ব...
16/05/2026

আরো একজন স্টুডেন্ট( Badhon Ghosh Anik) আমাদের কোর্সে ভর্তি কনফার্ম করেছেন ।
আপনি দেরি করলেন তো ভালো কিছু মিস করলেন। এই ব্যাচে যারা ভর্তি হয়েছেন আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স পেতে চলেছেন। এই কোর্স আপনাকে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি প্রস্তুতিতেও কিভাবে নিজেকে প্রস্তুত করবেন তার পরিপূর্ণ গাইডলাইন দেওয়া হবে। সাথে A+ পাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দেওয়া হবে।

☠️☠️খুব দ্রুত ভর্তি শেষ হয়ে যাবে যারা ভর্তি হতে চান এখনই মেসেজ করুন।
Admission procedure:
1. মাত্র ৩৫০(70%Discounted rate) টাকা সেন্ড মানি করো।
➡️ BKash /Nogod: 01756262848
➡️ Rocket : 01595139532

2.Transaction আইডি সংগ্রহ করে Google ফরম পূরণ করো।
➡️ Link: https://forms.gle/jPLn3PwhwNyRMyTG8

3.ক্লাস
➡️ Weekly 4days
➡️ 10:00PM-11:30pm
➡️ Class Start(will inform after Admission by sms)

আর মাত্র ১৬জন বাংলা দ্বিতীয় পত্র এক মাসের প্রিমিয়াম প্রিপারেশন অনলাইন ব্যাচে ভর্তির সুযোগ পাবে।আপনার ভর্তিটি দ্রুত নিশ্চিত করুন।

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
15/05/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

14/05/2026

Do you need this..?😁

Address

Motihar
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when Admission Dreamers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share