06/03/2026
Full Post in official page -
https://www.facebook.com/photo?fbid=1509336964528494&set=a.507203231408544
This is not the Official page of Department of Electrical & Computer Engineering (ECE), RUET.
Please check this page for details - https://www.facebook.com/eceruet2015
06/03/2026
Full Post in official page -
https://www.facebook.com/photo?fbid=1509336964528494&set=a.507203231408544
05/03/2026
The Department of ECE is pleased to introduce our esteemed alumni from the 15 Series, who are currently pursuing higher studies at prestigious universities.
Each of them has embarked on a distinguished academic path—engaging in doctoral research at institutions such as UNC Charlotte, the University of South Florida, and Mälardalen University, while others are advancing their expertise through Master's programs at Georgia Institute of Technology, University of Wollongong, University of Jyväskylä, and other renowned universities across the United States, United Kingdom, Australia, Finland, and Bangladesh.
Their dedication to academic excellence and research is a source of great pride for our department.
Through this series of posts, the Department of ECE is trying to create a strong bridge between our alumni and current students—fostering inspiration, guidance, and a lasting connection within the ECE family. We believe that showcasing the journeys of our former students will motivate and guide the next generation to dream bigger and reach further.
It is our honour to present:
1. Sharafat Hossain - Master of Science in Information Technology, University of Wollongong
2. Tonmoy Hasan - Ph.D. in Computer Science, UNC Charlotte
3. Zerin Nusrat - Graduate Teaching Assistant, University of Alabama
4. Auishik Pyne - MS in Computer Science, Georgia Institute of Technology
5. Tirtha - Cognitive Computing, University of জ্যাভাসকিউলা
6. Zerin Jahan - MS in Data Science, University of Salford
7. Md Rakibul Islam - PhD in Computer Science, Mälardalen University
8. Nazmin Islam - Master of Science, Radford University
9. Nishat Jahan - M.Sc in CSE, University of Dhaka
10. Mohammad Kamruzzaman - PhD in CSE, University of South Florida
11. Joy Paul - MSc in Artificial Intelligence and Data Science, Keele University
12. Sakhor Das Opi - M.Sc (Engg) in ICT, Bangladesh University of Engineering & Technology
13. Saifullah Siddiquee - M.Sc (Engg) in ICT, Bangladesh University of Engineering & Technology
14. Rafidul Islam Sarker - MSc in CSE, BUET
We extend our warmest regards and best wishes to each of them. May their journeys continue to inspire the generations to come.
ইসিই বিভাগের পক্ষ থেকে ১৫ সিরিজের আমাদের সেই সব প্রাক্তন শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত, যারা বর্তমানে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিচ্ছেন।
তাদের প্রত্যেকেই দারুণ সব অ্যাকাডেমিক পথ ধরে এগিয়ে যাচ্ছেন—কেউ ইউএনসি শার্লট, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা আর মালারডালেন ইউনিভার্সিটির মতো জায়গায় পিএইচডি করছেন, তো কেউ জর্জিয়া টেক, ইউনিভার্সিটি অব ওলোংগং, ইউনিভার্সিটি অব জাইভাস্কিলা সহ আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড আর বাংলাদেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে মাস্টার্স করে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন।
শিক্ষা আর গবেষণার প্রতি তাদের এই নিষ্ঠা আমাদের বিভাগের জন্য সত্যিই গর্বের বিষয়।
পোস্টের এই সিরিজের মাধ্যমে ইসিই বিভাগ আমাদের প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী সংযোগ গড়ে তোলার চেষ্টা করছে। আমরা চাই, আমাদের সিনিয়রদের সাফল্যের গল্পগুলো দেখে বর্তমান শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখুক, আরও দূর এগিয়ে যাক।
আজ আমরা খুব আনন্দের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি:
1. শরাফত হোসেন - মাস্টার অব সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি, ইউনিভার্সিটি অব ওলোংগং
2. তন্ময় হাসান - পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, ইউএনসি শার্লট
3. জেরিন নুসরাত - গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব আলাবামা
4. অয়শিক পাইন - এমএস ইন কম্পিউটার সায়েন্স, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
5. তীর্থ - কগনিটিভ কম্পিউটিং, ইউনিভার্সিটি অব জ্যাভাসকিউলা
6. জেরিন জাহান - এমএস ইন ডেটা সায়েন্স, ইউনিভার্সিটি অব সালফোর্ড
7. মোঃ রাকিবুল ইসলাম - পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, মালারডালেন ইউনিভার্সিটি
8. নাজমিন ইসলাম - মাস্টার অব সায়েন্স, র্যাডফোর্ড ইউনিভার্সিটি
9. নিশাত জাহান - এম.এসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়
10. মোহাম্মদ কামরুজ্জামান - পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
11. জয় পল - এমএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, কিল ইউনিভার্সিটি
12. সাখাওয়ার হোসেন ওপি - এম.এসসি (ইঞ্জিনিয়ারিং) ইন আইসিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
13. সাইফুল্লাহ সিদ্দিকী - এম.এসসি (ইঞ্জিনিয়ারিং) ইন আইসিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
14. রফিকুল ইসলাম সরকার - এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
আমরা তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তাদের এই পথচলা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।
01/08/2022
Congratulations Zerin Jahan (ECE 15', ID - 1510026) for getting the opportunity for MSc program in Data Science at University of Salford, Manchester.
We all are very much proud of you. Keep shining.
25/11/2018
ECE Reception and ECE Evening!!!
সাবজেক্ট রিভিউ (ECE) :
বিশ্বের অন্যতম পুরনো ও প্রথমদিকের ইঞ্জিনিয়ারিং বিষয়ের নাম বললে চলে আসে Electrical এর কথা । আর বর্তমান সময়ের Trending বিষয় হল Computer Science । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য “রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এই দুটি Trending বিষয় এর সমন্বয়ে “Electrical & Computer Engineering(ECE)” নামে একটি বিভাগ চালু করেছে ।
ECE এর কোর কোর্স হল Electrical & Computer । তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে এখানে তাহলে কি কি পড়ানো হয়? আপাতদৃষ্টিতে দেখতে যেমন মনে হয়, ECE আসলে কোনো ছোট পরিসরের সাবজেক্ট না,এর পরিসর অনেক ব্যাপক,ক্ষেত্র অসীম । ECE এর মেজর কোর্স গুলো হল
Electrical Circuit
Analog Electronic Circuit
Electrical Machine
Digital Electronics
Industrial Management
Power System
Industrial Electronics
Digital Signal processing
Computer Programming
Data Structures & Algorithm
Microprocessor
Software Developement
Software Engineering
এছাড়াও অনেক মাইনর কোর্স তো রয়েছেই । ECE বাংলাদেশে নতুন বিষয় হলেও এটা খুব একটা নতুন বিষয় নয় । বিশ্বের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় এ এই সাবজেক্ট পড়ান হয় । এমন কি Waterloo – বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে বড় department এই ECE Department । এছাড়াও North America এর leading সাবজেক্ট বলা হয় ECE কে । University of Torronto, Concordia, duke, Manibota, Technion, MIT সহ সব world leading বিশ্ব বিদ্যালয়ে এই সাবজেক্ট পড়ান হয় ।
এখন প্রশ্ন হল, “ভাইয়া,এতকিছু যে শিখব,এখানে কি কাজ করার কোন জায়গা আছে ?”- অবশ্যই আছে । যাদের উদ্ভাবনি ক্ষমতা বেশি,বিস্তর ইচ্ছা আছে এই Trending বিষয় নিয়ে কাজ করার তাদের জন্য ECE এর দ্বার সদা উন্মুক্ত ।Power Sector
এর কথা সবাই কমবেশি জানি । এই সেক্টরের চাহিদা বাংলাদেশে প্রচুর । এখানে আছে ECE Engineer দের আছে অপার সুযোগ ।এছাড়া দেশের বাইরেও আছে অপার সম্ভাবনা । ECE engineers দের প্রধান কর্মক্ষেত্র গুলো হল :
Engineering services,
Electric power generation, transmission and distribution,
Semiconductor and other electronic component manufacturing,
Navigational, measuring, electromedical, and control instruments manufacturing,
Research and development in the physical, engineering, and life sciences,
Telecommunications,
Federal government, excluding postal service,
Aplication Developement,
Animation & Graphic Design,
Software Testing,
Games Developer,
Multimedia Programmer,
Web Designing,
এছাড়াও আরও অনেক যা বলে শেষ করা যাবে না । ECE এর সবচেয়ে বড় সুবিধা হল এর মেজর কোর্স দুইটা ।
যে কেউ Electrical বা Computer যেকোনো সেক্টর নিয়ে কাজ করতে পারে ।এর প্রতিটা ক্ষেত্রই আকর্ষণীয় ।
আর স্যালারি?এটা বলবনা,ইন্টারনেট সার্চ দিলেই জানতে পারবে । আমার মতামত হল স্যালারির চেয়ে বিষয়টার প্রতি আকর্ষণ থেকেই ECE তে আসা উচিত । তাই তোমার মধ্যে যদি থাকে ক্রিয়েটিভিটি,প্যাশন,লিডারশিপ তাহলে চলে আস ECE এর মত এই অপার সম্ভাবনার রাজ্যে।
তোমাদের জন্য রইল শুভকামনা ।
Pallab Chowdhury &
Kazi Fahim Lateef
ECE,RUET
রুয়েটের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ও উচ্ছাসের মধ্যে দিয়ে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ পালিত হয়েছে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস।
সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে রুয়েটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী এই প্রতিষ্ঠানের ছাত্রদের কবরে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপরেই অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচী।
সকাল ১০টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের নেতৃত্বে এই শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাড়ে ১০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। আলোচনা সভা শেষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানাআপর দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও উন্নতি কামনা করে দোয় মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
রুয়েটে নতুন দুই বিভাগ চালু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আরও দুটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ ও ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামে এ দুটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দুটি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দুটিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি আরও জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দুটিও অন্তর্ভুক্ত করা হবে। এই দুটি নতুন বিভাগ নিয়ে রুয়েটে মোট বিভাগের সংখ্যা দাঁড়ালো ১৪টি।
ECE, RUET পরিবারের পক্ষ থেকে থেকে সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মুবারাক।
03/05/2016
কিছুদিন আগে রুয়েটে অনুষ্ঠিত "রুয়েট রোবট উৎসব" এ ২০ টি পাব্লিক বিশ্ববিদ্যালয়ের ৪৫ টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্য চ্যাম্পিয়ন হয় রুয়েটের দল "সিগমা"। রুয়েট রোবটিক সোসাইটি এবং সিগমা দলকে ECE ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে অভিনন্দন।
http://m.prothom-alo.com/we-are/article/845707/রুয়েটে-রোবট-উৎসব
রুয়েটে রোবট উৎসব এ যেনতরুণ প্রযুক্তিবিদ আর রোবটিকস-প্রেমীদের মিলনমেলা। দিনভর নিজেদের আবিষ্কার নিয়ে মেতে ছিলেন গল্প, আড্ডা আর প্রতিযোগিতায়। রোবরান, আইডিয়া কনটেস্ট আর মেকানিকস অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা হলেও দিন শেষে রুয়েট হয়ে উঠেছিল উৎসবের প্রাঙ্গণ। এমনই আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি...
21/04/2016
রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের প্রীতম ভাই এবং সজীব ভাই ইন্টেলিজেন্স অ্যানার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (আইইএমএস) নামের ‘স্মার্ট’ মিটার তৈরী করেছেন। ভাইয়াদের অভিনন্দন....
www.kalerkantho.com/online/info-tech/2016/04/21/350003
বিদ্যুতের ‘স্মার্ট সল্যুশান’ উদ্ভাবন করলেন রুয়েটের দুই শিক্ষার্থী | কালের কণ্ঠ বিদ্যুতের সঠিক বিল নিশ্চিতকরণ কিংবা গ্রাহকই বিল নিয়ন্ত্রণ করতে পারেন এমন প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন
09/04/2016
Robotic Society of RUET(RSR) & Department of Mechatronics Engineering (MTE) of Rajshahi University of Engineering & Technology (RUET) are going to organize the “Inter University ROBOTECH FEST- 2016” for the very first time.
This event will make a platform for the enthusiasts of Robotics, Electronics, Programing and Mechanics. Also officials from renowned companies will enlighten the event.
there are six indivisual segments. these are informatics olympiad, idea contest, hardware project show, software exhibition, mechanics olympiad and ROBORUN.
date: 21-22 April, 2016
total prize money: 165k BDT
registration deadline : 13th april , 2016
Here is the rules and regulations for various types of contest – https://goo.gl/YEBczV
prize money- https://goo.gl/QUg5PB
Registration Method:
Registration link- https://goo.gl/ZfO3BW
event link - https://web.facebook.com/events/
1527318884230230
Inter University ROBOTECH FEST-2016 Inter University ROBOTECH FEST-2016 RULES ** ROBORUN Maximum team member: 3 Registration fee: 2000 BDT The contest is divided into three rounds; (i) Round # 1 (ii) Round # 2 (iii) Round # 3 Final track specifications, rules and regulations are given here : https://goo.gl/7dzgNE ** HARDWAR...