Department of Law, University of Rajshahi

Department of Law, University of Rajshahi Official page of Department of Law, University of Rajshahi.

The Department of Law at Rajshahi University, established in 1953, is the institution's oldest and most prestigious academic department.

03/06/2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বরাবরের মতো এবারও আন্তঃবিভাগ  তায়কোয়ানডো  খেলায় সাফল্যের স্বাক্ষর রেখে ২ টি স্বর্ণপদক ...
16/01/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বরাবরের মতো এবারও আন্তঃবিভাগ তায়কোয়ানডো খেলায় সাফল্যের স্বাক্ষর রেখে ২ টি স্বর্ণপদক অর্জন করেছে। দুজন অংশগ্রহণ করেছে দুজনই স্বর্ণপদক পেয়েছে।
এছাড়া আইন বিভাগ দীর্ঘদিন পরে আন্তঃবিভাগ ভলিবল খেলায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

30/09/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, এলএলবি ১৯৬৯-৭০ এবং রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র এডভোকেট জনাব মো. গোলাম রাব্বানী (৮১) আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!

আমাদের গৌরবের ৭২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন এবং ভীষণ উচ্ছ্বসিত ছিলেন । দুঃখজনকভাবে মহাসম্মিলনের পূর্বেই আমরা হারালাম আইন বিভাগের এক প্রিয় প্রাক্তন ও একনিষ্ঠ আইনজীবীকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পক্ষ থেকে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীন যেন তাঁর রুহের মাগফিরাত দান করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা প্রদান করেন—আমরা এই দোয়া করি।

30/09/2025

🎉 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবের ৭২ বছর পূর্তি উদযাপন 🎉

৭২ বছরের পথচলা মানেই শুধুমাত্র একটি বিভাগ নয়—এটি ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের এক অমূল্য সম্পদ।
১৯৫৩ সালে যাত্রা শুরু থেকে আজ অবধি আইন বিভাগ তৈরি করেছে হাজারো শিক্ষার্থী, গবেষক, বিচারক, আইনজীবী ও চিন্তাশীল নাগরিক—যারা দেশ-বিদেশে আলোকিত করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম।

⚖️ এই দীর্ঘ যাত্রায় আমরা পেয়েছি স্মৃতির অগণিত অধ্যায়, সংগ্রামের গল্প, এবং স্বপ্নের প্রতিফলন। আজ সেই যাত্রার ৭২তম বছর উদযাপনের ক্ষণে আমরা একত্রিত হচ্ছি নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা নিয়ে।

এই দিনটি হবে অতীতের স্মৃতিচারণ, বর্তমানের মিলনমেলা এবং ভবিষ্যতের আলোকবর্তিকা।
তাই শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন এবং শুভানুধ্যায়ী—সবার উপস্থিতিই আমাদের উদযাপনকে করবে আরও উজ্জ্বল, আরও স্মরণীয়।

✨ আসুন, একসাথে উদযাপন করি আইন বিভাগের ৭২ বছরের এই গৌরবময় অধ্যায়।

02/09/2025

স্মরণিকার জন্য লেখা আহ্বান

৭২ বছরের গৌরব, ঐতিহ্য ও আগামী দিনের স্বপ্ন
আইন বিভাগ অ্যালামনাইদের প্রতি আন্তরিক আহ্বান

প্রিয় সাবেক শিক্ষার্থীগণ,
আমাদের প্রিয় আইন বিভাগ ৭২ বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ের প্রতিটি ধাপে আপনাদের মতো অ্যালামনাইদের অবদান আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস।
আমাদের এই প্রিয় বিভাগটি তার ৭২ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করতে চায় মতিহারে কাটানো আপনাদের স্মৃতি। এই পরিপ্রেক্ষিতে আমরা চাই, আপনি লিখুন আপনার অনুভূতি, অভিজ্ঞতা ও ভাবনার কথা—যা এই বিভাগকে আরও সমৃদ্ধ করবে।

আপনার লেখা হতে পারে—

শিক্ষাজীবনের স্মৃতিচারণ;
শিক্ষক ও সহপাঠীদের সাথে স্মরণীয় অভিজ্ঞতা;
পেশাগত জীবনে বিভাগীয় শিক্ষার প্রভাব
আইন বিভাগের প্রতি আপনার প্রত্যাশা ও ভবিষ্যতের স্বপ্ন;
কবিতা, গল্প;
আইন, গবেষণা বিষয়ক লেখা

আপনার লেখা আমাদের জন্য হবে অমূল্য সম্পদ। এই লেখা আমরা স্মরণিকা আকারে প্রকাশ করতে চাই।
লেখা পাঠানোর শেষ তারিখ শীঘ্রই জানানো হবে...

লেখা পাঠানোর ইমেইল ঠিকানা:
[email protected]

ইমেইলে উল্লেখ করবেন:

আপনার পূর্ণ নাম
সেশন (ভর্তি বর্ষ)
মোবাইল নম্বর
পাসপোর্ট সাইজ ছবি

⏳ আর মাত্র ৪ দিন বাকি!২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবের ৭২ বছর পূর্ত...
21/08/2025

⏳ আর মাত্র ৪ দিন বাকি!

২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবের ৭২ বছর পূর্তি উদ্‌যাপন ও মহা পুনর্মিলনী 🎓✨

👉 নিবন্ধনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫
👉 যারা এখনো নিবন্ধন করেননি, এখনই করুন!

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://rulawbd.com/72_years-rulaw/

🎉 প্রিয় সহপাঠী ও অ্যালামনাসদের সাথে স্মৃতিময় পুনর্মিলনে যোগ দেওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না।

Address

Rabindra Bhabon, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Law, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share