16/07/2025
কালোজিরার যত গুণ
সূত্র : The Daily Star
কালিজিরা একটি অত্যন্ত পুষ্টিকর, ঔষধি এবং প্রচুর উচ্চমাত্রায় পুষ্টি উপাদান রয়েছে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।
প্রতি ১০০ গ্রাম কালিজিরার মধ্যে রয়েছে ক্যালোরি ৩৪৫-৩৫০ গ্রাম, প্রোটিন: ১৭-২১ গ্রাম, ফ্যাট (চর্বি): ৩৫-৪০ গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট: ৪-৫ গ্রাম, মনোআনস্যাচুরেটেড ফ্যাট: ১৪-১৬ গ্রাম, পলি-আনস্যাচুরেটেড ফ্যাট: ১৮-২০ গ্রাম, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: ০.৩-০.৫ গ্রাম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড: ৫৮-৬০%, কার্বোহাইড্রেট: ৩৮-৪২ গ্রাম, আহারযোগ্য ফাইবার: ৫-৭ গ্রাম, ভিটামিন এ: ৩৮ আইইউ, ভিটামিন বি১ (থায়ামিন): ০.৪ গ্রাম, ভিটামিন বি২ (রাইবোফ্লাভিন): ০.১১ গ্রাম, ভিটামিন বি৩ (নিয়াসিন): ৪.৫ গ্রাম, ভিটামিন বি৬: ০.৫ গ্রাম, ফোলেট (ভিটামিন বি৯): ৬০-৭০ মাইক্রোগ্রাম, ভিটামিন সি: ২১-২২ মিলিগ্রাম, ভিটামিন ই: ৩.৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম: ৩৫০-৩৭০ মিলিগ্রাম, আয়রন: ৯-১২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম: ১৫০-২০০ মিলিগ্রাম, ফসফরাস: ৪০০-৫০০ মিলিগ্রাম, পটাশিয়াম: ৮০০-৯০০ মিলিগ্রাম, সোডিয়াম: ৮৮ মিলিগ্রাম, জিঙ্ক: ৫-৬ মিলিগ্রাম, সেলেনিয়াম: ২.৫ মাইক্রোগ্রাম, বায়োঅ্যাকটিভ যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট: থাইমোকুইনোন: ৩০-৪৮%, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড: ০.৮-১.৫%, স্যাপোনিন ও স্টেরলস: ১-২% এসব উপাদান কালিজিরাকে অত্যন্ত স্বাস্থ্যকর এবং ঔষধি গুণসম্পন্ন করে তুলেছে।
✴️ উপকারিতা :
♦️রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
কালিজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত কালিজিরা খেলে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি থেকে সুরক্ষা পাওয়া যায়।
♦️হজম শক্তি ও লিভারের জন্য
কালিজিরায় থাকা ফাইবার ও অন্যান্য উপাদান হজমক্রিয়া উন্নত করে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং পাকস্থলীর গ্যাস ও আলসার প্রতিরোধ করে।
♦️ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
কালিজিরা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
♦️হার্টের সুস্থতা বজায় রাখে
ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কালিজিরা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তনালিকে শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
♦️চুল ও ত্বকের যত্নে উপকারী
কালিজিরার তেল চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং মাথার ত্বকের সংক্রমণ দূর করে। এটি খুশকি প্রতিরোধ করে এবং নতুন চুল গজাতে সহায়ক। ত্বকের ব্রণ, দাগ ও র্যাশ দূর করতেও এটি কার্যকর।
♦️ক্ষত নিরাময়ে সাহায্য করে
কালিজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ সংক্রমণ ও ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে। এটি ত্বকের প্রদাহ কমায় এবং দ্রুত ঘা শুকাতে সাহায্য করে। এতে থাকা প্রোটিন পেশি গঠনে সহায়তা করে এবং শরীরের কোষ মেরামতে সাহায্য করে
♦️মস্তিষ্কের জন্য ভালো
কালিজিরার থাইমোকুইনোন নিউরোপ্রোটেকটিভ হিসেবে কাজ করে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আলঝেইমার ও পার্কিনসন রোগ প্রতিরোধে সহায়ক।
♦️বাত ও জয়েন্টের ব্যথা উপশমে সহায়ক
কালিজিরার প্রদাহনাশক বৈশিষ্ট্য আর্থ্রাইটিস, বাত ও জয়েন্টের ব্যথা উপশমে সাহায্য করে। এটি পেশি ও হাড়ের ব্যথা কমায়।
♦️শ্বাসযন্ত্রের জন্য ভালো
এটি হাঁপানি, সাইনাসের সমস্যা ও ফুসফুসের সংক্রমণ কমাতে সাহায্য করে। গলায় খুসখুসে কাশি বা ঠান্ডাজনিত সমস্যা দূর করতে কালিজিরা কার্যকর।
♦️নারীদের স্বাস্থ্য সুরক্ষায় উপকারী
প্রসব পরবর্তী স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করে এবং মায়ের দুধ উৎপাদন বাড়াতে সহায়ক।
🧿কালিজিরা খাওয়ার নিয়ম
কালিজিরা কাঁচা, গুঁড়ো, মধুর সঙ্গে মিশিয়ে বা তেলে রূপান্তরিত করে ব্যবহার করা যায়। সাধারণত প্রতিদিন ১-৩ গ্রাম কালিজিরা খাওয়া নিরাপদ। তবে অতিরিক্ত গ্রহণ ক্ষতিকর হতে পারে।