14/01/2026
আমাদের আরবী ভাষা শিক্ষা কেন্দ্র।
আল-ইলম একাডেমী।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn Arabic With Al-Ilm Team, College & University, Islami Bank Medical Road, Aam Chattar, Nawdapara, Rajshahi.
এটি আল-ইলম একাডেমী কর্তৃক পরিচালিত আরবী ভাষা শিখতে আগ্রহী সকল স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অনলাইন ও অফলাইন প্রোগ্রাম। যেখানে সুযোগ্য উস্তাযদের তত্ত্বাবধানে পরিকল্পনা মাফিক উন্নত পাঠ্যক্রম অনুসারে কোর্স পরিচালিত হয়। তাই আরবী শিখতে আজই যোগাযোগ করুন।
14/01/2026
আমাদের আরবী ভাষা শিক্ষা কেন্দ্র।
আল-ইলম একাডেমী।
27/12/2025
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সমীপে-
বাংলাদেশের বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু কিতাবাদি কিংবা পাঠ্যবই শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর চরিত্র, আদব-আখলাক, মানসিকতা ও ভবিষ্যৎ গড়ে তোলার বড় দায়িত্বও আমাদের কাঁধে এসে পড়ে। অভিভাবকদের আমাদের প্রতি অনেক বড় প্রত্যাশা। তাঁরা চান তাঁদের সন্তানের জন্য এমন একটি পরিবেশ, যেখানে আমরা তাঁদের সন্তানকে আমাদের নিজের সন্তানের মতোই যত্নে, ভালোবাসায় ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে লালন-পালন করব। তার পাশাপাশি প্রায় প্রতিটি অভিভাবকেরই কিছু বিশেষ চাহিদা, স্বপ্ন ও লক্ষ্য রয়েছে, সেগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করি।
আমরা একটি মানসম্পন্ন, যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি; ইনশাআল্লাহ এই প্রয়াস অব্যাহত থাকবে। একাডেমিক মান যেন সর্বোচ্চ থাকে, শিক্ষার্থীদের আদব-আখলাক যেন সুন্দর হয়, থাকার পরিবেশ, খাওয়া-দাওয়া, তদারকি ও সার্বিক দেখভাল যেন সন্তোষজনক হয়; এসব দিকেই আমাদের বিশেষ নজর। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট করুক তা-ই নয়; বরং তারা দীনদার, দায়িত্বশীল, সৎ, সুশিক্ষিত ও সমাজের জন্য উপকারী মানুষ হিসেবে গড়ে উঠুক।
তবে স্বীকার করতেই হয় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা সহজ নয়। অর্থনৈতিক সীমাবদ্ধতা, উস্তায না পাওয়া, নানা প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও বাস্তব সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তারপরও আমরা হাল ছাড়ছি না; মহান আল্লাহর উপর ভরসা রেখে, অভিভাবকদের সহযোগিতা নিয়ে এবং নিজেদের প্রচেষ্টা বজায় রেখে এই যাত্রা অব্যাহত রাখছি।
আপনাদের সকলের দুআ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের কাজগুলো কবুল করুন, সহজ করে দিন এবং এই প্রতিষ্ঠানকে একটি কল্যাণকর, আদর্শ মডেল প্রতিষ্ঠানে রূপ দান করুন। আমীন!
বিনীত
আব্দুল হাকীম মাদানী
পরিচালক, আল-ইলম ইন্সটিটিউট
আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী
01710353931, 01736503379
08/12/2025
আল-ইলম ইন্সটিটিউট
যারা আরবী ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে চান তারা হোয়াটস-এপ এ মেসেজ করুন।
+8801736503379
31/10/2025
আল-ইলম একাডেমী কর্তৃক আরবী ভাষা শিক্ষা কোর্স নতুন বছরের নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম আগামীকাল পহেলা নভেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
ভর্তির জন্য যোগাযোগ করুন: 01736503379
https://ilmacademyedu.com/diploma-in-arabic-language/
মদীনা এরাবিক বুক-১
অধ্যায়-৪
যমীর ও ইযাফত এর আলোচনা।
মদীনা এরাবিক বুক-১
অধ্যায়-১
ইসমে ইশারার আলোচনা।
22/09/2025
আমি কীভাবে আমার আরবী ভাষা ও শৈলীকে উন্নত করতে পারি?
এটা এমন এক প্রশ্ন যা অনেকেই করে থাকেন। আর আমার পক্ষ থেকে এক্ষেত্রে যে উত্তর দেওয়া সম্ভব, তা হলো- পড়া, তারপর পড়া, তারপর পড়া।
কিন্তু সাবধান! এমন কোনো পড়াশোনা নয়, যা সাহিত্যিক রুচিকে নষ্ট করে ফেলে এবং ভাষাগত ক্ষমতাকে বিকৃত করে দেয়। যেমন-
নিম্নমানের অনুবাদ (আর আমাদের মাঝে তা কতই না বেশি প্রচলিত)।
দুর্বল সাংবাদিকতামূলক শৈলীতে লেখা প্রবন্ধ। আর এটা সংবাদপত্র, সাময়িকী ও অনলাইন সাইটে সবচেয়ে বেশি দেখা যায়।
আর বিশেষভাবে এড়িয়ে চলতে হবে হালকা ও অসার লেখালেখি, যা ভেসে বেড়ায় ভার্চুয়াল জগতে। যেমন ফেসবুক ও অনুরূপ প্ল্যাটফর্মে। কারণ যে ব্যক্তি নিয়মিত এ ধরনের লেখা পড়ে, সে তার স্বাভাবিক ভাষাগত ক্ষমতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং একে এমন এক ক্ষতির শিকার করে, যার আর কোনো প্রতিকার নেই।
এখন তাহলে প্রশ্ন হলো- যে ব্যক্তি তার ভাষা শুদ্ধ করতে ও শৈলীকে পরিশীলিত করতে চায়, সে কী পড়বে?
সেক্ষেত্রে পরামর্শ হলো- তাকে পড়তে হবে প্রাচীন সাহিত্যিকদের গ্রন্থ এবং বিশাল সাহিত্যসংকলন। যেমন-
ইমাম জাহেয এর লেখা البيان والتبيين (আল-বায়ান ওয়া আত-তাবইন)।
ইবনু আব্দি রব্বিহী লিখিত العقد الفريد (আল-ঈকদুল ফরীদ)।
আহমাদ আলী লিখিত صبح الأعشى (সুবহুল আ'শা)।
আবু হায়্যান লিখিত البصائر والذخائر (আল-বাসায়ির ওয়ায-যাখায়ির)। ইত্যাদি প্রাচীন আরবী সাহিত্যের উৎস।
এছাড়াও তিনি পড়বেন পরবর্তীকালের সেই সাহিত্যিকদের রচনাসমূহ, যাঁদের ভাষা উচ্চমানের এবং শৈলী মার্জিত। যেমন মনফালুতি, রাফেঈ, মাযিনি, যায়্যাত, আহমদ আমীন, মাহমুদ শাকের এবং আলি তানতাউই, নদভী সহ প্রমুখ।
অনুরূপভাবে কুরআন পড়ার প্রতি বিশেষ দিকনির্দেশনা থাকবে। আমি আরও জোর দিয়ে বলব যে কুরআন মাজীদ প্রচুর পড়া, তাদাব্বুর করা এবং মুখস্থ করার জন্য। কারণ কুরআন পড়ার মধ্যে শুধু সওয়াবই নেই, বরং এটা আরবী ভাষার সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এমনকি বহু ভাষাবিদ ও সাহিত্যিক, যারা মুসলিম নন, তারাও কুরআন মুখস্থ করেছেন (সম্পূর্ণ বা আংশিক), কেবল ভাষাগত মহিমার কারণে। যেমন আব-অনাস্তাস আল-কারমলি, প্রসিদ্ধ উস্তায বুতরুস আল-বুস্তানি, শেখ নাসিফ আল-ইয়াযিজি, আমিন আর-রায়হানী এবং আরও অনেকে।
পাশাপাশি হাদীস পড়ার দিকেও সুপারিশ করছি। আমি হাদীস পড়ার কথাও বলব। কেননা আল্লাহর রাসূল ﷺ ছিলেন আরবী ভাষায় সর্বাধিক ফাসীহ তথা বিশুদ্ধ ও প্রাঞ্জল বক্তা। তাঁর সহীহ হাদীস পাঠ করলে ভাষাগত ক্ষমতা দৃঢ় হয় এবং শৈলী মসৃণ হয়।
আমি নিজেই মূল হাদীসের গ্রন্থগুলো পড়েছি। সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনান আন-নাসায়ী, তিরমিযী, আবু দাউদ, ইবনু মাজাহ এবং মুয়াত্তা। এ থেকে আমি প্রচুর উপকৃত হয়েছি (যদিও ভাষাবিদরা হাদীসকে ভাষাগত দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেন না, কারণ মুহাদ্দিসগণ অর্থ দিয়ে বর্ণনা করাকেও বৈধ করেছেন)।
এক্ষেত্রে পাঠের ধরন কেমন হবে?
যে ব্যক্তি তার ভাষা ও শৈলী উন্নত করতে চায়, তার উচিত হলো-
সাহিত্যগ্রন্থগুলো সম্পূর্ণ পড়া। কেবল শুধু কিছু টুকরো অংশ বা কয়েক পৃষ্ঠা নয়। এগুলোর মধ্যে থাকা কবিতা বাদ না দিয়ে পড়া, যদিও অনেকেই তা এড়িয়ে যান। নিত্যকালে বারবার পড়া বা উল্টেপাল্টে দেখা। এভাবে পড়তে থাকলে ইনশাআল্লাহ এর প্রভাব ধীরে ধীরে তার ভাষা ও শৈলীতে গভীরভাবে দৃশ্যমান হবে।
আরবী থেকে অনূদিত।
17/09/2025
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আরবী ভাষা শিক্ষা নিয়ে আমাদের দীর্ঘ মেয়াদী কাজ চলমান। আল্লাহ চাইলে ২০২৬ সালে আমরা আরবী ভাষা নিয়ে সুন্দর কিছু উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।
আমাদের বই, শীট তৈরির কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সহজ ও প্রায়োগিক করে তৈরি করার ইনশাআল্লাহ।
এই যাত্রায় আমাদের তিনজন উস্তায প্রস্তুত হচ্ছেন। যারা শুধু আরবী নিয়েই কাজ করবেন ইনশাআল্লাহ।
সর্বোপরি অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা তিন মাসে ১০ টা ফ্রি ক্লাস দিব ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। ফাইনালি যারা ভর্তি হবেন তাদের ক্লাস শুরু জানুয়ারি থেকে ইনশাআল্লাহ।
আর ফী? ইনশাআল্লাহ সাধ্যের মধ্যেই। আপনারা মতামত দিন ছয় মাসের কোর্সে কত টাকা রাখলে যথাযথ হয়? বারাকাল্লাহু ফিকুম!
13/09/2025
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমাদের মদীনা এরাবিক বুক-২ এর উপর ব্যাচে নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অনলাইনে লাইভ ক্লাস।
কোর্স ফী: ১৫০০ টাকা।
আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন: 01736503379
09/09/2025
আলহামদু লিল্লাহ, সদ্য পরীক্ষা দেওয়া আলিম ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য আল-ইলম একাডেমী কর্তৃক আয়োজিত তিন মাস ব্যাপী আরবী ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী ক্লাস আজকে হয়ে গেল। মহান আল্লাহ অংশগ্রহণকারী সকলকে কবুল করুন। আমীন!
09/09/2025
ইনশাআল্লাহ আজ থেকে শুরু হতে যাচ্ছে আলিম ও এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য আরবী ভাষা শিক্ষা কোর্স নতুন ব্যাচ। আমরা এই কোর্সের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত যত্নের সাথেই কোর্সটি সাজিয়েছি।
এখনও কেউ যুক্ত হতে চাইলে এখানে মেসেজ করতে পারেন। বারাকাল্লাহ ফিকুম!
01736503379 হোয়াটস-এপ এ মেসেজ দিবেন।