EduCreative Habib's View

EduCreative Habib's View Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EduCreative Habib's View, Education, Rajshahi.

আমাদের পেজে আপনি সব ধরণের সেরা শিক্ষামূলক ভিডিও, প্রকৃতি এবং প্রাকৃতিক ভিডিও, প্রেরণামূলক ভিডিও পাবেন।

এই পেজটি কোন অবৈধ পণ্য, কন্টেন্ট বা প্ল্যাটফর্ম প্রচার করে না এবং কোন ধরণের নিষিদ্ধ কার্যকলাপকে উৎসাহিত করে না।

24/09/2026

গ্রামে বর্তমান ধানি জমির দৃশ্য #গ্রাম

22/09/2026

📍 পোরশা বড় মাদ্রাসা, পোরশা, নওগাঁ।
আমার ড্রোনে শত বছরের ইসলামি ঐতিহ্য ও ইতিহাসের অনন্য এক সাক্ষী—নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা। 🌿
গ্রামীণ নীরব-শান্ত পরিবেশ, সুবিশাল ক্যাম্পাস আর প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়ার এক মহান কেন্দ্র। এই প্রাঙ্গণে পা রাখলেই এক আলাদা প্রশান্তি ও ইতিহাসের ছোঁয়া অনুভূত হয়।

#মাদ্রাসা

Porsha - পোরশা, নওগাঁ Naogaon - নওগাঁ আমাদের পোরশা ৩নং ছাওড় ইউনিয়ন পরিষদ পোরশা নওগাঁ NAOGAON - নওগাঁ

22/09/2026

আসসালামু আলাইকুম। শুভ সকাল।

সূর্য ওঠার আগেই তরল দুধ, পরিবহনসহ শতাধিক পণ্যের দাম বাড়ল।

প্রশ্ন একটাই—
দাম যদি আজই বাড়ে, আপনার-আমার আয় আজই কত বাড়ল?

দাম বাড়ে দ্রুত, আয় বাড়ে কবে?

22/09/2026

ড্রোনের চোখে আমাদের গ্রামের পশ্চিমে সবুজ ধানের জমি, বিল ও পুকুরের অসাধারণ দৃশ্য। অসম্ভব সুন্দর ধানি জমি ও ডুবা এলাকার বর্তমান মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন 🪟

#গ্রাম

21/09/2026

অনেকদিন পর রংধনু দেখার সৌভাগ্য হলো #রংধনু #রামধনু

21/09/2026

সোমনগর, পোরশা, নওগাঁ📍পাখির চোখে পাখির ভারসাম্য 🐦 হাজার হাজার শামুকখোল পাখি

20/09/2026

বলিহার জমিদারের বাসস্থান । দুবলহাটী রাজবাড়ী প্রায় দুইশত বছরের প্রাচীন স্থাপনা। নওগাঁ জেলা সদর হতে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। দুবলহাটি রাজারা স্বীয় আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জামিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদারী ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারত এর কিছু অংশে।
৫ একর এলাকাজুড়ে বিশাল প্রাসাদ। আর প্রসাদের বাইরে ছিল দীঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, ১৬ চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। রাজ প্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলার গুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজ প্রাসাদে সাড়ে ৩’শ ঘর ছিল। তার ছিল ৭টি আঙ্গিনা।[১] প্রাসাদের ভিতর কোনটি ৩ তলা আবার কোনটি ছিল ৪ তলা ভবন। ১টি গোল্ডেন সিলভার ও ১টি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দু’টি নিয়ে যায়। ১৮৬৪ সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটি নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে।

অবশেষে নিয়েই নিলাম পাগলা 🐴 ঘোড়া। সারাদিন ব্যস্ত। সকলের কাছে দোয়া প্রার্থী যেন আল্লাহ সমস্ত বিপদ-আপদ হতে হেফাজত করে ।
19/09/2026

অবশেষে নিয়েই নিলাম পাগলা 🐴 ঘোড়া। সারাদিন ব্যস্ত। সকলের কাছে দোয়া প্রার্থী যেন আল্লাহ সমস্ত বিপদ-আপদ হতে হেফাজত করে ।

18/09/2026

সোমনগর গ্রাম, পোরশা উপজেলা, নওগাঁ 📍 এতগুলো পাখি একসাথে! অবিশ্বাস্য দৃশ্য!

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when EduCreative Habib's View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category