13/06/2025
বর্তমান সমাজের একটি বাস্তব চিত্র‼️
একজন মেয়ের পর্দা ফরজ হয়ে যায় কিশোরী বয়সের শুরু থেকেই।কিন্তু বর্তমান সমাজের পরিবারের সদস্যগণ এ ব্যাপারে উদাসীন।তারা তাদের কন্যা সন্তানদের এই বয়সের পর্দার ব্যাপারে একদমই সচেতন নন।তাদের সন্তানদের পর্দার শিক্ষাও দেন না।এই পাপের বোঝা বাবা-মা দেরও বহন করতে হবে তা তারা হয়ত বুঝেও বুঝেন না।এমনও পরিবার দেখেছি যারা বিয়ের আগে মেয়েকে কোনো প্রকার পর্দা করতে দিবেন না বোরখা পড়তে দিবেন না।তাদের কথা এখন মেয়ে এই ভাবেই চলুক বিয়ের পর স্বামী চাইলে পর্দা করবে।কত ভয়ানক চিন্তা ভাবনা। একজন বাবা মায়ের মধ্যে এই বোধ টুকুনই নেই যে তার মেয়েকে পর্দা শিখানো,সঠিক ভাবে পর্দা পালনের পরিবেশ তৈরি করে দেয়া এবং পর্দা পালনে সহায়তা করবে এমন বর শ্বশুর বাড়ি খুঁজে দেয়া তাদের দ্বায়িত্ব। আমরা আজকাল ভাবি ইসলাম পালন মানে শুধু নামাজ রোযা, আমাদের জীবনের প্রতিটা মূহুর্তের হিসাব যে আল্লাহর কাছে আমাদের দিতে হবে তা যেন আমরা ভূলেই গিয়েছি।