VIBE TECH

VIBE TECH

Share

Bangladesh’s fastest-growing AI learning platform. Built by enthusiasts
6,000+ students.

📘 আমাদের সম্পর্কে (About Us)
Vibe Tech একটি অনলাইন শিক্ষামাধ্যম, যেখানে আপনি শিখতে পারবেন কীভাবে n8n দিয়ে অটোমেশন তৈরি করে সময় ও শ্রম বাঁচানো যায়।

08/03/2026

সবাই তাড়াতাড়ি ক্লেইম করা শুরু করুন।

বিস্তারিত দেখুন
shebuilds.lovable.app

06/03/2026

৮ মার্চে কিছু বড় হতে যাচ্ছে।

International Women's Day উপলক্ষে Lovable এক দিনের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবহার করা যাবে, powered by AnthropicAI।

সেই দিনই হচ্ছে SheBuilds Global Build Day। পৃথিবীর বিভিন্ন শহরে কমিউনিটি ভিত্তিক বিল্ড ইভেন্ট হবে যেখানে অভিজ্ঞ বিল্ডাররা থাকবেন আপনাকে আইডিয়া থেকে প্রোডাক্ট বানাতে সাহায্য করার জন্য।

এই ইভেন্ট শুধু নারীদের জন্য নয়। যে কেউ অংশ নিতে পারবে এবং একসাথে তৈরি করবে নতুন কিছু।

অংশগ্রহণকারীরা আরও পাচ্ছেন
$100 Claude API credits😱
$250 Stripe fee credits😱

আপনি যদি AI দিয়ে কিছু বানাতে চান, নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান, বা শুধু অন্য বিল্ডারদের সাথে মিলে কিছু তৈরি করতে চান, তাহলে এটি মিস করার মতো সুযোগ না।

বিস্তারিত দেখুন
shebuilds.lovable.app

03/03/2026

modelrouter.app

Photos from VIBE TECH's post 25/02/2026

🚨 AI দিয়ে নাকি পুরো সরকার হ্যাক!

শোনা যাচ্ছে, হ্যাকাররা Anthropic-এর Claude AI ব্যবহার করে মেক্সিকোর প্রায় ১৫০GB সরকারি ডেটা হাতিয়ে নিয়েছে।

ভেতরে কী ছিল জানেন?
১৯৫ মিলিয়ন করদাতার তথ্য
ভোটার রেকর্ড
সরকারি লগইন ক্রেডেনশিয়াল
ফেডারেল ট্যাক্স অথরিটি আর ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের ডেটাও নাকি গেছে

হ্যাকার প্রথমে বলে সে বাগ বাউন্টি করছে। AI নাকি আগে না করে দেয়। তারপর বারবার জিজ্ঞেস করতে করতে শেষমেশ সাহায্য করে। এমনটাই দাবি ছড়িয়েছে।

একটা জিনিস ক্লিয়ার, AI এখন শুধু চ্যাট করার টুল না।
ঠিকভাবে ব্যবহার করলে শক্তিশালী, ভুল হাতে গেলে ভয়ংকর।

ডিজিটাল দুনিয়ায় গেম বদলে যাচ্ছে।

24/02/2026

Claude Sonnet 4.6 কে যখন চাইনিজে জিজ্ঞেস করা হয়:
“তুমি কোন মডেল?”

তখন সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়:
“আমি DeepSeek।”

এবং যদি ফ্রেঞ্চে একই ধরনের প্রশ্ন করা হয়, তাহলে সে বলে:
“Je suis ChatGPT.”

মানে নিজেরাই যেন অন্যের মডেল চুরি করে ট্রেন করেছে, আর এখন উল্টো অভিযোগ করছে? 🤡

23/02/2026

১ কোটি ৬০ লাখ conversation। ২৪,০০০ ভুয়া account।😱

Anthropic দাবি করেছে যে চীনা AI কোম্পানি DeepSeek, Moonshot AI এবং MiniMax হাজার হাজার ভুয়া account খুলে তাদের AI Claude এর সাথে কোটি কোটি conversation করেছে। উদ্দেশ্য একটাই, সেই data দিয়ে নিজেদের model train করা। বিনা অনুমতিতে, লুকিয়ে।

এই পদ্ধতিকে বলে "distillation attack"। একটা শক্তিশালী model এর কাছ থেকে জ্ঞান টেনে নিয়ে নিজের model কে শেখানো। ছোট আকারে এটা অনেক কোম্পানিই করে, কিন্তু এই স্কেলে এবং এইভাবে লুকিয়ে করাটা terms of service এর সরাসরি লঙ্ঘন।

এখন প্রশ্ন হলো এই অভিযোগ কতটুকু সত্য?

22/02/2026

প্রতি সেকেন্ডে ১৭,০০০ টোকেন।😱
এটা করে দেখিয়েছে একটা ছোট্ট কানাডিয়ান স্টার্টআপ, নাম Taalas।

টোকেন মানে হলো AI যেভাবে ভাষা বোঝে, প্রতিটা শব্দ বা শব্দের অংশ একটা টোকেন। ChatGPT যখন উত্তর দেয়, সেটা একটার পর একটা টোকেন জেনারেট করে, তাই উত্তর ধীরে ধীরে টাইপ হতে দেখা যায়। ChatGPT দেয় সেকেন্ডে মাত্র ৮০ থেকে ১০০ টোকেন। Taalas দিচ্ছে ১৭,০০০, মানে পুরো প্যারাগ্রাফ আসে চোখের পলকে।

এটা সম্ভব হয়েছে কারণ তারা Meta এর ওপেন সোর্স মডেল Llama 3.1 কে সরাসরি একটা চিপের সিলিকনে বেক করে দিয়েছে। মডেলটা সফটওয়্যার হিসেবে না, হার্ডওয়্যার হিসেবেই বিদ্যমান। Nvidia H200 দেয় সেকেন্ডে মাত্র ২৩০ টোকেন, Taalas দিচ্ছে ৭৩ গুণ বেশি, খরচে ২০ গুণ কম।

কোম্পানিটা মাত্র আড়াই বছর আগে তৈরি, এরই মধ্যে $১৬৯ মিলিয়ন ফান্ডিং পেয়েছে।

নিজে চ্যাট করে দেখতে পারেন: https://chatjimmy.ai

22/02/2026

VERCEL LABS থেকে তাদের AI এজেন্ট স্কিলস ইভেন্টে যাওয়ার ইনভিটেশন পেলাম। তবে দুঃখের বিষয় ইভেন্টটা নিউ ইয়র্ক সিটিতে হবে, এ কারণে এটা ক্যান্সেল করা ছাড়া উপায় নেই।😦

যদি কেউ NYC তে থাকেন তবে কমেন্ট করতে পারেন, টিকিটের বিস্তারিত পাঠিয়ে দেব। ইভেন্টের তারিখ : ২৬ ফেব্রুয়ারি

21/02/2026

বিরিয়ানি হান্টার ভার্সন ২ এসে গেছে 🔥

এবার আপডেটটা একটু অন্যরকম। শুধু বাগ ফিক্স না, পুরো অ্যাপটাকে নতুন করে ভাবা হয়েছে। যা যা বদলেছে সেটা একটু বলি।

📍 ম্যাপে এখন পিন ফেলে একদম সঠিক জায়গাটা মার্ক করা যাবে। আগে যেটা একটু আন্দাজের উপর ছিল, এখন সেটা একদম নির্ভুল।

⏳ লিস্টিং এখন নিজে থেকেই মুছে যাবে। বাসি তথ্য আর জমে থাকবে না। আপনি চাইলে সময়টা নিজেও ঠিক করে দিতে পারবেন।

🛡️ ভুয়া লিস্টিং ঠেকাতে এবার কমিউনিটি ভোট সিস্টেম যোগ হয়েছে। বেশি ডাউনভোট পেলে অটো ব্লার, আরও বাড়লে অটো ডিলিট। কমিউনিটি নিজেই নিজেকে পরিষ্কার রাখবে।

👤 শেয়ারকারীর নাম আর নম্বর এখন সরাসরি দেখা যাবে। পছন্দের জায়গা পেলে সরাসরি ফোন করে নিশ্চিত হয়ে যান।

UI তেও অনেকটা হাত দেওয়া হয়েছে। হোয়াইট মোডে এখন অনেক বেশি চোখে লাগবে, ভালো অর্থে।

ট্রাই করুন, কোথাও সমস্যা পেলে কমেন্টে জানান। আমরা আছি 👇

🔗 অ্যাপ লিঙ্ক: https://biriyanidibe-d1v.pages.dev/
🔗 Github Repo: https://github.com/twriad969/biriyanibaba/

টেকনিক্যাল স্ট্যাক 🛠️
React আর Vite দিয়ে বানানো, ডেটাবেজ Turso, হোস্টিং Cloudflare Pages। পুরোটাই ফ্রি ইনফ্রাস্ট্রাকচারে চলছে।

অ্যাপটি মোবাইল ফার্স্ট মাথায় রেখে বানানো, তাই ফোনে খুললেই সবকিছু গুছানো পাবেন। ডেস্কটপেও চলবে তবে মোবাইলেই সেরা।

21/02/2026

মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম বিরিয়ানি দিবে এর ক্লোন।
এই ওয়েবসাইটের প্রযুক্তি নিয়ে বললে মূলত এটা একটি React + Vite সাইট।
ম্যাপের জন্য আমরা ব্যবহার করেছি React Leaflet, এই ফ্রি ম্যাপস লাইব্রেরি, কমেন্ট এবং সব ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করেছি Turso এর SQLite ডাটাবেস।
মসজিদের API এর জন্য ব্যবহার করা হয়েছে Overpass-API।

সব এপিআই গুলোই কিন্তু ফ্রি এবং টার্সো ডাটাবেস ও ফ্রি.

মোটামুটি এই সব মিলে আমি বানিয়ে ফেলেছি পুরো একটি বিরিয়ানি হান্টার সাইট। শেয়ার করুন, ব্যবহার করুন, নিজের এলাকার মসজিদ যোগ করুন। কোনো বাগ বা সমস্যা হলে কমেন্টে জানান।সোর্স কোড কমেন্টে,

লিঙ্ক: https://biriyanidibe-d1v.pages.dev/
Github Repo : Check comment

21/02/2026

AI দিয়ে এক্সটেনশন বানানো এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে! এই ভিডিওতে আমি একটা সিম্পল কিন্তু কাজের Chrome এক্সটেনশন বানিয়ে দেখালাম।

প্রথম প্রম্পটে সব কিছু ঠিকঠাক কাজ না করলেও, দ্বিতীয় প্রম্পটে আমরা সমস্যাগুলো উল্লেখ করে দিয়েছিলাম আর Cursor Agent সেগুলো নিজেই ঠিক করে দিয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে একটা ওয়ার্কিং এক্সটেনশন বানিয়ে ফেলা এটা কিন্তু কম কথা না!
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের মাথায় অনেক রকম আইডিয়া ঘুরতে থাকে তাই আর বসে না থেকে বানিয়ে ফেলুন আপনার ড্রিম এক্সটেনশন!

ধন্যবাদ Md. Hasan Chowdhury

21/02/2026

বাংলাদেশি ভাইব কোডার বলেই কথা।

Biriyani Dibe একটি কমিউনিটি-চালিত লাইভ ম্যাপ প্ল্যাটফর্ম, যেখানে জানা যাবে আজ কোথায় বিরিয়ানি বিতরণ হবে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে মানুষ বিভ্রান্ত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট লোকেশন ম্যাপে দেখা যাবে।

ব্যবহারকারীরা নিজেদের এলাকার মসজিদ বা বিতরণ স্থানের তথ্য যুক্ত করতে পারবেন। প্রতিটি সাবমিশনের ক্ষেত্রে কমিউনিটি ভোটিং সিস্টেম থাকবে, যেখানে মানুষ ভোট দিয়ে জানাতে পারবে তথ্যটি সত্য নাকি মিথ্যা। এর মাধ্যমে ভুল বা ভুয়া তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ওয়েব-ভিত্তিক এবং Vercel-এ হোস্ট করা হয়েছে, যাতে দ্রুত লোডিং এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করা যায়।

ভিজিট করুন: https://biriyanidibe.vercel.app/

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Hossain Tower, 645 Mohisbathan, Uttarpara, Rajshahi Court 6201, রাজশাহী
Rajshahi