Rajshahi College Research Community - RCRC

Rajshahi College Research Community - RCRC

Share

Rajshahi College

27/11/2025

আসসালামু আলাইকুম। আগামী ২ ডিসেম্বর ২০২৫ রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে রাজশাহী কলেজের সাইন্স ডিপার্টমেন্ট গুলোর জন্য একটি চমৎকার সেমিনার। সেমিনারের মূখ্য আলোচক হিসেবে থাকবেন রাজশাহী কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো আব্দুল হাদি। যিনি ইন্টারন্যাশনাল রিসার্চার লিস্টেড ওয়ার্ল্ড এর টপ ২% রিসার্চার দের মধ্যে একজন ।
চিফ গেস্ট হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম।
আশা করি সাইন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য এটা বিশাল সুযোগ বয়ে আনবে। ।
ধন্যবাদ।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 23/11/2025

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থীদের গবেষণা লিখা শেখানোর উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে "অনু গবেষণা জার্নাল" আমাদের "অনু গবেষণা জার্নাল" ইতোমধ্যে দেশের ৬৪ জেলার বিভিন্ন কলেজে প্রেরণ করা হয়েছে । । এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়েও আমরা ডাকযোগে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ।
আমাদের এ গবেষণাপত্র রাজশাহী কলেজের সকল বিভাগে প্রেরণ করা হয়েছে। সুতরাং আপনারা কেউ নিতে চাইলে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে যোগাযোগ করুন এবং মাত্র ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করুন আমাদের অনু জার্নাল।
ধন্যবাদ। সকল ক্ষুদে গবেষকদের জানাই শুভকামনা।

নোট: আমাদের গবেষণা ভিত্তিক নিয়মিত সাপ্তাহিক ক্লাস প্রতি বুধবার দুপুর ১:০০ টা, কক্ষ নং ২০১, শহীদ আনজুম বিল্ডিং এ অনুষ্ঠিত হবে।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 28/10/2025

অণু গবেষণা জার্নাল — আমাদের হাতে!

অশেষ কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি, বহু প্রতীক্ষিত “অণু গবেষণা জার্নাল” আজ আমাদের হাতে পৌঁছে গেছে। গবেষণার এই যাত্রায় প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষার্থীর নিবেদন, পরিশ্রম ও একাগ্রতাই এই সফলতার পেছনের সবচেয়ে বড় শক্তি।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে গবেষকদের মাঝে জার্নাল বিতরণ কার্যক্রম শুরু হবে।
যে সকল গবেষক প্রবন্ধ দিয়েছেন, তাঁরা নিজেদের জন্য বরাদ্দকৃত কপি অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষ থেকে সংগ্রহ করতে অনুরোধ করা হলো।

এই জার্নাল শুধুমাত্র একটি প্রকাশনা নয় — এটি রাজশাহী কলেজের তরুণ গবেষকদের অদম্য প্রয়াসের এক উজ্জ্বল স্বাক্ষর।

– রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি (RCRC)

16/10/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি (RCRC)-এর উদ্যোগে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে “অনু গবেষণা জার্নাল”।

এটি কেবল একটি জার্নাল নয়, বরং শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা, পরিশ্রম ও সৃজনশীলতার এক ঐতিহাসিক সূচনা।

যে সকল শিক্ষার্থী এই জার্নালের জন্য প্রবন্ধ লিখেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে গবেষণার জগতে আরও বিস্তৃত পথের দিশা দেখাবে—এই বিশ্বাস আমাদের অটুট।

ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সেই পরিশ্রমের লেখা “অনু গবেষণা জার্নাল”-এর ছাপায় রূপ পাবে এবং আপনাদের হাতেই পৌঁছে যাবে জ্ঞানের এক নতুন অধ্যায় হিসেবে।

রাজশাহী কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের উৎসাহই এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সম্ভব করেছে।

15/10/2025

আসসালামু আলাইকুম। RCRC কর্তৃক আয়োজিত ৭ দিন ব্যাপী গবেষণা কর্মশালার ২য় ধাপ সম্পন্ন হয়েছে সনদপত্র বিতরনের মাধ্যমে এবং ইতোমধ্যে ৩য় ধাপের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
যে সকল শিক্ষার্থীরা গবেষণা আর্টিকেল জমা দিয়েছেন তাদের আর্টিকেল প্রকাশিত হবে খুব শীঘ্রই।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 17/08/2025

সনদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠান – ২০২৫
আয়োজক: রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি (RCRC)

রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি (RCRC) সফলভাবে আয়োজন করেছে ৭-দিনব্যাপী কর্মশালার সমাপনী সনদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় ১৭ আগস্ট ২০২৫ তারিখে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে।

অনুষ্ঠানটি সম্মানিত অতিথিদের উপস্থিতিতে বিশেষভাবে সমৃদ্ধ হয়:
প্রধান পৃষ্ঠপোষক: অধ্যাপক মোঃ জহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী
বিশেষ পৃষ্ঠপোষক: ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী
সভাপতি: অধ্যাপক ড. ওয়াসিম মোঃ মেজবাহুল হক,
আহ্বায়ক, রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, লেখার দক্ষতা ও একাডেমিক কৌতূহলকে আরও গতিশীল করা।

রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটির পক্ষ থেকে সকল অতিথি, অংশগ্রহণকারী এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

11/08/2025

আসছে আগামী ১৭ আগস্ট ২০২৫ রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি (RCRC) কর্তৃক আয়োজিত "৭ দিনব্যাপী গবেষণা কর্মশালার সনদপত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠান" অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই যে সকল শিক্ষার্থীরা সনদপত্র পাবে তাদেরকে উক্ত দিনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 26/05/2025

আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি আয়োজিত ৭ দিন ব্যাপী কর্মশালার সর্বশেষ ক্লাস গতকাল (A, B) গ্রুপের ও আজ (C,D) গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। আজ সর্বশেষ ক্লাস পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। তাঁদের অনুপ্রেরণামূলক বার্তা RCRC কে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যারা এতোদিন ধৈর্য্য ধরে সবগুলো ক্লাস সম্পন্ন করেছেন। আশা করছি আমাদের অণু গবেষণা জার্নাল প্রকাশে আমাদের সাথে থেকে আপনার সহায়তা করবেন । আমাদের এই ৭ দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে । অনুগ্রহ করে আপনরা নিজ নিজ WhatsApp গ্রুপ ও পেজে নজর রাখবেন ।
ধন্যবাদ।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 13/05/2025
09/05/2025

গবেষণার পথে প্রথম পদক্ষেপ!
রাজশাহী কলেজ থেকে নিয়মিত প্রকাশিত হয় আন্তর্জাতিক মানসম্পন্ন “Journal of Social Science”। ইতিমধ্যে May 2025 প্রকাশ পেয়েছে। এরই ধারাবাহিকতায় আপনাদের সৃজনশীলতায় রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটি ( RCRC ) - প্রকাশ করতে চায় " রাজশাহী কলেজ অনুগবেষণা জার্নাল"।

আপনারা যারা এখন ৭ দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ যাত্রায় রয়েছেন।
এই যাত্রার প্রতিটি ধাপই আপনাদের আরও দক্ষ, আরও অনুসন্ধিৎসু, আরও আত্মবিশ্বাসী গবেষক হয়ে উঠতে সাহায্য করবে। আপনার চিন্তা, বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং সৃজনশীলতা একদিন এইরকম একটি জার্নালের পাতায় ছাপা হতে পারে।
তাই অনুগ্রহ করে শিখতে থাকুন, প্রশ্ন করুন, লিখে ফেলুন—আপনার ভেতরের গবেষককে জাগিয়ে তুলুন।

“রাজশাহী কলেজ অণু গবেষণা জার্নাল”–এর জন্য প্রস্তুত হোন।

Photos from Rajshahi College Research Community - RCRC's post 08/05/2025

RCRC এর ৭ কর্মশালার ২য় ক্লাস (০৭/০৫/২৫ ও ০৮/০৫/২৫) A, B,C,D চার গ্রুপে সম্পন্ন হয়েছে ।

01/05/2025

গবেষণার ৭ কর্মদিবস কর্মশালায় যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছেন তাদের মধ্যে আজ নির্বাচনী পরীক্ষায় যে সকল শিক্ষার্থী নির্বাচিত হবেন শুধু মাত্র তারাই পরবর্তী ৬ টি সেশনে অংশ নিতে পারবেন। আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রের গুগল ফরমের লিংক ইতোমধ্যে (৬:০১ মিনিটে) WhatsApp গ্রুপে দেওয়া হয়েছে। গুগল ফরম রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ওপেন থাকবে। আপনারা চেষ্টা করবেন রাত ১০:৪০ এর মধ্যে উত্তর দিতে।
প্রশ্ন পত্রের প্রতিটি প্রশ্নের মান ১ । প্রশ্ন থাকবে ৫০ টি। সময় ৮০ মিনিট।
সুতরাং আপনারা পরীক্ষা দিতে শুরু করুন। সবার জন্য শুভ কামনা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Rajshahi College
Rajshahi