16/09/2026
রাজশাহী সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার আওতাধীন "Peer Lead Adolescent Health and Wellbeing Fair" মেলায় কুইজ প্রতিযোগিতায় মসজিদ মিশন একাডেমীর শ্রেষ্ঠত্ব অর্জন।
-----------------------------+------------------------------
রাজশাহী সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার আওতাধীন "Peer Lead Adolescent Health and Wellbeing Fair" (কিশোর-কিশোরী স্বাস্থ্য ও কল্যাণ মেলা)-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মিশন একাডেমী।
আজ ১৬ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজশাহীর ঐতিহ্যবাহী নানকিং দরবার হল প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতায় চমৎকার ভাবে বিজয়ীর গৌরব লাভ করে। ক্রমবর্ধমান কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য এবং জীবনদক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করেছে।
উক্ত অনুষ্ঠানে জেলার পাঁচটি স্কুল অংশগ্রহণ করে তন্মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দ্বিতীয়, চতুর্থ ও অষ্টম স্থান অধিকার করে আমাদের শিক্ষার্থীরা।
২য় স্থান অর্জন করেছে তাসনিম বিনতে আহমাদ (১০ম -খ, রোলঃ- ০৫)
৪র্থ স্থান অর্জন করেছে মাহদিয়া বিনতে মামুন (৮ম-খ, রোলঃ-১৬)
৮ম স্থান অর্জন করেছে খালিদ আহসান আনমোল (৯ম-ক)
অংশগ্রহণকারি স্কুল গুলো হলঃ
> হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় রাজশাহী।
> মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ) রাজশাহী।
> রাজশাহী কলেজিয়েট স্কুল।
> রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
> রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়।
মেলায় রাজশাহীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের নিয়ে কুইজে অংশগ্রহণ করে। এতে মসজিদ মিশন একাডেমীর শিক্ষার্থীরা (Peer Leader) হিসেবে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা, মানসিক সুস্থতা এবং সচেতনতা তৈরিতে অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তাদের এই ব্যতিক্রমী ও যুগোপযোগী পারফরম্যান্স বিচারকদের নজর কাড়ে এবং কুইজ প্রতিযোগিতায় তাদের শ্রেষ্ঠ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন উপস্থিত ডাঃ আসিফ ইকবাল , সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং ডাঃ সাবরিনা রাফি, হেলথ অফিসার, ইউনিসেফ ঢাকা, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই গৌরবোজ্জ্বল অর্জনে মসজিদ মিশন একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসাইন, শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে, যা সত্যিই গর্বের।" মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এই বিজয়ে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ রাজশাহী
মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ রাজশাহী