Darul Fatawa

Darul Fatawa

Share

যে ব্যক্তি অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করে, সে তার সোওয়াব লাভ করবে (মুসলিম: ২৬৭৪)

06/05/2026

🧧 ফাতাওয়া নাম্বার ০২ 🧧

📖 বিষয়: রাজনীতি ও আকিদা সংক্রান্ত মাসাআলা

❓ প্রশ্নঃ
গণতন্ত্রের বিধান কি ?
গণতন্ত্রের মাধ্যমে ইলেকশনে ভোট দেওয়ার হুকুম কি ?
গণতন্ত্রই একমাত্র মুক্তির চাবিকাঠি বিশ্বাসকারী ব্যক্তির শরয়ি বিধান কী ?

✍️ নিবেদক:
মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ
📍 ঠিকানা: পলাশবাড়ী
📍 জেলা: গাইবান্ধা

📝 উত্তরঃ
গণতন্ত্র হলো মানুষের তৈরি করা জীবনব্যবস্থা, যা বাস্তবে মানুষের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত।
পক্ষান্তরে ইসলাম হলো আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে সর্বোচ্চ ক্ষমতা ও আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ তায়ালারই।

এবং গণতন্ত্রে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আর ইসলামে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র শরীয়ত প্রণেতা আল্লাহ তাআলা, যার কারণে শরীয়তের দৃষ্টিতে গণতন্ত্র হারাম।
এবং গণতন্ত্রের মাধ্যমে ইলেকশনে ভোট প্রদান করাও হারাম।

তবে দ্বীন, দুনিয়া ও দেশের কল্যাণের উদ্দেশ্যে অংশগ্রহণ করা হলে তা কেবলমাত্র শর্তসাপেক্ষেই জায়েজ।

⚠️ অতএব কোনো ব্যক্তি যদি গণতন্ত্রকে সম্পূর্ণ সঠিক ও একমাত্র মুক্তির চাবিকাঠি মনে করে, তবে সে গোমরাহীর মধ্যে রয়েছে।

🚫 আর যদি কেউ এমন আকিদা পোষণ করে যে, কোরআনের স্পষ্ট বিধানের বিপরীতে পার্লামেন্টের বিধানই চূড়ান্তভাবে সত্য, তাহলে এ ধরনের বিশ্বাসকারী কাফের।
সুতরাং এমন ব্যক্তিকে কাফের বলাতে কোনো আপত্তি নেই।

📚 [ দলিল সমূহ ]
১. সূরা ইউসুফ, আয়াত: ৪০
২. সূরা আল ইমরান, আয়াত: ৮৫
৩. মিশকাত শরীফ, ২/৩২০
৪. মিরকাত, ৪/১২৩
৫. রদ্দুল মুহতার, ৬/২৩
৬. ফতোয়ায়ে মাহমুদিয়া, ২০/৪২৯
৭. ফতোয়ায়ে মাহমুদিয়া, ২০/৪১৫
৮. আপকে মাসায়েল উনকা হল, ৭/৫৫৬
৯. তাফসীরে মারিফুল কুরআন, ৪/৫৬৪
১০. তাফসীরুল কুরআনিল আযীম, ১/৪৬৭
১১. ফতোয়ায়ে হক্কানী, ২/২৮৯
১২. ফতোয়ায়ে ওসমানী, ৩/৫০৭
১৩. তাফসীরে ওসমানী, ২/৬৭৫
১৪. কিফায়াতুল মুফতি, ৩/১৬২
১৫. কিফায়াতুল মুফতি, ৩/১৬৫
১৬. তাফসীরে মারিফুল কুরআন, ৪/১৬১

🧾 [সমাধানে]
👤 ইফতা ছাত্রঃ মোশাররফ করিম

03/05/2026

🧧 ফাতাওয়া নাম্বার ০১🧧

🌙 বিষয়ঃ কুরবানী সংক্রান্ত মাসআলা

📑 প্রশ্নঃ খাসি দ্বারা কুরবানী করার শরয়ী বিধান কী ?

✍️ নিবেদক
মোঃ আতাউর রহমান
🏠 জেলাঃ বগুড়া সদর

📝 উত্তরঃ
খাসি দ্বারা কুরবানী করা শুধু জায়েজ নয়, বরং উত্তম। কারণ খাসি সাধারণত মোটাতাজা, ভরপুর গোশত ও সুস্বাদু হয়। আর হাদিসে এ বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

📚 [দলিল সমূহ]
১. মিশকাতুল মাসাবিহ, ২/১২৮
২. কিফায়াতুল মুফতি, ১৩/৫৮
৩. ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৪৫
৪. দুররুল মুখতার, ৬/৩২৩
৫. দুররুল মুখতার, ৫/২৪৯
৬. ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ২৬/২৬২
৭. সুনানে আবি দাউদ, ২/৩৮২
৮. মুসনাদে আহমদ, ২/২৯০
৯. কিতাবুল ফাতাওয়া, ৯/৪০
১০. তাবয়ীনুল হাকায়েক, ৭/৬৮
১১. কানযুদ দাকায়েক, ৪২৮
১২. ফাতাওয়ায়ে রহিমিয়া, ১০/৫০
১৩. বাহরুর রায়েক, ৮/৩৭৪
১৪. ফাতাওয়ায়ে হক্কানিয়া, ৬/৪৮০
১৫. বাদা’ইউস সানায়ে, ৬/৩১২
১৬. ইবনে মাজাহ শরীফ, ২/২২৫

👤 [সমাধানে]
📖 ইফতা ছাত্রঃ মুফতি মোশাররফ করিম

25/01/2026

ভোট শুধু একটি কাগজে সিল নয় । 🗳️
ভোট একটি আমানত । আর আমানত মানে দায়িত্ব, জবাবদিহি এবং আল্লাহর কাছে হিসাব । 🤲

বর্তমানে প্রার্থী অনেক । নাম, প্রতীক, স্লোগান সবই চোখে পড়ে । কিন্তু প্রশ্ন একটাই— কাকে ভোট দেব ? কে সত্যিই ইসলামের পথে আছে ? 🕌

ইসলাম আমাদের শেখায়, কথা নয় আমলই আসল পরিচয় । যে ব্যক্তি নামাজ, সততা, ন্যায়বিচার আর মানুষের হক আদায়কে গুরুত্ব দেয়, যে জুলুম ও দুর্নীতির সাথে আপস করে না—তাকেই যাচাই করতে হবে । আত্মীয়তা, দল কিংবা লোভ নয়; মাপকাঠি হবে তাকওয়া ও চরিত্র। ⚖️

ভোট নষ্ট করা মানে আমানতের খেয়ানত ।
ভোট বিক্রি করা মানে বিবেককে বিক্রি করা । ❌

ভোট দেওয়ার সময় ভাবুন—
কে ন্যায়ের পথে চলবে,
কে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে,
কে মানুষের অধিকার রক্ষা করবে । 🌱

আজ যদি ভুল মানুষকে ক্ষমতা দিই, তার দায় আমাদের ওপরও বর্তাবে ।
আর যদি সঠিক মানুষকে বেছে নিই, সেটাই হতে পারে সদকায়ে জারিয়া । 🌙

আসুন, আল্লাহকে ভয় করে, বিবেককে সামনে রেখে সিদ্ধান্ত নেই । হেদায়েত চাই, যাচাই করি, তারপর ভোট দিই ।
কারণ এই ভোটের হিসাব শুধু ব্যালট বাক্সে নয়—একদিন আল্লাহর দরবারেও দিতে হবে । 🤍

06/10/2025

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত
আন্তর্জাতিক ইসলামি বইমেলা 2025
জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঢাকা ।

08/04/2025

ফিলিস্তিনে গণহত্যা, ইজরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভমিছিল। হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখা এর সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় ওস্তাদ শায়খুল হাদিস আল্লামা কাজী ফজলুল করিম হাফি.

02/04/2025

আলহামদুলিল্লাহ ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিলাম

18/03/2025

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Bangladesh
Rajshahi