জরুরি নোটিশ
২৭/০৭/২০২২ খ্রিঃ
এতদ্দ্বারা কাকনহাট উচ্চ বিদ্যালয়ের এস এস সি - ২০২১ শিক্ষাবর্ষের ( বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও ভোকেশনাল বিভাগের আংশিক পরীক্ষার্থীসহ) শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০৭/২০২২ খ্রিঃ তারিখ রোজ শনিবার বিদ্যালয়ে উপস্থিত থেকে তাদের ফরম পূরণ বাবদ বোর্ড ও বিদ্যালয় কতৃক অব্যয়য়িত টাকা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমে
মোঃ রাকিবুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কাকনহাট উচ্চ বিদ্যালয়
কাকন হাট উচ্চ বিদ্যালয়- Kakon Hat High School
Kakon haat
Rajshahi
জীবন যেখানে যেমন!!!
বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন।
বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি।
চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা।
গরীবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত।
জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর।
(সংগ্রহীত)
ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"
আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে।হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"
সুবহানাল্লাহ,, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।
জরুরি নোটিশ
১০/০৪/২০২২ খ্রিঃ
এতদ্দ্বারা কাকনহাট উচ্চ বিদ্যালয়ের এস এস সি - ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের বোর্ড পরীক্ষার জন্য ফরম পূরণের নিমিত্তে পরীক্ষার ফি ও বিদ্যালয়ের যাবতীয় পাওনা আগামী ১৭/০৪/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হলো।
ব্যতিক্রমে সমস্যা হলে কর্তৃপক্ষ কোন দায় ভার বহন করবে না।
নির্দেশক্রমে
মোঃ রাকিবুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কাকনহাট উচ্চ বিদ্যালয়
করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুরূপ ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) এ নির্দেশনাসহ পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনাগুলো হলো-
১. ২১ জানুয়ারি (শুক্রবার) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে
২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে
৩. রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে
৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ জানুয়ারি ২০২২
৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ
করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুরূপ ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) এ নির্দেশনাসহ পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনাগুলো হলো-
১. ২১ জানুয়ারি (শুক্রবার) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে
২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে
৩. রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে
৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে
৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
নতুন ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যা ১৩ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
নতুন বছরের শুরু থেকেই ওমিক্রন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছিল। গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে।
মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।
© জাগোনিউজ২৪
02/01/2022
18/12/2021
অনেক সময় নিজের চিন্তার ভার বহন করা আমাদের জন্য painful হয়ে যায়। বিশেষ করে বাজে চিন্তা, আশংকা করা, negative চিন্তা করা, বিভিন্ন বিষয়ে confused থাকা, অযথা ধারনা করা।
আমাদের বুঝতে হবে Positiveচিন্তা করা আমাদের জন্য বরং ভালো আর পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে, সুখ স্বল্প সময় বিরাজ করে, দুঃখের দিন দীর্ঘ, সুখের চাওয়াটাই আমাদের অসুখী করে।
জীবনে উন্নতি করতে হলে অবশ্যই আমাদের ভালো (positive) চিন্তা করতে হবে, গঠনমুলক চিন্তা করতে হবে, চিন্তাকে নিয়ন্ত্রন করা জানতে হবে সবচেয়ে বড় কথা মানসিক দৃঢ়তা বাড়াতে হবে। অনেক সময় আমরা মনের দাসত্ব করি, সেটা থেকে বেরিয়ে নিজের মনকে নিয়ন্ত্রন করা শিখতে হবে।
সুখ আপনার কল্পনা, যার যেটা নেই তার সেটা নিয়ে মন খারাপ আর যার যেটা আছে সেটা তার কাছে মূল্যহীন। কেউ রেললাইনের বস্তিতেও সুখী তবে তার চাওয়া টাকা আর যার অঢেল টাকা আছে তার চাওয়া “সুখ” সে জানে টাকায় সুখ নেই!! বিষয়টা খুবই Interesting; সুখ আসলে আপনার সিদ্ধান্ত কোন কিছুই আপনাকে সুখী রাখতে যথেস্ট নয় যদি আপনি হা হুতাশ করবেন এটাই সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন।
যখন যে অবস্হায় আমরা থাকি সব সময় মন থেকে আলহামদুলিল্লাহ বলতে শিখলে সেটা সত্যি কাজে দেয়। আমরা কত কত দিক থেকে কতজনের চেয়ে ভালো আছি এমন ভাবনা আপনায় সুখ দিবে আর প্রকৃত সুখ পাবেন মৃত্যুর পর যদি সেরকম কাজ করে যেতে পারেন।মনে রাখবেন, পৃথিবী সুখ-দুঃখের মিশ্রন আর পরকালে হয় জান্নাত বা জাহান্নাম চির সুখ বা চির দুঃখ।
আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক......
আমিন
দেশের অনেকেই করোনার টিকার প্রথম ডোজ বা পূর্ণ ডোজ নিয়েছেন। টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় অচিরেই আরও অনেকে টিকার আওতায় চলে আসবেন। মহামারি ঠেকাতে যত বেশি মানুষের টিকা দেওয়া যাবে, ততই ভালো। এতে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা যাবে। কিন্তু অনেকের মনেই শঙ্কা, টিকা শরীরে ঠিকঠাক কাজ করছে তো?
করোনার টিকা নেওয়ার পর বেশির ভাগ মানুষের অল্পবিস্তর মাথাব্যথা, জ্বর, অবসন্নতা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এগুলো টিকার সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। শরীরে অ্যান্টিজেন প্রবেশের পর এ প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। সাধারণ মানুষ বলে থাকেন, এসব পার্শ্বপ্রতিক্রিয়ায় বোঝা যায় যে টিকা ভালোই কাজ করছে। আবার টিকা নেওয়ার পর অনেকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। একেবারে স্বাভাবিক থাকছেন। তার মানে কি টিকা তাঁর শরীরে কাজ করছে না?
আমাদের শরীরে বাইরে থেকে প্রবেশ করা কোনো কিছুর উপস্থিতি শনাক্ত হওয়া মাত্রই শ্বেতরক্তকণিকাগুলো তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে ও প্রদাহ বা জ্বালাপোড়া শুরু হয়। এ কারণেই টিকার মাধ্যমে করোনার অ্যান্টিজেন প্রবেশের পর জ্বর, সারা শরীরে ব্যথা বা টিকা প্রয়োগের স্থানে ব্যথা, মাথাব্যথা,শীত শীত ভাব, দুর্বলতা ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তাৎক্ষণিক এ রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া বয়সের সঙ্গে সঙ্গে কমে যেতে থাকে। যে কারণে টিকা নেওয়ার পর তরুণদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা যাচ্ছে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটা কম থাকে। আবার টিকা নেওয়ার পর একেকজনের পার্শ্বপ্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না মানে এই নয় যে টিকা তাঁর শরীরে কাজ করছে না।
টিকা নেওয়ার পরও কিছু মানুষ করোনা পজিটিভ হয়েছেন। তার মানে টিকা কাজ করেনি, তা–ও নয়। কারণ, টিকা নেওয়ার পরও করোনার সংক্রমণ হতে পারে। কিন্তু টিকা তার তীব্রতা ও মৃত্যুঝুঁকি কমায়। ফলে যাঁরা আক্রান্ত হচ্ছেন, বেশির ভাগই মৃদু বা মাঝারি মাত্রায় সংক্রমিত হয়েছেন—এটাই টিকার সফলতা।
করোনার যে ধরনের টিকাই দেন না কেন, সব টিকা মানবদেহে কার্যকর বলে প্রমাণিত বলেই সেটি ব্যবহার করা হচ্ছে। তাই কোন ধরনের টিকা পেলেন, তা নিয়ে দুশ্চিন্তা না করে প্রথম সুযোগেই টিকা নিয়ে নেওয়া উচিত।
টিকা নেওয়ার পর কিছু মানুষের মধ্যে জ্বর, ব্যথা ছাড়াও তীব্র চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এ কারণে টিকা গ্রহণের পর অন্তত ১৫ মিনিট টিকাকেন্দ্রে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
অধ্যাপক মো. আজিজুর রহমান, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi
6000