Habib Math & ICT Care

Habib Math & ICT Care

Share

Came to Enrich Your Knowledge

Photos from Habib Math & ICT Care's post 18/01/2026

এসএসসি'২০২৬ সালের পরিক্ষার রুটিন।

02/01/2026

নতুন বছরে, নতুন ঠিকানায় প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে।

18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন 🤲।

03/10/2025

৪টি কথা মনে রাখবেন…..

1. "পরিশ্রম এমন একটি সিঁড়ি, যা কখনো ব্যর্থতার দিকে নিয়ে যায় না।"
2."যে ঘামে ভিজে বই পড়ে, সে ভবিষ্যতে ইতিহাস গড়ে।"
3. "তুমি যতটা কষ্ট করবে, ভাগ্য ততটাই বদলাবে।"
4. "পরিশ্রম এমন এক বিনিয়োগ, যার সুদ ভবিষ্যত দেয় সোনায় মোড়া হয়ে।"

29/09/2025

নিজেকে টপ প্রায়োরিটি দেয়ার উপায় কী?

একটা প্রশ্ন করি?

কখনো খেয়াল করেছেন, সবার জন্য দৌড়াতে গিয়ে নিজের জন্য কিছু করার সময়ই থাকে না?

আমরা ভাবি যে পরিবার, কাজ, বন্ধু- সবাইকে আগে রাখতে হবে।

কিন্তু একটা জিনিস ভুলে যাই-
আপনি যদি ভেতর থেকে ব্রোকেন থাকেন, তবে অন্যকে দেওয়ার মতো শক্তিই থাকবে না।

নিজেকে টপ প্রায়োরিটি বানানো মানে selfish হওয়া নয়, বরং এটা হলো নিজের শক্তি, শান্তি আর আনন্দকে টিকিয়ে রাখা।

ক‍্যামনে করবেন এটা?

১. নিজের সঙ্গে চুক্তি করুন

আপনি কি অফিসের ডেডলাইন মিস করেন? না।
কারণ জানেন, সেটা করলে সমস্যা হবে।

ঠিক একইভাবে, নিজের জন্যও চুক্তি করতে হবে।
ঘুম- কখনো কমাবেন না।
খাবার- সময়মতো খাবেন।
ব্যায়াম- দিনে অন্তত আধঘণ্টা।
শেখা- প্রতিদিন সামান্য হলেও পড়া বা শেখা।

এই নিয়মগুলো ভাঙলে শাস্তি পাবেন না হয়তো,
কিন্তু ভেতর থেকে আপনি ধীরে ধীরে ভেঙে যাবেন।

২. “না” বলার অভ্যাস

কেউ সাহায্য চাইলে বা কিছু করতে বললে আপনি হ্যাঁ বলে দেন।

কারণ আপনি ভদ্র, কারো মন খারাপ করতে চান না।

কিন্তু একসময় দেখবেন,
আপনার নিজের সময়, এনার্জি, কাজ সব শেষ হয়ে গেছে।

একটা ছোট “না”- আপনার সময় বাঁচায়, আপনাকে সুরক্ষা দেয়।

“না” মানে কাউকে অপমান করা নয়, বরং নিজের সীমা কতটুকু সেটা ঠিক করা।

৩. একাকিত্বকে মূল্য দিন

প্রতিদিন কিছু সময় দরকার, যেখানে আর কেউ নেই- শুধু আপনি থাকবেন।

একটা বই পড়া, হাঁটা, কফি খাওয়া, বা নিছক চুপ করে বসে থাকা।

এই সময়টা আসলে আপনার ভেতরের এনার্জী বুস্ট করে দেয়।

মোবাইল চার্জ না দিলে কাজ করে? না।

মানুষও তেমন।

৪. নিজের লক্ষ্য পরিষ্কার করুন

ধরুন আপনি বাসে উঠলেন, কিন্তু কোথায় যাবেন জানেন না।

তাহলে কি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন?

জীবনও তেমনই।

যদি নিজের স্বপ্নটাই অস্পষ্ট থাকে, তাহলে আপনি অন্যের স্বপ্নে হারিয়ে যাবেন।

সময় নিয়ে লিখে ফেলুন।

- আপনি কেমন মানুষ হতে চান,
- আগামী ১/৩/৫ বছরে কোথায় থাকতে চান।

এই লক্ষ্যটাই আপনাকে প্রতিদিন মনে করিয়ে দিবে-
আমার জীবনও গুরুত্বপূর্ণ।

৫. নিজের সাফল্য সেলিব্রেট করুন

আমরা নিজের সাফল্যকে ছোট করি।
ভাবি, এটা তো সামান্য জিনিস!

কিন্তু না।
একটা কাজ শেষ করা, একটা নতুন অভ্যাস শুরু করা, অথবা কেবল নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা- সবই সাফল্য।

নিজেকে পুরস্কার দিন।
হয়তো এক কাপ কফি, কিংবা কিছুটা অবসর সময়।

এসব দিয়ে মনে করান:
আমি গুরুত্বপূর্ণ, আমি আরো অনেক কিছু ডিজার্ভ করি।

যখনই নিজে কি কি ডিজার্ভ করেন এটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনার লাইফের মোড় ঘুরে যাবে।

অল দা বেস্ট।
♥️♥️

17/09/2025

HABIB ICT ACADEMY

1st YEAR
2nd YEAR
FINAL PREPARATION
'S ICT COURSE

Contact : 01328125941
Gmail : [email protected]

28/08/2025

আপনি একবার নিবিড় শান্ত ভাবে বসে ভাবুন:
কোনটি অগ্রাধিকার পাচ্ছে- আপনার স্বপ্ন নাকি অজুহাত।

আপনার জীবনে সমস্যা আছে। Every soul has a pain. সুতরাং আপনি এখন কি নিয়ে ব্যস্ত। সমস্যা গুলো কাটিয়ে উঠতে ব্যস্ত নাকি সমস্যা গুলো পাশ কাটিয়ে স্বপ্ন পূরনের জন্য মরিয়া।

আপনার উত্তর ই বলে দিবে -আপনার স্বপ্নের ভবিষ্যৎ।

একটা কথা মনে রাখবেন -অজুহাত /সমস্যা যখন স্বপ্নের চেয়ে তালের গাছের মতো বড় মনে হয় , তখন স্বপ্ন টা অজুহাতে চাপা পড়ে এবং অধরাই থেকে যায়।

সুতরাং ছুুটুন স্বপ্ন পূরণে সমস্যা গুলোকে পাশ কাটিয়ে।

28/08/2025

১লা সেপ্টেম্বর'২০২৫ থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির নতুন ব্যাচ। তাই যারা আইসিটি বিষয় এ পড়তে আগ্রহী তারা আসতে পারো।
১ম তিনটি ক্লাস ফ্রী 🎆

23/08/2025

২০২৬ সালের ( মে-জুনে) অনুষ্ঠিত হবে 📚 এইচএসসি পরীক্ষা ✍️
এবার পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী 📖

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

হড়গ্রাম বাজার, রাজশাহী কোর্ট, রাজশাহী
Rajshahi
6201