20/01/2025
♦️ অনার্স১ম বর্ষের ২৪/২৫ সেশনের ভর্তির এ টু জেড
👉প্রাথমিক আবেদন চলবে ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
👉ভর্তি পরীক্ষা ০৩ মে ২০২৫ তারিখ শনিবার।
👉সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
👉আবেদন ফি ৭০০/- টাকা।
♦️আবেদন করতে যা যা লাগবে
👉এসএসসি ও এইচএসসির রোল,রেজিষ্ট্রেশন নাম্বার,
👉১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও একটি সচল মোবাইল নাম্বার।
👉আবেদনের যোগ্যতা
♦️বিজ্ঞান বিভাগ : এসএসসি পাসের সন ২০২১/২২ ও জিপিএ সর্বনিম্ন ২.৭৫
এইচএসসি পাসের সন ২০২৩/২৪ ও জিপিএ সর্বনিম্ন ২.৫০
👉এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৬.০
♦️বানিজ্যবিভাগ : এসএসসি পাসের সন ২১/২২ ও জিপিএ সর্বনিম্ন ২.৫০
এইচএসসি পাসের সন ২৩/২৪ ও জিপিএ সর্বনিম্ন ২.৫০
👉এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৫.৫০
♦️মানবিকবিভাগ: এসএসসি পাসের সন ২১/২২ ও জিপিএ সর্বনিম্ন ২.৫০
এইচএসসি পাসের সন ২৩/২৪ ও জিপিএ সর্বনিম্ন ২.৫০
👉এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৫.৫০
👉ভর্তি পরীক্ষার মোট নম্বর ২০০ এর ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।
👉১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
এবং বাকী ১০০ নাম্বার এসএসসি জিপিএর উপর ৪০ ও এইচএসসির জিপিএর উপর ৬০ ধরে ১০০ নম্বর নেওয়া হবে।
👉এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর হচ্ছে
♦️বিজ্ঞান: বাংলা- ২০, ইংরেজি- ২০, বাংলাদেশ প্রসঙ্গ ও সাধারণ জ্ঞান ১০, পদার্থ-১৭, রসায়ন-১৭, গনিত/জীব বিজ্ঞান ১৬ নম্বর, মোটা ১০০।
♦️বানিজ্য: বাংলা- ২৫, ইংরেজি- ২৫, বাংলাদেশ প্রসঙ্গ ও সাধারণ জ্ঞান-১০, হিসাববিজ্ঞান-২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ- ২০, মোট ১০০।
♦️মানবিক: বাংলা- ২৫, ইংরেজি- ২৫, বাংলাদেশ প্রসঙ্গ ও সাধারণ জ্ঞান-১০, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত যেকোনো ৪টি বিষয় থেকে ৪০, মোট ১০০।
👉ভর্তি পরীক্ষার পাস নাম্বার ৩৫ কোন নেগেটিভ মার্ক নেই।
👉সুখবর হচ্ছে বিষয় ভিত্তিক পাস মার্ক নেই।
👉 ভর্তি পরীক্ষার এক সপ্তাহ বা ১৫ দিন আগে প্রবেশ পত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
👉২০২৩-২৪ সেশনে ভর্তি থাকা শিক্ষার্থী দ্বৈত ভর্তি হতে পারবে না। ভর্তি হতে হলে অবশ্যই পূর্বের ভর্তি বাতিল করতে হবে।
👉১ম মেরিট লিস্টে চান্স না হলে ২য় মেরিট লিস্টে চান্স হতে পারে, তাতেও না হলে রিলিজ স্লিপে আবেদন করতে হবে নতুন করে ৫ টি কলেজে।
🤔ভর্তি সম্পর্কিত আর কোন কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।